বাল্যকালে যে স্কুলে পড়তাম, সেখানে মামু একবার এসেছিলেন এক অনুষ্ঠানে। আমি একটা গান গেয়েছিলাম। গান শেষে মামুর সাথে হ্যান্ডশেক করার স্মৃতি আজো মনে পড়ে। নরম তুলতুলে হাত!
যাই হোক, মামুর মুখে তখন থেকেই পুনরায় ক্ষমতায় যাবার আকাঙ্ক্ষার কথা শুনতাম। কড়জোরে তিনি সবার কাছে ক্ষমা চাইতেন তার কৃতকর্মের জন্যে। সাথে সাথে আরেকবার ক্ষমতায় গিয়ে তার 'প্রায়শ্চিত্য' করবার সুযোগ প্রার্থনা করতেন।
ক্ষমতার প্রতি মামুর দুর্নিবার লোভ প্রতি নির্বাচনেই প্রকাশ পায়। ক্ষমতা পাবার আশায় মামু কী না করতে পারেন?
এবার তিনি প্রায় নিশ্চিত যে, ক্ষমতায় যাচ্ছে মহাজোট। সুতরাং, ক্ষমতার ভাগাভাগিতে তিনি সোচ্চারক্ণ্ঠ হয়ে উঠেছেন। বক্তৃতা-বিবৃতি দিয়ে ৬০ আসনের দাবি করছেন, না দেয়া হলে পৃথক নির্বাচনের হুমকি দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি।
তবে এর সবই একটি বিশেষ আকাঙ্ক্ষা সাধনের জন্যে। রাষ্ট্রপতি হওয়া। এর প্রমাণ মিলল গতকাল। রংপুরে তিনি বলেছেন, ৬ মাসের জন্যে হলেও রাষ্ট্রপতি হতে চান তিনি।
মামু আসলে দেখছেন যে, আসন ভাগাভাগিতে তিনি সুবিধে করতে পারবেন না। ১৩দল যেখানে পাচ্ছে ৬টি আসন, সেখানে মামুর ৬০ আসনের স্বপ্ন তো অযৌক্তিক!
তাই এবার তার একদফা একদাবি। রাষ্ট্রপতি হতে হবে। যে করেই হোক ক্ষমতার স্বাদ পেতে হবে। ৬ মাসের জন্যে হলেও সবকিছুর বিনিময়ে তিনি রাষ্ট্রপতি হতেই চান।
আপনাদের কী মনে হয়? মামু রাষ্ট্রপতি হতে পারবেন না? আমার মতে, মহাজোট ক্ষমতায় গেলে ১ দিনের জন্যে হলেও মামুকে ক্ষমতার স্বাদ আস্বাদন করতে দেয়া দরকার! কারণ, মামুর বয়স হয়েছে, সয়েছেন অনেক গঞ্জনা! এবার একটু শান্তি পাওয়া প্রয়োজন তার! কী বলেন আপনারা?
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


