আমার প্রিয় পোস্ট

Sorry can't make a dead man alive !

০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৪

শেয়ারঃ
0 0 0


০১ লা মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭ জেনারেল বলেছেন: সারিয়া, নিজে তো মিয়া ল্যাপটপ নিয়া ঘুরেন আর প্রাপ্তির চিকিৎসার টাকা মানুষের থেকে নেন।

Click This Link

*************************************

কাকে ক্ষমা করতে বলছ তোমরা ?

যে আঘাত করেছে আমার সারাজীবনের সততাকে ? যে আঘাত করেছে প্রাপ্তির জন্য দিন রাত পরিশ্রম করা অসংখ্য জানা না জানা ব্লগারের অনুভূতিকে ?

Sorry can't make a dead man alive .

কিছু সংখ্যক শুভাকাঙ্খি ব্লগার খুব তড়িঘড়ি করে চাচ্ছেন যেন আমি জেনারেল কে ক্ষমা করে দেই ।

দুঃখিত এতটা উদার আমি নই ।

কেউ কেউ এটাকে অসতর্ক মুহুর্তের ছোট্ট ভুল বলেছেন । আমি কোন অবস্থাতেই এই মন্তব্য শুধুমাত্র " অসতর্ক মুহুর্তের ছোট্ট ভুল '' বলে মানতে পারছি না । হতে পারে আপনি জেনারেলের কাছের মানুষ , হতে পারে জেনারেল ব্যক্তি হিসেবে ভালো মানুষ -- কিন্তু আমার সবচাইতে স্পর্শকাতর স্থানে আঘাতকারীকে আমি ক্ষমা করতে পারিনা।

কত সহজ আপনাদের অসতর্ক মুহুর্ত , কত সহজ আপনাদের ছোট্ট ভুল!

" সারিয়া নিজে তো মিয়া ল্যাপটপ নিয়া ঘুরেন আর প্রাপ্তির চিকিৎসার টাকা মানুষের থেকে নেন "

এই মন্তব্যে অন্য কারো সাথে আমাকে মিলিয়ে ফেলার অজুহাত টা আমাকে আরো মর্মাহত করেছে ।

আমি সবাইকে অনুরোধ করবো , বিষয়টিতে আপনারা অন্য কাউকে , কোন দলকে জড়াবেন না । প্রতিটি মানুষ তার চিন্তা ভাবনা , বলা , লেখার জন্য রেসপনশিবল ।

প্রাপ্তির জন্য সবার ভালোবাসার মূল্য দিতেই আমার মন্তব্য করা , নইলে এ কষ্ট সামাল দেয়া আমার জন্য দুঃস্বাধ্য ছিল

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৭
রাতুল" বলেছেন: এই শয়তানের কোন ক্ষমা নাই। শুয়রের সাথে থাকার ফতোয়া মানি না !!


আপনার পোস্টের সাথে একমত !
৩. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৮
সাইফুর বলেছেন: আপনার পোস্টের সাথে একমত !
৪. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৮
কিরিটি রায় বলেছেন: খুবই দুঃখজনক।

ক্ষমা করার উপায় নেই। ....

ঘৃনিত মন্তব্য। ব্যান করা হোক জেনারেলকে।

৫. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৮
অচেনা বাঙালি বলেছেন: ঠিকাছে।

আগে কয়েকজায়গায় বলেছি এখানেও আবার বলি।


লজ্জিত, ব্যাথিত ও মর্মাহত।
৬. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৯
কিরিটি রায় বলেছেন: আপনার লিংকটি শুধু সাদা পেইজ শো করছে। অনুগ্রহ করে চেক করবেন প্লিজ....
৭. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৯
নির্ভীক বলেছেন: কিরিটি রায় বলেছেন: খুবই দুঃখজনক।

ক্ষমা করার উপায় নেই। ....

ঘৃনিত মন্তব্য। ব্যান করা হোক জেনারেলকে।
৮. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০০
কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ.... লিংক কাজ করছে।....
৯. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০০
দ্বিতীয়নাম বলেছেন:
শুরু হইছিল রাজউকের বাস নিয়া... শেষ হইছে ল্যাপটপে,
পরিশ্রীকাতরতা বাঙালীরে খাইলো..
১০. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০০
চিরচেনা বলেছেন: ঘৃনিত মন্তব্য। ব্যান করা হোক জেনারেলকে।
১১. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০২
চিরতা বলেছেন: ঘৃনিত মন্তব্য। ব্যান করা হোক জেনারেলকে।
১২. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০২
সামী মিয়াদাদ বলেছেন: দু:খজনক, সত্যিই দু:খজনক

প্রাপ্তির মতো নিস্পাপ একটি অবোধ শিশুকে নিয়ে এমন নোংরামী দেখে গাটা জ্বলে গেলো
১৩. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০৫
চিকনমিয়া বলেছেন: আফা, আপনে ভালা থাইকেন
এগোরে ইগনোর করেন

প্রাপ্তি সোনামিনটা ভালো থাকুক
আফনের জনইন্য শুভকামনা
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন:

আমি ভালো আছি ভাই । প্রাপ্তি তো আমার একার না । এই ব্লগের অসংখ্য ব্লগার দিনরাত অমানুষিক পরিশ্রম করেছে যখন প্রাপ্তি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিল । দুই বছর আগের কথা , আমরা যারা কাছাকাছি ছিলাম শুধু তারাই জানি কেমন কেটেছিল সেই দিনগুলো ।

আঘাতটা তাই আমার একার জন্য ছিল না ।

আপনাকে আমরা খুব মিস করেছি পিকনিকে ।

১৪. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:০৮
যুদ্ধ বলেছেন: আপনে ভালা থাইকেন
এগোরে ইগনোর করেন

প্রাপ্তি সোনামিনটা ভালো থাকুক
আফনের জনইন্য শুভকামনা
১৫. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:১০
আরণ্যক যাযাবর বলেছেন:
জানিনা, কী বলবো?
আমার নিক খুব বেশি পুরনো নয়, কিন্তু আমি এই ব্লগের একজন পুরনো সদস্য, আমি জানি, প্রাপ্তির জন্যে কারা কীভাবে খেটেছেন একটা সময়।

