আমার প্রিয় পোস্ট
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- রাংলাই এর সাক্ষাৎকার - সালাহ্ উদ্দিন শুভ্র
- জোয়ার ভাটার নিঝুম দ্বীপ। - সালাহ্ উদ্দিন শুভ্র
- কবুতরের উড়াল প্রতিযোগীতা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ::::ফটো ব্লগঃ সঙ্গি সাথী, পশু পাখি :::: - সৌম্য
- খাবারের পর আমাদের সাতটি ভুল !!!!!! - জলপাই আলম
- বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন? - চাচামিঞা
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- Guerrillero Heroico - ক্যামেরার পেছনের মানুষটি - বিপ্লবী স্বপ্ন
- চে’ গুয়েভারাঃ স্মরণীয় উদ্ধৃতি - বিপ্লবী স্বপ্ন
- ব্লগের ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্ট কোনটা?
- আসিফ মুভি পাগলা
- ফরিদপুরের হাবিবুর রহমান ইমরানের উদ্ভাবন, জলে-স্থলে চলার উপযোগী গাড়ী - জারনো
- ব্লগারদের বই নিয়ে আহমাদ মোস্তফা কামালের রিভিউ : ছাপা কাগজে একটুকরো 'ব্লগ' - ফিউশন ফাইভ
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন - আবদুর রাজ্জাক শিপন
- জীবনানন্দের মৃত্যু রহস্য - আহমদ আবদুল হালিম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- উত্তরাধুনিক কবিতার বৈশিষ্ট্য : একটা মনোজ্ঞ বিতর্কালোচনা পরিমার্জিত/রিপোস্টেড - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি সাক্ষাতকার - ফকির ইলিয়াস
- তাৎক্ষণিক সাক্ষাতকারে নোবেল বিজয়ী হেরটা মুলার - ফকির ইলিয়াস
- কিংবদন্তীর নর্তকীর কূপ - টনি
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- বাংলা বানান চেক করার টুলের লিংক চাই - টিপু
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- অপারেশন মোনায়েম খান কিলিং (এক) - বিপ্লব রহমান
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন -- শেষ পর্ব - আবু নাঈম
- ছোটগল্প : জোছনার ধবল গায়ে গ্রহণ লাগা চাঁদ - আবদুর রাজ্জাক শিপন
- সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে... - আহমাদ মোস্তফা কামাল
- জলপাই প্রেম - ভাঙ্গা পেন্সিল
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- ঘুরে আসুন বৌদ্ধবিহার ,ময়নামতি জাদুঘর, চণ্ডিমুড়া মন্দির, ইংরেজ কবরস্থান (বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিসৌধ ),কুমিল্লা। - সোহান বাশার
- Question and Answer Round......PM Vs BM Officers........Is this country We live in???? - দাম
- আর্মী ও প্রধানমন্ত্রীর কথা ৩ টা ফাইল - ব্লগে নতুন
- পাঠক সমীপেষু (গল্প) - হিমালয়৭৭৭
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ভাষা আন্দোলন, কবিতা - তানজু রাহমান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লেখা দিন ১০ তরুনের প্রেমের গল্প বইয়ের জন্য আরও একজনের লেখা নেয়া হবে - পান্থ বিহোস
- রবীন্দ্রনাথের বিশ্ববেদনা। - ইমন জুবায়ের
- তাজউদ্দীন আহমদের রাজনৈতিক ভূমিকা - একরামুল হক শামীম
- নবী - রাসূলদের সমাধিক্ষেত্র সমূহ এবং অন্যান্য ! - জেমসবন্ড
- শ্রীলংকায় পিতা আদম (আঃ) এর পবিত্র পায়ের ছাপ এবং আদমের সেতু !! - জেমসবন্ড
- সত্যিই আশ্চার্য্য !!!!!!!!!!! - অনীয়ম
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? / শহীদ জননী জাহানারা ইমাম - অমি রহমান পিয়াল
- আসুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলতে একসাথে মিলিত হই - জামাল ভাস্কর
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ১৯৭১ : নারী ও মূল্যবোধ (পর্ব-১) - আইরিন সুলতানা
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- আল-জাজিরার ভিডিও দেখুন -মুক্তিযুদ্ধে স্বজন হারানোর কথা শুনুন - আল-কায়ামতি
- অপূর্ব এক পরিবর্তন - অমি রহমান পিয়াল
- ফায়ারফক্সে প্রথম আলো পড়ুন সহজে - আশাবাদী!!
