বিপ্লবের স্বপ্নপুরুষ, সমাজতন্ত্রের অবিচল সৈনিক, মহান গেরিলা যোদ্ধা, সাম্রাজ্যবাদীদের আতঙ্ক আর্নেস্ট চে গুয়েভারার ৮৪তম জন্মদিন আজ ১৪ জুন। ১৯২৮ সালের এই দিনে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এই বিপ্লবী। পেশায় একজন চিকিৎসক হলেও রণাঙ্গনে তিনি ছিলেন দক্ষ যোদ্ধা ও নেতা। ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে চে গুয়েভারা মহান কিউবান বিপ্লবে প্রধান সেনাপতি হিসেবে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন। বিপ্লব পরবর্তী কিউবার সমাজতান্ত্রিক সরকারের মন্ত্রীপরিষদে যোগ দিয়েছিলেন চে। কিন্তু, বিপ্লব যার রক্তে ঢেউ তুলেছে তিনি কী আর বসে থাকতে পারেন! ফিদেল ক্যাস্ট্রোকে না জানিয়ে বিপ্লবী সহযোদ্ধা স্ত্রীসহ অন্যান্যদের সাথে নিয়ে একরাতে কিউবা ত্যাগ করে চলে আসেন বলিভিয়ায়। সেখানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করতে থাকেন তিনি। ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে সাম্রাজ্যবাদী বিশ্ব। তারা যেকোন মূল্যে চে এবং তাঁর বিপ্লবী বাহিনীকে পর্যুদস্থ করতে মরিয়া হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় ১৯৬৭ সালের ৮ অক্টোবর বলিভিয়ার জঙ্গলে সাম্রাজ্যবাদী বাহিনীর হাতে ধরা পড়েন চে এবং ৯ অক্টোবর তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু, চে’র মৃত্যু হয়নি! বরং তাঁর হত্যাকান্ডের পরপরই চে হয়ে ওঠেন বিপ্লব আর সাহসের প্রতীক।
এদিকে বিপ্লবী চে গুয়েভারার ৮৪তম জন্মদিন উপলক্ষে চে স্মৃতি পরিষদ যশোর আজ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল ৫টায় যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বিজয়ের পথে এগিয়ে চলো! স্বদেশ অথবা মৃত্যু! অনুষ্ঠানে আলোচনা, গান, আবৃত্তি এবং তথ্যচিত্র প্রদর্শনী করা হবে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।