আমি ব্লগার হিসেবে দুঃখিত, আমি মানুষ হিসেবে আপনার মতোই অপমানিত।
এছাড়া আর কিছু বলে আমি আপনার অনুভূতিকে ছোট করতে চাইনা।
১৬. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫
নির্ভয় বলেছেন: আমরা আছি আপনার সাথে !!
১৭. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:১৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমি সবাইকে অনুরোধ করবো, বিষয়টিতে আপনারা অন্য কাউকে, কোন দলকে জড়াবেন না । প্রতিটি মানুষ তার চিন্তা ভাবনা, বলা, লেখার জন্য রেসপনশিবল ।
===========================================

আশা করছি ব্যপারটা এখানেই থামবে
১৮. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:১৭
একরামুল হক শামীম বলেছেন:
সারিয়া আপুর বক্তব্যের পর আর এ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি না করার অনুরোধ করছি।
এরচেয়ে , সারিয়া আপাকে আমরা সময় দেই। জানি , এমন একটা অনুভুতির স্থানে জেনারেল আঘাত করেছে তা সহজে ভুলার নয়।
নিসঃন্দেহে জেনারেল ভুল করেছে।
এখন সারিয়া আপুর কমেন্টে সারিয়ার আপুর অনুভুতির প্রতিফলন হয়েছে। প্রাপ্তি কেন্দ্রিক বিষয়গুলো আমাদের এই ব্লগে মানবতার সবচেয়ে বড় অর্জন। এই অর্জন প্রতিফলিত করে মানবিক আমাদের।
কোনভাবেই চাই না, ভুল করেও চাই না, আমাদের সেই মানবিক অর্জনকে কেউ ব্যাঙ্গ করুক। তারপরেও এমনটা কেন হলো সেটা ভাববার বিষয়।

তবে এই ব্লগে এইসব বিষয় একদমই নতুন নয়। তারপরেও বলছি প্রতিটা বিষয় নতুন করে ভাবতে হবে। সারিয়া আপুকে সময় দিতে হবে।
অনুভুতির গভীরে যে আঘাত এসেছে তা এতো সহজে ভুলার নয়। সুতরাং বিনীতভাবে এই প্রত্যাশা করছি সকলেই সেই সময়টুকু সারিয়া আপুকে দিবেন।

এই নিয়ে আর বিতর্ক করার কোন মানে নেই বলে আমি মনে করছি। পাশাপাশি এই বলে রাখবো আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যাতে কোন ব্লগারের সেরা এবং মানবিক অনুভতিকে আঘাত করে কিছু বক্তব্য আমরা কোনভাবেই না দিই।

জেনারেল আপনাকে বলছি, এই যে আপনি ক্ষমা চেয়েছেন, এই অনুভুতিটা ধরে রাখুন। আর আশা করছি সারিয়া আপু কিছুটা সময় পেলে বিষয়টাকে ক্ষমার দিকে নিয়ে যেতে পারবেন। সেই সময়টা সারিয়া আপু পেতেই পারেন। সারিয়া আপুকে যতোটুকু চিনি তিনি কিছুটা সময় পেলে ক্ষমার দিকে যেতে পারবেন। তবে এটি নিশ্চিত করতে হবে আগামীতে এমন অনুভুতিতে যাতে আঘাত না আসে।

হোসেইনের পোস্টে হোসেইন ভালো বলেছেন। আশা করছি সবাই একমত হবেন জেনারেল এমন মন্তব্য করে ভুল করেছেন।

আমরা আন্তরিকভাবেই চাই ব্লগের পরিবশে ভালো থাকুক। সুতরাং এ বিষয়টির সুষ্ঠু সমাধান হবে মনেপ্রাণে তাই চাই।
১৯. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:২০
চির সবুজ বলেছেন: যথেষ্ট হয়েছে, আর না বাড়ানোই ভাল।

পাগলে কিনা কয়, আর ছাগলে কিনা খায়।

যার কাজ তাকে করতে দিন আর আপনার কাজ আপনি করে যান।
২০. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:২৬
অমিত বলেছেন: সারিয়া, আশা করি ভাল আছেন।
আপনি হয়ত জানেন যে ব্লগের খুব একটা দুঃসময়ে এ-টিম নামে একটি গ্রুপ তৈরি হয়েছিল কিছু সমমনস্ক ব্লগারদের নিয়ে। এর মধ্যে গ্রুপের প্রথমদিকের কোন কোন মেম্বার এখন আর নেই, যোগ হয়েছে আরও নতুন মেম্বার।সমমনস্ক হলেও অনেক ব্যাপারে হয়ত আমরা একমত হতে পারি না, যেমন হতে পারিনি জেনারেলের মন্তব্যে।

কিন্তু আমি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি যে এ-টিম কখনোই কোন ব্লগারের ক্ষতিসাধন বা অমঙ্গলকামনায় বিশ্বাসী নয়।আমাদের সবথেকে গর্বের বিষয় ১৯৭১ কে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করে অপমান না করতে পারে, তাই আমাদের একমাত্র লক্ষ্য।
তাও ভুল হয়।
একজন কমরেড হিসাবে জেনারেলের কমেন্টের দায়িত্ব আমাদের উপর এসেও পড়ে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না।
আমরা দুঃখিত, লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।
প্রাপ্তি বিষয়ে প্রথমবারের মত সমস্ত মতের ব্লগার এক প্লাটফর্মে দাঁড়িয়েছিল। আমরা তাদের সহমর্মিতাকে অপমান করেছি। আমরা তাদের কাছেও ক্ষমাপ্রার্থী।
যে আঘাত আপনাকে দিয়েছি তা ফিরিয়ে নেবার সাধ্য আমাদের নেই। আমাদের এই অক্ষমতাই আমাদের শাস্তি।
শুধু একটা ব্যাপারই অনুরোধ করি, প্রাপ্তির প্রতি আপনার নিখাদ ভালবাসাকে কেউ যেন অপব্যব
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন:
অমিত ,

আমি লজ্জিত । জেনারেলকে লজ্জা দেয়া বা আঘাত করার কোন ইচ্ছা আমার নেই , আমি তেমন মানুষও নই ।

আমি সবাইকে অনুরোধ করবো , একজনের মন্তব্যের জন্য অন্যকে আঘাত করবেন না ।

আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর সাথে কোন বিষয়ে আমি একমত হতে পারিনা , তবুও সাথী আমার খুব খুব প্রিয় বান্ধবী। এটা মানুষের একটা অতি আজব স্বভাব ।