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল কিস্তি ২ - চোরকাঁটা
- BNP Secretary Khandakar Delwar Hossain: PAIJAMA DOWN !!! - এক প্রযুক্তিবিদ
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- হায়দার হোসেনের নতুন এ্যলবাম স্বপ্ন শুধুমাত্র শোনার জন্য - নিঃসঙ্গ
- ভ্লগীয় প্যারোডী- ৪ - চোরকাঁটা
- সুরক্ষিত করুন আপনার সৃষ্টিকর্ম - রতন সুন্দর পাড়ই
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- আজ জন্মদিন তোমার, শেরিফ আল সায়ার - মিলটন
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবন। পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- মহান মুক্তিযুদ্ধ ও মাওলানা মতিউর রহমান নিজামী / রনেশ মৈত্র - ফকির ইলিয়াস
- সম্রাট অশোক ও রহস্যময় ৯ মানব! - আলেক্সান্দার দ্যুমা
- প্রেমিক নজরুলের সাতকাহন ~ফজিলতুন্নেসা পর্ব-৩~ - বিবর্তনবাদী
- তরুণ লেখকদের পাণ্ডুলিপি প্রসঙ্গ... - খন্দকার সোহেল
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার : শাবাশ নতুন ভারত! - ফারুক ওয়াসিফ
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- শ্রীমঙ্গলের নীল কন্ঠ চা কেবিন। - গুপী গায়েন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম সমাচার। - কুম্ভকর্ণ
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তিনি আমার বাবা - রণদীপম বসু
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে আসা বলে কিছু নেই - মুকুল
- ১৯৭১-এ দৈনিক সংগ্রাম (পর্ব-৩) - সবাক
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই
২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৫২
একাত্তরে আমাদের নারীদের ওপর পরিচালিত পাকিস্তানি সৈন্যদের যৌন নির্যাতনের ধরন কতোটা ভয়াবহ, কতোটা বীভৎস ছিল- যুদ্ধ চলাকালে এদেশ থেকে প্রকাশিত কোনো দৈনিকে তা প্রকাশিত হয় নি। প্রকাশিত হয়নি বিদেশী সংবাদ মাধ্যমে পরিবেশিত বাংলাদেশের যুদ্ধ সংবাদেও।
১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর থেকে জাতীয় দৈনিকগুলোতে পাকিস্তানিদের নারী নির্যাতনের বেশ কিছু সংবাদ প্রকাশিত হলেও ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতনের ধরন, প্রকৃতি, শারীরিক, মানসিক প্রতিক্রিয়াগুলো নিয়ে খুব কমই গবেষণা হয়েছে। “স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখন ও দলিল প্রামাণ্যকরন” প্রকল্পের তৎকালীন গবেষক, বর্তমানে ইংরেজী দৈনিক ডেইলি ষ্টারের সিনিয়র সহকারী সম্পাদক আফসান চৌধুরী এজন্য ইতিহাস রচনার সনাতনি দৃষ্টিভঙ্গিকে দায়ী করে বলেছেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখনে বরাবরই সশস্ত্র লড়াই, ক্ষমতাসীন পুরুষদের কৃতিত্ব গ্রন্থিত করার উদ্যোগ চলছে, কিন্তু তৃণমূল পর্যায়ে লাখ লাখ নারী অস্ত্র হাতে যুদ্ধ না করেও যেভাবে যুদ্ধের ভয়াবহতার শিকার হয়েছে, সনাতনি মানুসিকতার কারণে কখনই তা নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হয়নি।