‘আমার দাদি যখন পায়ে নেইলপলিশ দিতে পারেন না, তখন দাদার বাতের ব্যাথা হওয়া সত্বেও দাদা দাদির পায়ে নেইলপলিশ লাগিয়ে দিতেন। এটা হলো ভালোবাসা’।
‘ভালোবাসা হচ্ছে-যখন একটা মেয়ে গায়ে সুগন্ধি মাখে আর ছেলে গালে আফটার শেভ লোশন দেয়, তারপর তারা বাইরে যায় আর একে অন্যের সুগন্ধ উপভোগ করতে থাকে---’।
‘ভালোবাসা হচ্ছে তা, যখন তুমি কারও সঙ্গে বাইরে যাও, সে তার থালা থেকে ফ্রেঞ্চ ফ্রাইস তোমার পাতে তুলে দেয় আর তার বদলে তোমাকে তার পাতে কিছুই দিতে হয় না’।
‘ভালোবাসা হচ্ছে যখন তোমার মুথে হাসি থাকে অথচ তুমি আসলে খুবই কান্ত’।
‘ভালোবাসা হচ্ছে-মা আমার বাবার জন্য কফি বানায়, আর বাবাকে তা দেওয়ার আগে একটু চেখে দেখে কফির স্বাদ ঠিক আছে কি না!’
‘ভালোবাসা কী যদ তুমি শিখতে চাও, তাহলে তুমি সেটা শুরু করতে পারো, তুমি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করো তাকে তুমি ভালোবাসতে আরম্ভ করো’।
‘ভালোবাসা হচ্ছে-কেউ তোমাকে বলে, তোমার শার্টটা সুন্দর আর তুমি সেটা রোজ পরতে শুরু করো’।
‘ভালোবাসা হচ্ছে এক বুড়ো আর এক বুড়ি, তাদের মধ্যে এখনো অনেক বন্ধুত্ব, যদিও নিজেদের সম্পর্কে জানার কিছুই তাদের বাকি নেই’।
‘আমি যখন মঞ্চে পিয়ানো বাজানোর জন্য উঠেছিলাম আর ভয় পাচ্ছিলাম, তখন আমি দেখলাম, বাবা আমার দিকে তাকিয়ে আছেন হাসিমুখে, তিনি হাত নাড়ছেন, আর কেউ সেটা করেনি আর আমার ভয় চলে গেল... এই হলো ভালোবাসা’।
‘আমার মা আমাকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসে। আর কেউ কি আছে যে আমাকে আমার ঘুমের মধ্যেও চুমু খায়?’
‘ভালোবাসা হচ্ছে যখন বাবা ঘর্মাক্ত আর নোংরা থাকেন, তখনো মা বলেন, তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি হ্যান্ডসাম’।
‘আমার বড়বোন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তার কাপড়চোপড়গুলো আমাকে দিয়ে দেয়। আর বেচারিকে কাপড়ের জন্য দোকানে যেতে হয়’।
‘কাউকে কখনো বলা উচিত নয় যে আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি সেটা বিশ্বাস না করো। আর যদি সত্যি তুমি তাকে ভালোবাসো, তাহলে অনেকবার বলো। কারণ মানুষ খুব ভুলে যায়’।
‘আমার বাড়ির পাশের একজন বুড়ো মানুষের বউ মারা যান। আমি তাঁর কাছে যাই। তাঁর কোলে বসে থাকি। মা জিজ্ঞেস করলেন, জন, তুমি ভদ্রলোককে কীভাবে সাহায্য করলে। আমি বললাম, কিছুই না। আমি শুধু তাঁকে কাঁদতে সাহায্য করেছি’।
টুকলি: গদ্যকার্টুন: আনিসুল হক
‘বাঙালি পরীক্ষকদের সৃজনশীলতা’
প্রথম আলো: ২৪ নবেম্বর ২০০৯
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