আমি সব স্বাভাবিক দেখতে চাই , প্লিজ আমাকে আর লজ্জা দিও না ।

ভালো থেকো ।

২১. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:২৮
অমিত বলেছেন: শেষ লাইনটা হবে:

শুধু একটা ব্যাপারই অনুরোধ করি, প্রাপ্তির প্রতি আপনার এই নিখাদ ভালবাসাকে কেউ যেন অপব্যবহার না করতে পারে।
২২. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:২৯
রাতমজুর বলেছেন: অমিত বলেছেন: সারিয়া, আশা করি ভাল আছেন।
আপনি হয়ত জানেন যে ব্লগের খুব একটা দুঃসময়ে এ-টিম নামে একটি গ্রুপ তৈরি হয়েছিল কিছু সমমনস্ক ব্লগারদের নিয়ে। এর মধ্যে গ্রুপের প্রথমদিকের কোন কোন মেম্বার এখন আর নেই, যোগ হয়েছে আরও নতুন মেম্বার।সমমনস্ক হলেও অনেক ব্যাপারে হয়ত আমরা একমত হতে পারি না, যেমন হতে পারিনি জেনারেলের মন্তব্যে।

কিন্তু আমি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি যে এ-টিম কখনোই কোন ব্লগারের ক্ষতিসাধন বা অমঙ্গলকামনায় বিশ্বাসী নয়।আমাদের সবথেকে গর্বের বিষয় ১৯৭১ কে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করে অপমান না করতে পারে, তাই আমাদের একমাত্র লক্ষ্য।
তাও ভুল হয়।
একজন কমরেড হিসাবে জেনারেলের কমেন্টের দায়িত্ব আমাদের উপর এসেও পড়ে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না।
আমরা দুঃখিত, লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।
প্রাপ্তি বিষয়ে প্রথমবারের মত সমস্ত মতের ব্লগার এক প্লাটফর্মে দাঁড়িয়েছিল। আমরা তাদের সহমর্মিতাকে অপমান করেছি। আমরা তাদের কাছেও ক্ষমাপ্রার্থী।
যে আঘাত আপনাকে দিয়েছি তা ফিরিয়ে নেবার সাধ্য আমাদের নেই। আমাদের এই অক্ষমতাই আমাদের শাস্তি।

অমিত ও জেনারেল এ-টিম...
২৩. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩১
সারিয়া তাসনিম বলেছেন:
শামীম ,

সারাদিন অনেক চেষ্টা করেও লগ ইন করতে মন চাইছিল না ।
তুমি এইটুকুর বাচ্চা ছেলে আমাকে আসতে বাধ্য করলে ।

অনেক ধন্যবাদ তোমাকে । অনেক বড় হও ।

আমি সত্যিই অনুরোধ করবো জেনারেল এবং সবাইকে , একটু ভেবে মন্তব্য করতে । খুব ছোট ছোট কথার রেশ মাঝে মাঝে বড় বেশি ভারী হয় ।

ধন্যবাদ টুটুল !
২৪. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩২
রাহুল বলেছেন: জেনারেল ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।ব্যাস এটুকু বুঝি,সে কোন দলের ,কেমন লোক এসব বুঝিনা।
২৫. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৪
সারওয়ারচৌধুরী বলেছেন:


সারিয়া, বুঝতে পারছি আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে! ওরকম মন্তব্য কষ্টদায়ক। যেহেতু একটি নিষ্পাপ শিশুর জীবনের সাথে আপনিসহ অনেক ব্লগারের ঐকান্তিক প্রচেষ্টা জড়িত, সেহেতু অমন মন্তব্য নির্মম বেদনাদায়ক!

তবু অনুরোধ করছি, নিজকে শান্তনা দিন। এই জগত-সংসরারে কিছু মানুষের আদলে অমানুষ বিরাজ করে। ওদেরকে ইগনোর করে করে নিজের লক্ষ্যে ছুটে চলতে হয়। মানুষের উচিত নয় অমানুষের অপপ্রয়াসে থেমে যাওয়া কিংবা কষ্টানুভূতির তীব্রতায় বিচ্যুত হওয়া।
ইতোমধ্যেই আপনার অনুভূতির সততা প্রমানিত হয়েছে।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন:
আমি তাকে অমানুষ বলতে চাই না। প্রতিটা মানুষের মধ্যে যেমন ভালো দিক আছে , তেমনি খারাপ দিকও আছে ।

হয়তো এই জেনারেল একদিন প্রাপ্তির জন্য মসজিদের সামনে লিফলেট বিলি করবে , যেমন করেছিল শাওন , আস্তমেয়ে , শোমচৌ সহ আরও অনেক ব্লগার । একবারের জন্য কেউ কোন বিষয়ে বিতর্ক করেনি ।

শুধু অনুরোধ করবো , অবিবেচকের মত কোন কিছু করা থেকে তিনি যেন বিরত থাকেন ।

২৬. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৫
ইসাবেলা বলেছেন:
আরে ধূর! এত ইমোশনাল হলে চলবে কেমনে? জেনারেলকে একলাইনের উত্তর দিলেই চলতো যে ল্যাপটপটা অফিসের। তাতেই জেনেরেলের মুখ বন্ধ হতো। টিটকারী দিতে দিতে মানুষের এমন অভ্যাস হয়ে যায় যে নিজের বাবার ম্বত্যুসংবাদ দিতে গিয়েও মজা করে। একজনকে চিনি যে সবসময় অন্যের ভাবভংগি নকল করে ব্যাঙ্গাত্বকভাবে কথা বলে। এখন এমন অবস্থা যে সে স্বাভাবিকভাবে কোন কথাই বলতে পারে না। অনেকসময় সংবাদ পাঠকরা বাসায় কথা বলতে গেলেও তা সংবাদের মত হয়ে যায়!
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন:
ইসাবেলা

তুমিও তো দেখি সিরিয়াস মুহুর্তে আমারে হাসাইয়া দিলা ।

থ্যাংকস ডিয়ার !