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের যৌন সন্ত্রাসের ধরন সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় ১৯৭৫ সালে প্রকাশিত আমেরিকান সাংবাদিক সুসান ব্রাউন মিলার রচিত “এগেইনেস্ট আওয়ার উইল: ম্যান, উইম্যান এন্ড রেপ” গ্রন্থে। দেশে এ বিষয়ক গবেষণাকর্ম প্রকাশিত হয় খুব কম এবং যা হয়েছে ৮০ সালের পর থেকে। যুদ্ধের পর ৭৬-৭৭ সাল পর্যন্ত গ্রহণ করা এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের সাক্ষাৎকার একমাত্র প্রকাশিত হয় প্রামাণ্যকরণ প্রকল্পের অষ্টম খন্ডে। কিন্তু এই খন্ড যাচাই করে দেখা গেছে, এতে মোট গৃহীত ২৬২টি সাক্ষাৎকারের মধ্যে নির্যাতনের সাক্ষাৎকার মাত্র ২২টি।
প্রকল্পের তৎকালীন গবেষকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রামাণ্যকরণ কমিটি তাদের কার্যালয়ে প্রায় সাড়ে ৩ লাখের বেশি পৃষ্ঠার তথ্য সংগ্রহ করেছে। এরমধ্যে মাত্র ১৫ হাজার পৃষ্ঠা গ্রন্থিত আছে। বাকি লাখ লাখ পৃষ্ঠার তথ্যের মধ্যে নারী নির্যাতন বিষয়ক বেশকিছু ঘটনা আছে। প্রকল্পের সাবেক পরিচালক অধ্যাপক কে এম মহসীন বলেন, ‘ডকুমেন্টগুলো এখন জাতীয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব গ্র্রহনের পারস্পরিক টানাহেচড়ায় অরক্ষিত অবস্থায় আছে। যতোদূর জানি, বেশ কিছু ডকুমেন্ট চুরিও হয়ে গেছে।’
মুক্তিযুদ্ধ সংক্রান্ত লিখিত সূত্র, সমাজকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৫ মার্চ থেকে পাকিস্তানিদের ধারাবাহিক ধর্ষণ উন্মত্ততার সঙ্গে মধ্য এপ্রিল থেকে যুক্ত হতে শুরু করে এদেশীয় দোসর রাজাকার, শান্তি কমিটি, আল বদর ও আল শামস্ বাহিনীর সদস্যরা। এরা বিভিন্ন স্থান থেকে নারীদের ধরে আনার পাশাপাশি ধর্ষকে অংশ নিয়েছে। প্রত্যেকটি ক্যান্টনমেন্ট, পুলিশ ব্যারাক, স্থায়ী সেনা বাঙ্কার ছাড়াও বিভিন্ন স্কুল কলেজ, সরকারি ভবন ধর্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।
জানা যায়, একাত্তরে পুরো ৯ মাস পাকিস্তানি সৈন্যরা অতর্কিত হামলা চালিয়ে ঘটনাস্থলে, কনসেনট্রেশন ক্যাম্পে বাঙালি নারীদের ধরে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণের যে ঘটনা ঘটিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তা গণধর্ষণ। বেশীর ভাগ ক্ষেত্রে বাড়ির পুরুষ সদস্য, স্বামীদের হত্যা করার পর নারীদের উপর ধর্ষণ নির্যাতন চালাতো পাকিস্তানী সৈন্যরা। ৯ থেকে শুরু করে ৭৫ বছরের বৃদ্ধা কেউই পাকিস্তানী সৈন্য বা তাদের দোসরদের হাত থেকে রক্ষা পায়নি। সুসান ব্রাউনি মিলার তার গ্রন্থের ৮৩ পাতায় উল্লেখ করেছেন, কোনো কোনো মেয়েকে পাকসেনারা এক রাতে ৮০ বারও ধর্ষণ করেছে। