দিনগুলো চলে যাচ্ছিল হেসে খেলে। ভয়ংকর বাস্তবতা হা হা করে উঠলো যখন অবসর নেবার সময় হল । যে কয়টা টাকা পাওয়া যাবে , মেয়েদের বিয়ের জন্য রাখবেন । কোন অবস্থাতেই হাত দেবেন না । তাহলে চলবে কেমন করে ?
আমার এস.এস.সি আর এইচ.এস.সি পরীক্ষার রেজাল্টের পরে বাবা খুব য্তন করে বিভিন্ন পেপার থেকে আমার ছবি সহ লেখা কেটে কেটে একটা ফাইল বানিয়েছিলেন । এখনও মনে পরে , বাবা-মাকে দুই পাশে রেখে ছবি তোলাই ছিল তখন রীতি । মা কিছুতেই সাংবাদিকদের সামনে আসবে না । বাবা প্রায়ই সেই ফাইলটা খুলে দেখে আর কি যেন ভাবে।
যাক সেসব কথা । যতবার জীবনের জন্য ভীষণ উদ্যোম নিয়ে দৌড়বার চেষ্টা করেছি , জীবন আমাকে ততবার পেছন থেকে আঁকড়ে ধরেছে। হার মানতে শিখিনি , মানিওনি কখনও ।
ভাবনায় ছেদ পরলো যখন পায়েলের হাতটা কাঁধে টের পেলাম । খুব সুন্দর লাগছে মেয়েটাকে । চিবুকের ঠিক মাঝখানে তিলটা। খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে , সাহস পাইনা ।
" তুমি সন্ধ্যার ব্যাচটা ছেড়ে দাও । কষ্ট হলেও পোস্ট গ্রাজুয়েশন শেষ কর । হাতে সময় কিন্তু বেশি নেই । "
" সময় বেশি নেই মানে কি ? "
" সে তুমি বুঝবে না । " আমার হাতটা নিজের হাতে নিতে নিতে বললো ।
টের পেলাম ওর হাত কাঁপছে !!
---------------- চলবে
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৭ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