২৭. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪১
বড় হুজুর বলেছেন: ইসাবেলার কথা টা পছন্দ হইছে।
২৮. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৩
ভক্কডা বলেছেন: আমি কই কি, যথেষ্ট হইছে আপা। এই যে আপনে কইলেন "দূর্বল মুহুর্তের ছোট ভূল ক্ষমা করতে পারবো না"। ভালো কথা। একটা অতি টাচি মন্তব্য আপনেরে বিচলিত করসে। কিন্তু এই সুবাদে সবাই ( এই মুহুর্তে যারা নিজেদেরকে বিচক্ষন ব্যাক্তি মনে করতেসেন ) জেনারেলরে যে সব ভাষায় সম্বোধন করতেসে ( শুয়োর, পাগল, পরশ্রীকাতর ইত্যাদি ইত্যাদি ) তারা কি তাদের এই কৃত মন্তব্য আর সম্বোধন গুলার দায়িত্ব নিবেন? তারা কি একই ধরনের কাজ করতেসেন না?
মামলা আপনেগো মইধ্যে, আপনেরা মিটমাট করেন। মাঝখান থেইক্যা অন্যদের এই মামলায় খোঁচাখুঁচি করনের চান্সটা না দিলেও হইত মনে হয়।
সবশেষে আপনি যে দুঃখ পাইছেন তার জন্য আনতরিক সমবেদনা জানাইতেসি। ভালো থাকেন।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন:

ভক্কডা ,

আঘাতটা আমার একার জন্য ছিলনা , আশা করছি সেটা বুঝতে পারছেন ।

অনুরোধটা সবার কাছে । ব্যক্তি আক্রমন কখনই সুখকর নয়।

২৯. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৪
আবু সালেহ বলেছেন:

প্রাপ্তিকে আমি/আমরা ভালোবাসি...
এহেন মন্তব্যে আমি খুবই কষ্ট পেয়েছি.....

প্রাপ্তির জীবনকে সচল রাখার জন্য আমরা কত কি করেছি আর সেই প্রাপ্তিকে নিয়ে আজ এমন মন্তব্য । সত্যি দঃখজনক.....
অপমানের ও বটে...
৩১. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৫
ধুসর গোধূলি বলেছেন:

সারিয়া, লুক এন্ড লিসেন-

প্রাপ্তির চিকিৎসার ব্যাপারে এইরকম কমেন্ট নতুন কিছু না। তোমার চোখে না পড়লেও অন্তত আমার চোখে পড়েছে ঢেঢ়। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।

বিচলিত যদি হতে হয় তাহলে অন্যকিছু নিয়ে হও। তোমাকে বলা জেনারেলের কথাকে সম্বল করে একটা রাজনৈতিক মোর্চা গড়ে উঠছে। ব্যাপারটা কিছুইনা, সিম্পলী পলিটিক্স!

জেনারেল পাগল, মাতাল, ম্যানিয়াক, হেন-তেন, অমুককে ছয় মাস আগে গালি দিছে, তমুককে বারো মাস আগে চটকানা দিছে, জেনারেলের দাদা অমুকের দাদারে দৌড়ানি দিছে তিপ্পান্ন সালে- এইসব উচ্চারণে সরগরম চারদিক। তোমার পোস্টে যেখানে সবাই জেনারেলের বক্তব্যের সমালোচনা করছে সেখানে উপরের আদলীয় মন্তব্যগুলো কেমন জানি লাগে, তাকিয়ে দেখো ভালো করে।

জেনারেল তোমাকে যতোনা না আঘাত করেছে তার চাইতে বেশি করেছে যারা প্রাপ্তির কেউ না তাদের কে।

জেনারেলদের বুঝানো যায় না, তুমি প্রাপ্তিকে সামহোয়্যারে আনো নি বরং সামহোয়্যার ই প্রাপ্তিকে আর তোমাকে এখানে নিয়ে এসেছে। এটা আমি জানি, আমরা জানি, বিশ্বাস করি। আর পিকনিক নিয়ে কথা উঠেছে তো! আমি বড় গলায়ই ঘোষনা করলাম- আমি যদি দেশে থাকতাম তাইলে আমিও পিকনিকে যাইতাম। কোন নাপ্তাল আমারে কী শিখাইতো, কী জানাইতো দেইখা লইতাম!

একটা জিনিষ ভেবে দেখো সারিয়া। জেনারেল ক্ষমা চেয়েছে। সে কারো সাথে গুলিয়ে ফেলুক আর স্ব-ইচ্ছায় বলুক, সে ক্ষমা চেয়েছে। এখন সে ক্ষমাটা ডিজার্ভ করে! আর যে যা কিছু ডিজার্ভ করে তাকে কি তা ফিরিয়ে দেবার নয়?

মনে কষ্ট রাইখো না। টেক ইট ইজি।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন:
ধু

আমি এখন সত্যিই লজ্জা পাচ্ছি । আমাকে একটু সময় দে , আমি জানি জেনারেলের উপর আমার কষ্টটা হয়তো থাকবে না । আমি সেই চেষ্টাই করছি । মাসকাওয়াথ এর কোন নতুন বইয়ের খবর দিতে পারিস ?

৩২. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৭
শান্তির দেবদূত বলেছেন: প্রাপ্তিকে আমার আদর জানাবেন।

আমরা মানুষরা খুবই বিচিত্র জীব। এক এক জন এক এক রকম, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভিন্ন , কেউ কারও পাপের জন্য দায়বদ্ধ নয়।

আপু, আপনি ও আমরা যারা জেনারেলের এই মন্তব্যে আঘাত পেয়েছি, হয়তো আল্লাহ এর বিনিময়ে অনেক বড় কিছু দিবেন যা আমরা কল্পনাও করতে পারছি না।
৩৩. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:০১
স্করপিয়ন্স বলেছেন:

ক্ষমা মহত গুন আর মানুষ মাত্রই ভুল করে আর সে ক্ষমা চাইসে
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন:
ক্ষমা চাওয়া , ক্ষমা করার চাইতেও বেশি দরকার সংশোধন !

ক্ষমা যখন সহজলভ্য হয়ে যায় , তখন তা মানুষকে একই ভুল বার বার করার জন্য অনুপ্রাণিত করে ।

৩৪. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:০৩
উচিত কথা বলেছেন:
এত কিছুর পরও হাসিব, গন্ডারসহ অন্যান্নরা জেনারেলরে সাপুট দিয়া গেলো। মনে হৈল তারা জেনারেল এর কান চুলকাইয়া দিতাছে আর জেনারেল বক্তিমা দিতাছে। তাগো মইধ্ধে কোন ধরনের অপরাধবোধ দেখা গেল না। বেবাক্তে রিকুস কর্ছে হের লাইগ্গা ক্ষমা চাইয়া পুস্ট দিচে। জেনারেল এর পুস্ট এ কমেন্ট ডিলিট করাটা কি অপরাধের অনুতপ্ত হওয়া বুঝায়?

