somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলী স্টাইলেই শেখ হাসিনার সরকার জুলুম-নির্যাতনের পথেই এগুচ্ছে

০৪ ঠা জুলাই, ২০১০ ভোর ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ কান খোলা রেখে বিশ্ব রাজনীতির দিকে দৃষ্টিপাত করলে আরো স্পষ্ট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ। ইহুদী-খৃস্টান চক্র সেখানে গায়ের জোরে ‘ইসরাইল' নামক একটা বিষফোঁড়াকে বসিয়ে দিয়েছে ইউরোপ ও পশ্চিমা বিশ্ব। শোনা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র' এবং ইসরাইলী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ'ই হচ্ছে নেপথ্যে বর্তমান আওয়ামী সরকারের মূল চালিকা শক্তি। এ দু'টি গোয়েন্দা সংস্থার পছন্দের লোকদের নিয়েই মন্ত্রী পরিষদ গঠন, উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হয়েছে। তাদের পরামর্শ আর গাইড লাইনেই এখন দেশ পরিচালিত হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, রিমান্ড সবকিছুই এখন ‘র' ও ‘মোসাদ'-এর ছক ও গাইড লাইন অনুযায়ী হচ্ছে। এ রকম দু'টি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা নেপথ্যে থেকে শক্তি, সাহস যুগিয়ে একের পর এক ভয়াবহ দুষ্কর্ম সফলভাবে ঘটানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বেশি আত্মপ্রত্যয়ী, আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। মুসলিম বিশ্বের সঙ্গে ইসরাইলী আচরণের মতই তিনিও নির্বিকারভাবে প্রতিপক্ষের ওপর ধারাবাহিকভাবে দমন, নির্যাতন চালিয়ে যাচ্ছেন। ইসরাইল যেমন কাউকেই পরোয়া করছে না তেমনি শেখ হাসিনাও এখন কাউকেই পরোয়া করছেন না, পাত্তা দিচ্ছেন না। বিভিন্ন মহলে তার সরকারের সীমাহীন ব্যর্থতাসহ বিতর্কিত বিষয়গুলো নিয়ে সমালোচনার ঝড় উঠলেও তিনি কোন আলোচনাকেই আমলে নিচ্ছেন না। ‘র' ও ‘মোসাদ'-এর পরিকল্পনা অনুযায়ী একের পর এক ইস্যু সৃষ্টি হলেও ইসরাইলী স্টাইলেই শেখ হাসিনার সরকার তার মোকাবিলা করছে। ইহুদী পরামর্শে একের পর এক অঘটন ঘটিয়ে, প্রতিপক্ষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে প্রধানমন্ত্রী ক্রমেই আরো দুঃসাহসী হয়ে উঠছেন। বোধকরি তিনি ধরেই নিয়েছেন, প্রতিপক্ষের ওপর যতই জুলুম নির্যাতন করা হোক, আওয়ামী স্টাইলে প্রতিবাদ অথবা প্রতিরোধ করার মুরোদ তাদের নেই। তাই দিন যতই যাচ্ছে জুলুম নির্যাতনের মাত্রাও ততই তীব্রতর হচ্ছে। ২৭ জুন হরতাল চলাকালে সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং মির্জা আববাসের বাসায় সাধারণ মানুষকে পিটিয়ে ভর্তা বানানো হলেও তার বিরুদ্ধে কিছুই করতে পারেনি বিএনপি। একইদিনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট শমসের মুবিন চৌধুরীকে বিনা কারণে রিমান্ডে নেয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে এমনকি খোদ সরকারের ভেতরে নিন্দার ঝড় উঠলেও ইসরাইলী স্টাইলে আওয়ামী সরকার দায়সারা গোছের দু'একটা সান্ত্বনার বাণী শুনিয়ে সকলকে নিবৃত্ত করার চেষ্টা করেছে মাত্র। কিন্তু যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়াসহ কোনকিছুই করবে না সরকার। একইভাবে দৈনিক আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে দেশে-বিদেশে নিন্দার ঝড় উঠলেও, মুক্তির দাবি উঠলেও সরকার ইসরাইলী স্টাইলেই তাতে মোটেও কর্ণপাত করছে না। জনমতকে সামান্যতম হিসেবের মধ্যেই গণ্য করছে না। ইসরাইলের মতই দেশে-বিদেশে সরকার বিরোধী আন্দোলনমুখী জনমতকে উপেক্ষা করেই শেখ হাসিনার সরকার জুলুম-নির্যাতনের পথেই এগুচ্ছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ ভোর ৪:৫৭
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×