বুকটা নেচে উঠলো !
এম.ডি'র রুম থেকে বের হয়ে ক্যালকুলেটরটা ভেসে উঠলো চোখের সামনে ঃ
সকালের ছাত্রদের ব্যাচ ৩ হাজার + ৯-৫ টা চাকুরী ৪ হাজার + সন্ধ্যার ছাত্র ২ হাজার + শুক্রবারের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাশ থেকে আসবে ২ হাজার = সব মিলিয়ে ১১ হাজার । নাহ্, বোধ হয় বেঁচে যাওয়া যাবে ।
বাড়ি ফিরে দেখি বোন তিনটা শুকনো মুখে তাকিয়ে আছে। দুপুরে কিছু খাইনি , তার উপর অনেক খানি পথ হেঁটে খুব ক্লান্ত লাগছিল । তবুও কেমন নির্ভয়-নিষ্চিন্ত ।
বাবাকে খবরটা দিতেই কেমন অপরাধীর চোখে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ । শুধু বললেন ........ " লেখাপড়া ? "
অভয় দিলাম । " আরে লেখাপড়াতো করবোই । প্রাইভেটে এবারই পরীক্ষা দিবো । তোমার স্বপ্ন নষ্ট হবে না । "
রাতে বিছানায় গিয়ে আকাশ-কুসুম চিন্তা করতেই মনে হলো , পায়েল কে তো খবরটা দেয়া হয়নি "
.......... চলবে
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৭ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