যাউকগ্গা। বেবাক্তেই এটিমরে ছেচা দেওনের একটা মওকা হাতে পাইছে। যেইটা মগবাজারের পেইড ব্লগাররা নিছে। সাধারণ পাব্লিগ্গো হুদাই চুচিল খেতাব দিয়া বিলা বানাইছে। ছাগু তাড়ানো, রাজাকার ইস্যু সব সফলতা নস্ট কৈরা ফালাইতাছে তাগোর এইসকল কুলাঙ্গার ব্লগার।

এটিম নিশ্চয় এইবার রিয়ালাইজ কর্বো সাধারণ পাব্লিক খুচানোর মাজেজাডা কি।
৩৫. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১০
হুমমম... বলেছেন: লেখক বলেছেন:
ক্ষমা চাওয়া , ক্ষমা করার চাইতেও বেশি দরকার সংশোধন !

ক্ষমা যখন সহজলভ্য হয়ে যায় , তখন তা মানুষকে একই ভুল বার বার করার জন্য অনুপ্রাণিত করে ।

সহমত
৩৬. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১১
চিকনমিয়া বলেছেন: লেখক বলেছেন:
ক্ষমা চাওয়া , ক্ষমা করার চাইতেও বেশি দরকার সংশোধন !

ক্ষমা যখন সহজলভ্য হয়ে যায় , তখন তা মানুষকে একই ভুল বার বার করার জন্য অনুপ্রাণিত করে ।
..............
কতা হাচা, ক্ষমা করার চাইতেও বেশি দরকার সংশোধন !
৩৭. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১২
অভিক শাওন বলেছেন: হু হু এেকবােরই অনুিচত হইেছ ব্যাপারটা
৩৮. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১৩
রাহুল বলেছেন: স্করপিয়ন্স বলেছেন:

ক্ষমা মহত গুন আর মানুষ মাত্রই ভুল করে আর সে ক্ষমা চাইসে


কঠিন লোকগুলা যেহেতু বলছে তাই ভেবে দেখতে পারেন ব্যাপারটা।সময় নেন তার পর বলেন।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন:
রাহুল

সেই জন্যই বলেছি

ক্ষমা চাওয়া , ক্ষমা করার চাইতেও বেশি দরকার সংশোধন !

ক্ষমা যখন সহজলভ্য হয়ে যায় , তখন তা মানুষকে একই ভুল বার বার করার জন্য অনুপ্রাণিত করে ।

৩৯. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১৫
রাহুল বলেছেন: এটিম নিশ্চয় এইবার রিয়ালাইজ কর্বো সাধারণ পাব্লিক খুচানোর মাজেজাডা কি।

দিন বদলাইছে.......
৪০. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:১৭
বড় হুজুর বলেছেন: গোধুলীর সাথে পুরামত!
৪১. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:২১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:


বন্ধুরা আমরা বোধহয় এখন একটু থামতে পারি... এনাফ হইছে... সারিয়া আপুকে একটু একটা থাকতে দেয়া উচিত।
৪২. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:৩০
সন্ধ্যাবাতি বলেছেন: লগ আউট করে নেট থেকে চলে যান আপু... অনেক দেখেছি, আপনিও দেখেছেন। আর দরকার নেই। নো বডি ক্যান বি ইন য়ুর শ্যুজ। এট দ্যা এন্ড অফ দ্যা ডে, সমবেদনা, ক্ষমা প্রার্থনা আর আক্রমন, সব অর্থহীন। আপনার হয়ে কেউ জীবন সংগ্রাম করে দিবে না, আবার কারো কিছু বলাতে বা না বলাতে আপনার জীবন সংগ্রামের ভাড় বাড়বে বা কমবে না।
৪৩. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬
রাহুল বলেছেন: সন্ধ্যাবাতি বলেছেন: লগ আউট করে নেট থেকে চলে যান আপু... অনেক দেখেছি, আপনিও দেখেছেন। আর দরকার নেই। নো বডি ক্যান বি ইন য়ুর শ্যুজ। এট দ্যা এন্ড অফ দ্যা ডে, সমবেদনা, ক্ষমা প্রার্থনা আর আক্রমন, সব অর্থহীন। আপনার হয়ে কেউ জীবন সংগ্রাম করে দিবে না, আবার কারো কিছু বলাতে বা না বলাতে আপনার জীবন সংগ্রামের ভাড় বাড়বে বা কমবে না।

সময়োপযোগী মন্তব্য।সহমত।
৪৪. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৭
আইরিন সুলতানা বলেছেন:
সারিয়া আপু, একটা কথা আছে না - নিন্দুকেরে বাসি আমি সবচেয়ে ভাল...

:) বুঝছ , কি বলতে চাইছি ?

আরে, পিকনিকে আসতে পারে নাই দেখে এগুলা কত কিছু, কতজনে বলবে....হিংসা...বুঝছো? হিংসা .... ;)

বাদ দেও....চিয়ার আপ ম্যান...থুক্কু !!! চিয়ার আপ লেডি :)
৪৫. ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
অনিশ্চিত বলেছেন: সারিয়া, অযথা কেন মন খারাপ করছেন? আপনি যতো ভালো কাজই করুন না কেন, এ ধরনের মন্তব্য করার জন্য কিছু মানুষ আছেই। তাদের কথা উপেক্ষা করা সম্ভব হলে উপেক্ষাই করুন। বেশিরভাগ মানুষই তো জানে আপনি কী করেছেন?

আপনি যদি মন খারাপ করেন, তাহলে আপনাকে দেখে যারা হাজারো প্রাপ্তির জন্য এ ধরনের কাজ করছে, তাদের কী অবস্থা হবে বলুন?

আপনার অবস্থা আমি বুঝতে পারছি। আপনার বিপরীতে মাত্র গুটিকতক মানুষ, আর আপনার পাশে হাজার হাজার। তারাই আপনার শক্তি।
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন:
ধন্যবাদ !

