somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার তওবা করা উচিত যদি মুসলমান দাবি করেন

১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গজে চড়ে দুর্গা আসার কারণে দেশের উন্নয়ন হয়েছে, একজন মুসলমান একথা বললে তার ঈমান থাকতে পারে না।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দূর্গাপূজা উপলক্ষে জয়কালি মন্দির ও জয়কৃষ্ণ মিশনে পূজামন্ডপ পরিদর্শন করতে যান। তিনি মুসলমান হলেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে সকল ধর্মের ব্যাপারে উৎসাহ প্রদান এবং সহযোগিতা করা তার উচিত। কিন্তু তিনি পূজামন্ডপে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তা তাওহিদী জনতার ধর্মীয় অনুভূতিতে দারুনভাবে আঘাত হেনেছে। তার বক্তব্যটাই ছিল নির্ভেজাল শিরক। যে কারণে দেশের সর্বদলীয় উলামা মাশায়েক ও ধর্মপরায়ণ ব্যক্তিগণ প্রচন্ডভাবে তার প্রতি ক্ষিপ্ত হন এবং অনতিবিলম্বে তাকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার আহবান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যটি ছিল ‘আমরা জানি এবং শুনেছি মা দূর্গা প্রত্যেক বছর বিভিন্ন বাহনে চড়ে আমাদের বসুন্ধরায় আসেন। এবার আমাদের দেবী এসেছেন গজে (হাতিতে) চড়ে। জানি গজে চড়ে আসলে এ পৃথিবী ধন-ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তা আমরা দেখতে পাচ্ছি। জিডিপি বৃদ্ধি পেয়ে সাত ভাগে দাঁড়িয়েছে। এ দাবি কোন হিন্দু পুরোহিত করেননি। অথচ তিনি একজন স্বনামধন্য মুসলিম নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যা এবং তিনি নিজেও একজন ঈমানদার নামাযী মহিলা। কোন ঠেকায় পড়ে তিনি আল্লাহর স্থানে দূর্গা দেবীকে বসিয়ে দিলেন। কোন হিন্দু ভাই-বোন এ বক্তব্য দিলে কারো কিছু বলার ছিল না। কেননা, দূর্গা দেবীর হাতে কল্যাণ-অকল্যাণ-উন্নতি-অবনতি এটা তাদের ধর্মীয় বিশ্বাসের মৌল বিষয়। প্রধানমন্ত্রী কেন এমন ঈমান বিধ্বংসী বক্তব্য রাখলেন! আল্লাহ সর্বশক্তির আধার। কল্যাণ, অকল্যাণ উন্নতি-অবনতি সবই তার ইখতিয়ারে আর কারো হাতে নেই। তিনি কোন নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহকে বাদ দিয়ে দূর্গাদেবীকে কল্যাণ অকল্যাণ ও উন্নতি অবনতির ইখতিয়ার দান করলেন?

অনেকেই বলেছেন, হয়ত তিনি হিন্দু সম্প্রদায়ের মন জয় করার জন্যেই এই চটকদার কথা বলেছেন। নয়ত তিনি আদৌ আল্লাহ-খোদা বিশ্বাস করেন না। তার কুরআন তিলাওয়াত, নামাজ পড়া হজ্ব-উমরা করা এগুলো সবই মুসলমানদের মন খুশী রাখার জন্য। যাতে মুসলমানরা তাকে ভোট দেয়।


তার বক্তব্য হওয়া উচিত ছিল-সারাদেশে শারদীয় দূর্গাপূজা অত্যন্ত শান্তি ও শৃক্মখলার সঙ্গেই উদযাপিত হচ্ছে। এতে আমি দারুণভাবে খুশী হয়েছি। তাই এই পূজা উপলক্ষে আমি সকল হিন্দু ভাইবোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন এভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সকলে মিলেমিশে শান্তিতে ধর্মকর্ম করার তাওফিক দান করেন। তাহলে সকল হিন্দু ভাইবোনই খুশী হতেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এতে নিজের ঈমানের মূলেও কুঠার আঘাত করার প্রয়োজন হতো না। কোন মানুষ ভুলের ঊর্ধ্বে না। তবে ভুল করলে তাওবার মাধ্যমে তা সংশোধনের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী যদি আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা থেকে বঞ্চিত হতে না চান তাহলে তার উচিত তাওবার মাধ্যমে আল্লাহর নিকট কান্নাকাটি করে মাফ চেয়ে নেয়া। নইলে তার লাশ দাহ্য করা হবে না কবর দেয়া হবে এ দেশের মানুষ তা নিয়ে সমস্যায় পড়ে যাবে।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৩:০৮
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×