একা এরকম একটা যুদ্ধ লড়া যায় না । সবাই সাথে ছিল বলেই পেরেছি , পারছি ।

৪৬. ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
শাব্বির আহমদ বলেছেন: আহারে জেনারেলের ল্যাপটপ নাই বুঝি? ঠিকাছে আমি একটা কিন্না দিমুনে।

সারিয়াপু, ভালো থাকুন। ব্যাপার না।
৪৭. ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১১
বিবর্তনবাদী বলেছেন: @সারিয়া - আপনার সাথে একমত। জেনারেল যে কথা বলেছে তার পরে তার ক্ষমা চাওয়া আর না চাওয়াতে কোন তফাত নেই।

আপনি ভাল থাকুন। এদের ইগনোর করুন।
৪৮. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৮:৫৭
মুকুল বলেছেন: কি বলবো বুঝে উঠতে পারছি না সারিয়া আপু... অনেক দেরিতে আসলাম.... সবকিছু পুরোপুরি বুঝে উঠতেও পারছি না.... আপনার কষ্টটা অনুভব করতে পারছি...
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন:
তোমাদের এই অনুভূতিটাই আমার শক্তি !

৪৯. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:০২
বহুরূপী মহাজন বলেছেন: আপনি কষ্ট পেয়েছেন জানি, তবু বলছি, যার তার কথায় কষ্ট পেতে হয় না। কিছু মানুষ আছে যারা অন্যের সবচাইতে দুর্বল জায়গায় আঘাত করে মজা পায়। কিন্তু এসব মানুষকে উপেক্ষা করতে হয়। নয়তো এরা মাথায় চেপে বসে।

কেউ একটা কিছু বললেই কী হয়ে গেল?

আপনি মন ভাল করেন, না হলে ঢোক ঢাক্কর নিয়ে আপনার বাসায় হাজির হব বলে দিচ্ছি! তখন বুঝবেন ;)
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন:
চলে আসো । আর নেক্সট গেট টুগেদারের খবর জলদি পাবা

৫০. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:২৭
জয়িতা বলেছেন: খুবই দুঃখজনক।

ক্ষমা করার উপায় নেই। ....
৫১. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:৩৩
হাসান বলেছেন: সারিয়া,

প্রায় ৩/৪ মাস পরে লগিন করলাম শুধু তোরে আক্কেল দিতে। অন্যরা বেআক্কেল হতে পারে তোর তো আক্কেল ছিল বলে আমি জানি, অন্যরা পশু হতে পারে, তুই তো মানুষ।

অন্যরা না জানুক, আমি তোকে চোখের সামনে দেখেছি, আমি প্রাপ্তিকে চোখের সামনে দেখেছি, আমি কাপুরুষকে দেখেছি। তাই এদেরকে নিয়ে আমি কখনই সন্দেহ করি না।

প্রাপ্তিকে আমরা কোনো প্রশ্ন না করেই সাহায্য করেছিলাম, দরকার পড়লে এখনও সাহায্য করব। তখনও এক শ্রেনির মানুষ সাহায্যের বিরোধিতা করেছিল, এখনও করছে।

রোগ শোক, জন্ম মৃত্যু তো মানুষের জীবনে থাকবেই তাই বলে কেন একটা সামান্য পিকনিকের আয়োজন নিয়ে এত হইচই হচ্ছে বুঝতে পারছি না। সারাদিন কি তাহলে বসে বসে কাঁদতে হবে? কেনো কারো কারো এত জ্বালা হচ্ছে?

ভাল থাকিস, প্রাপ্তির জন্য শুভাশীস রইল।
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:১৬

লেখক বলেছেন:
তুই ভালো আছিস ? অনেক মিস করি ।

৫২. ০২ রা মার্চ, ২০০৮ রাত ১০:০০
সুনীল সমুদ্র বলেছেন:


সারিয়া, আপনার কষ্টটা বুঝতে পারছি।

আপনার কি মনে পড়ে- এরকম অপ্রত্যাশিত কষ্ট আমরা আরো একবার পেয়েছিলাম, যখন প্রাপ্তির ছবিসহ পোষ্টের লিংক প্রথম পাতা থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছিল।

আমরা তখনো কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম।
সেসময় ক্ষোভের উচ্চারণ মিশিয়ে আমি লিখেছিলাম -


"কোথায় রাখবে তুমি সরিয়ে প্রাপ্তিকে, আর কতদূর?"
Click This Link

উপরের লিংকে ক্লিক করে আজ আবার সেই লেখাটি পড়তে এবং লেখার সাথে সংযোজিত ছবিটি দেখতে আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

জানিনা, পুরনো এ লেখাটি আপনার মন ভালো করতে পারবে কি না !

আপনাকে মনে করিয়ে দিতে পারবে কি না-

'প্রাপ্তি একা নয়-
একা সে ছিলো না কোনকালে......'।

আবারো প্রাপ্তির জন্য ভালোবাসা। অযুত, অনন্ত।...


০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন:
আপনার লেখা সবসময়ই আমার মন ভালো করে দেয় ।

৫৩. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১২:৪০
মামু বলেছেন:

সরি কইলে তার কিচু বৈশিষ্ট্য তাকে, হেইগুলা মেইনটেইন করতে হয়।

জেনারেল তার 'ক্ষমার পুষ্টে' যে ভাবে মন্তব্যগুলারে পদদলিতা কইরা কতা কইল তাতে কখনই মনে হয় না হে ক্ষমা চাইচে (যদিও কইচিল "আন্তরিকভাবে দুঃখিত") । মিছা কতা কইয়া ক্ষমা চাওয়া, আর পক্ষের মন্তব্য রাইক্যা অন্যগুলা মুইচ্যা দিচে।


আর গ্রাম্য শালিসের মত কিচু লুক লগে লগে জিগির তুলচে "হ...মাপ হইয়া গেচে.... ক্ষমা হইয়া গেচে.....আর ক্ষমা চাওয়ার দরকার নাই.... বহুত হইচে"


-------------------------------------------------------------------------
মনে হইচে ওই সরি টা হইল "সংবিধিবদ্ধ সরি বলা"

এই ধরনের "সংবিধিবদ্ধ সরি" বলার কুনু দরকার নাই।

যারা "সংবিধিবদ্ধ সরি'তে বিশ্বাসী তার "অটো" ক্ষমা পাইয়া যাইবেন, চিন্তার কুনু কারন নাই।
৫৪. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১২:৫২
১৯৭১ আমার চেতনা বলেছেন:
সারওয়ারচৌধুরী বলেছেন: "এই জগত-সংসরারে কিছু মানুষের আদলে অমানুষ বিরাজ করে। ওদেরকে ইগনোর করে করে নিজের লক্ষ্যে ছুটে চলতে হয়। মানুষের উচিত নয় অমানুষের অপপ্রয়াসে থেমে যাওয়া কিংবা কষ্টানুভূতির তীব্রতায় বিচ্যুত হওয়া।"


১০০% সহমত।

===========================================
কিরিটি রায় বলেছেন: "খুবই দুঃখজনক।

ক্ষমা করার উপায় নেই। ....

ঘৃনিত মন্তব্য। ব্যান করা হোক জেনারেলকে।"


১০১% সহমত।


৫৫. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১:০০
মামু বলেছেন:

তাজ্জব ব্যাপার ঘটনার পর পরই জেনারেলের ছবিতে পাগরি উটে, প্রোপাইল চেন্জ হইয়া যায়......

পরে অবষ্য পাগরি নাইম্যাও যায়, পাবলিকের চোটপাটে..... :)

রং পাল্টাইতে সময় লাগে না.....

------------------------------------------------------------------------------
একজন বলার সাতে সাতেই কিচু নিক ব্যান করে, যারা ককনই তাকে খারাপ কতা বলে নাই, শুদু দ্বিমত প্রকাশ করচে।

আর এসকিমুর অপ্রাসঙ্গিক ভাবে আমারে আক্রোমন করল হেইডা টিকই রাইক্যা দিল.... এই হইল তার ক্ষমা চাওয়ার নামুনা..... কি সুন্দয্য দেকা গেল...কারো কারো কতায় জেনারল এর শত কষ্ঠ্য কাটিন্যতে 'হাগা'ও হর হর কইরা বাইর হইয়া যায় :)

-------------------------------------------------------------------------

০২ রা মার্চ, ২০০৮ সকাল ১১:২৭
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
জেনারেল, বুশের ছবিটা বদলান।
সাময়িক সময়ের জন্যে হলেও।


০২ রা মার্চ, ২০০৮ সকাল ১১:৫৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
জেনারেল, মামু নামের এই উদ্ভট নিকটিকে ব্যান করেন।


০২ রা মার্চ, ২০০৮ সকাল ১১:১০
comment by: এস্কিমো বলেছেন: বাপের শালা,

আপনে মনে হয় ত্রিভুজের চামচামি করার চেষ্টা করছেন। যতটুকু মনে পড়ে ত্রিভুজকে তিনদিন চাপে রাখার পর পরোক্ষ ভাবে ক্ষমা চেয়েছে।

চামচামি করার আগে ঠিকুজী জেনে নেওয়া ভাল।
৫৭. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: তবু একটাই দুঃখ জেনারেলের মতো এক জন নিম্নরূচীর লোককে এখনও কিছু মানুষ নতুন পুরান নিক নিয়াও সাপোর্ট দেয়, ঠিক যেনো মনে পড়ে যায় আমাদের দেশনেত্রী ধান নেত্রীদের কথা!
৫৮. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:২৩
স্করপিয়ন্স বলেছেন:
খুব ছোটো এবং সামান্য একটা ব্যাপার যা জেনারেলের দুঃক্ষ প্রকাশের মধ্য দিয়েই শেষ হয়ে যেতে পারতো , তা না হয়ে বরং ব্লগীয় রাজনীতি আর দলাদলি এবং আরও কিছু বিশেষ কারনে এটিকে রাবারের মত টানতে টানতে বড় করার এই চেষ্টা দেখে আমি হতবাক
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন:
স্করপিয়ন্স

প্রাপ্তির জন্য যে মানুষগুলো দিন রাত এক করে দিয়েছিল , হাসপাতালের বিছানায় প্রাপ্তিকে মৃত্যুর সাথে লড়তে দেখেছিল - তাদের কাছে মন্তব্যটি " খুব ছোট এবং সামান্য " নয় । এটা বোঝার মত বোধদয় আপনার অবশ্যই হয় নাই । অথবা প্রাপ্তি'র সাথে জড়িত ছিলেন না বলেই এই আবেগটা আপনাকে স্পর্শ করছে না । অনুরোধ করবো একপেশে চিন্তা পরিহার করুন ।

একটা উদাহরণ দেই ঃ

অমি রহমান পিয়াল আমার খুব ভালো বন্ধু , প্রাপ্তিকে ব্লগে প্রথম পিয়াল-ই পরিচয় করিয়ে দেয় । কিন্তু তাই বলে পিয়ালের সব চিন্তা , সব কথা , সব আচরণ আমার পছন্দ তা কিন্তু না । সব ব্যাপারেই একমত তাও না । পিয়ালের ভালো কথার যেমন প্রশংসা করি , মন্দ কথার তীব্র প্রতিবাদ করি । জেনারেলের মন্তব্যকে " খুব ছোট এবং সামান্য " আখ্যা দিয়ে আপনি যা করছেন তা স্বচ্ছ পক্ষপাতিত্ব । পক্ষপাতদুষ্ট বন্ধুত্ব কিন্তু ক্ষতিকর ।

আমি আপনার সাথে অবশ্যই একমত যে , আলোচনা , সমালোচনা , তর্ক সবকিছু বিষয়টিকে কেন্দ্র করেই রাখা উচিত । রাজনীতি , দলাদলি কাম্য নয় ।

৫৯. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: স্করপিয়ন্স বলেছেন:
খুব ছোটো এবং সামান্য একটা ব্যাপার যা জেনারেলের দুঃক্ষ প্রকাশের মধ্য দিয়েই শেষ হয়ে যেতে পারতো , তা না হয়ে বরং ব্লগীয় রাজনীতি আর দলাদলি এবং আরও কিছু বিশেষ কারনে এটিকে রাবারের মত টানতে টানতে বড় করার এই চেষ্টা দেখে আমি হতবাক


কিন্তু বস তীর আর মুখের কথা--যেটাই মুখ ছুটুক কোনোটাই ফিরে আসেনা। আর যাকে নিয়া লেখা হইছে সেও কিন্তু ক্লিয়ার কথা বইলা দিছে। আর এমুন না যে যে বলছে সে সব সময় বলে না। তার কাজই হইলো কারনে অকারনে ব্যাকারনে কথা বলা, এমুন না যে সে সবসময় ঠিক! হাজার হোক সেও এক ব্যার্থ মানুষ বাস্তব জীবনে!
৬০. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:২৯
স্করপিয়ন্স বলেছেন:
তো জেনারেলের এখন কি করা উচিত বলে উদাসী সাহেব মনে করেন?
জেনারেলের কি গলায় ফাস নিয়ে আত্মহত্যা করতে হবে এই পাপ মোচনের জন্য
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন:
জেনারেলের যা করা উচিত তা হলো " শিক্ষা " নেয়া উচিত । না জেনে , না বুঝে অবিবেচকের মত কাউকে কিছু না বলার শিক্ষা ।

আর জেনারেলে বন্ধদেরও উচিত বিষয়টা অনুধাবন করা ।

সেই সাথে সবার প্রতি অনুরোধ সহনশীল হবার জন্য । আলোচনার নামে কাদা ছুড়াছুড়ি না করার জন্য ।

৬১. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: সেটা জেনারেলের বুঝা উচিত, গন্ডুক! তার জন্য এত চামিচের মর্সিয়া ক্রন্দন কোনো দরকার নাই। আর খাস দিলে ক্ষমা চাইলে আল্লাহও ক্ষমা করেন!
৬২. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৯:৪৩
স্করপিয়ন্স বলেছেন:
@ উদাসী

তোমরাই জেনারেল জেনারেল করিয়া আর কলি কাল আসিয়া পড়িল, ব্লগ দেশ আর পৃথিবী রসাতলে গেল জেনারেলের এক কমেন্টের কারনে ইত্যাদি বলিয়া গত দুইদিন ধরিয়া মর্সিয়া ক্রন্দন করিতেছো।
৬৩. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১১:০৭
ছাগল ফাউন্ডেশন বলেছেন: সকল ছাগল আসিয়া জড় হইয়াছে, আর ব্যা ব্যা করিয়া বলিতেছে, তুমরা কেন চিৎকার করিতেছ?
"ইহা শুধু মাত্র সারিয়া আর জেনারেলের ব্যক্তিগত বিষয় মাত্র।"

এই ছাগু গুলি কি ইহার মানে জানে না, সারিয়া কি বলিতে চাহিয়াছে? Sorry can't make a dead man alive !

ছাগু গুলা ক্ষমা পাইয়া দেওয়ার জন্য দ্বারে দ্বারে বিভিন্ন রুপে মিনতি করিতেছে, যদি একটু ক্ষমা পাওয়া যায়।

বড়ই পরিতাপের বিষয় এই যে উক্ত ছাগুরা ইতি পূর্বে বহু বার ব্যা ব্যা করিয়া রাত ভর জাগিয়া পাড়া জাগাইয়া জানাইয়াছিল যে এই রকম অসভ্যতা ক্ষমার অযোগ্য।

ছাগু গুলা কেন বুঝিতেছেনা, যে সারিয়া ক্ষমা করে নাই।

উহাদের কি কাঠাল পাতার অভাব হইয়াছে?
উহারা কাঠাল পাতার অভাব দেখিয়া ছাগুর ৩ নম্বার বাচ্চার মত লাফাইতেছে ক্যান?

ব্লগে কি কেউ একজন নাই উহাদের মুখে কিছু একটা আটি দেওয়ার মত?
৬৪. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১১:১৩
রাতুল" বলেছেন: হাহাহাহাহা ছাগল ফাউন্ডেশন
৬৫. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১১:২২
কাজ করে খাই বলেছেন: কিছু অন্যায় ক্ষমা করলে - নিজের কাছে নিজেকে বড় করে তোলা যায়। কিছু অন্যায় ক্ষমা করলে - নিজের কাছে নিজের, নিজের অস্তিত্বের কবর রচনা হয়ে যায়।

সময় নিন, চিন্তা করুন। ভালো থাকুন।

প্রাপ্তির জন্যে আমাদের গ্রুপ প্রায় ৫০,০০০ টাকা (বাংলাদেশী টাকায়) উঠিয়ে পাঠিয়ে ছিলাম।
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন:
এটি সম্ভবত আপনার নতুন নিক , তাই চিনতে পারছি না ।

তখন যে আবেগ থেকে ঐ কষ্টটা করেছিলেন , এখন এই মন্তব্যের আঘাতটাও তাই অনুভব করতে পারছেন । ধন্যবাদ !

আঘাতটা আমার একার প্রতি নয় বলেই , ক্ষমা করার অধিকারটাও আমার একার না ।

৬৬. ০৩ রা মার্চ, ২০০৮ দুপুর ১:০৬
মামু বলেছেন: জিনারুল কি ক্ষমা পুষ্ট ফিরাইয়া নিচে?


Click This Link

হাঃ হাঃ হাঃ......

ইহাকে বলে "আন্তরিক ক্ষমা " চাওয়ার নমুনা...... :)

"সংবিধিবদ্ধ ক্ষমা" Expired হইয়া গিয়াচে....... :)
৬৭. ০৩ রা মার্চ, ২০০৮ দুপুর ১:০৮
সমালোচনাকারী বলেছেন: বাপের শালা,
মাছ সব ধরা শেষ!! বাইত গিয়া ঘুমাও!
৬৮. ০৩ রা মার্চ, ২০০৮ দুপুর ১:২৮
মামু বলেছেন: ডিম অয়ালা মাচ কিডা নিল? :)
৬৯. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২০
নবজন্ম বলেছেন: সারিয়া-পু জীবনে আরও অনেক পথ যেতে হবে , আরও অনেক কিছু শিখতে হবে। এগুলো তারই একটা অংশ। সুতরাং--------------------
৭১. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৬
বিহংগ বলেছেন: আমি একটি গল্প লিখলাম, বিশেষ কারনে।
পড়তে পারেন। ইচ্ছে হলে প্রিয় পোস্টে রাখতে পারেন-হয়তোবা আপনার পোস্টে গিয়ে অন্য কেউও পড়তে পারবে।
পড়ার পর আপনি বুঝতে পারবেন-কেন লিখা হয়েছিলো।
৭২. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১০:১১
সারিয়া তাসনিম বলেছেন:
তোমার শেষ পোস্টের কথা বলছো ??

 

মোট সময় লেগেছে ১.০২২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন সুন্দর , তার চেয়ে সুন্দর বেঁচে থাকা ...

বৃষ্টি ভালোবাসি , আর ভালোবাসি বিড়াল ... অনেক অন্ধকার দেখেছি , এখন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