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির “যুদ্ধ ও নারী” গ্রন্থ থেকে জানা যায়, এক একটি গণধর্ষণে ৮/১০ থেকে শুরু করে ১০০ জন পাকসেনাও অংশ নিয়েছে। একাত্তরের ভয়াবহ ধর্ষণ সম্পর্কে একমাত্র জবানবন্দিদানকারী সাহসিক ফেরদৌসী প্রিয়ভাষিণী তার সাক্ষাৎকারে (একাত্তরের দুঃসহ স্মৃতি, সম্পাদনা শাহরিয়ার কবির) জানান, “রাতে ফিদাইর (উচ্চ পদস্থ পাকিস্তানি সেনা কর্মকর্তা) চিঠি নিয়ে ক্যাপ্টেন সুলতান, লে. কোরবান আর বেঙ্গল ট্রেডার্সও অবাঙালি মালিক ইউসুফ এরা আমাকে যশোরে নিয়ে যেত। যাওয়ার পথে গাড়ির ভেতরে তারা আমাকে ধর্ষণ করেছে। নির্মম, নৃশংস নির্যাতনের পর এক পর্যায়ে আমার বোধশক্তি লোপ পায়। ২৮ ঘন্টা সঙ্গাহীন ছিলাম”।
পাকিস্তানি সৈন্যদের ধর্ষণের বীভৎসতার ধরন সম্পর্কে পুনর্বাসন সংস্থায় ধর্ষিতাদের নিবন্ধীকরণ ও দেখাশোনার সঙ্গে যুক্ত সমাজকর্মী মালেকা খান জানান, সংস্থায় আসা ধর্ষিত নারীদের প্রায় সবারই ছিল ক্ষত-বিক্ষত যৌনাঙ্গ। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিড়ে ফেলা রক্তাক্ত যোনিপথ, দাঁত দিয়ে ছিড়ে ফেলা স্তন, বেয়োনেট দিয়ে কেটে ফেলা স্তন-উরু এবং পশ্চাৎদেশে ছুরির আঘাত নিয়ে নারীরা পুনর্বাসন কেন্দ্রে আসতো।
পাকিস্তানি সৈন্যরা আমাদের নারীদের একাত্তরে কতো বীভৎসভাবে ধর্ষণসহ যৌন নির্যাতন করেছে তার ভয়াবহতা সবচেয়ে বেশী ধরা পড়ে ১৮ ফেব্র“য়ারীর ৭৪ সালে গৃহীত রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরে সুইপার হিসেবে কাজ করা রাবেয়া খাতুনের বর্ণনা থেকে। প্রামান্যকরন প্রকল্পের অষ্টম খন্ডে গ্রন্থিত ঐ বর্ণনায় কয়েকটি অংশ: রাবেয়া খাতুন জানান, ‘উন্মত্ত পান্জাবি সেনারা নিরীহ বাঙালী মেয়েদের শুধুমাত্র ধর্ষণ করেই ছেড়ে দেয় নাই অনেক পশু ছোট ছোট বালিকাদের ওপর পাশবিক অত্যাচার করে ওদের অসার রক্তাক্ত দেহ বাইরে এনে দুজনে দুপা দুদিকে টেনে ধরে চড়াচড়িয়ে ছিড়ে ফেলে ছিল। পদস্থ সামরিক অফিসাররা সেই সকল মেয়েদের ওপর সম্মিলিত ধর্ষণ করতে করতে হঠাৎ একদিন তাকে ধরে ছুরি দিয়ে তার স্তন কেটে, পাছার মাংস কেটে, যোনি ও গুহ্যদ্বারের মধ্যে সম্পূর্ণ ছুরি চালিয়ে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে ওরা আদন্দ উপভোগ করতো । ’ রাবেয়া খাতুনের আরেকটি বর্ণনায় জানা যায়, ‘ প্রতিদিন রাজারবাগ পুলিশলাইনের ব্যারাক থেকে এবং হেডকোয়ার্টার অফিসে ওপর তলা থেকে বহু ধর্ষিত মেয়ের ক্ষত-বিক্ষত বিকৃত লাশ ওরা পায়ে রশি বেধে নিয়ে যায় এবং সেই জায়গায় রাজধানী থেকে ধরে আনা নতুন মেয়েদের চুলের সঙ্গে বেধে ধর্ষণ আরম্ভ করে দেয়। ’
১৬ই ডিসেম্বর বিজয় অর্জনের পরও পাকিস্তানি সৈন্যরা বাঙ্কারে আটকে রেখে নির্বিচারে ধর্ষণ করেছে বাঙালী নারীদের। বিচারপতি কে এম সোবহান প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতা থেকে বলেন, ‘ ১৮ ডিসেম্বর মিরপুরে নিখোঁজ হয়ে যাওয়া একজনকে খুঁজতে গিয়ে দেখি মাটির নিচে বাঙ্কার থেকে ২৩জুন সম্পূর্ণ উলঙ্গ, মাথা কামানো নারীকে ট্্রাকে করে নিয়ে যাচ্ছে পাক আর্মিরা। ’
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, পুরোপুরি পরিকল্পিতভাবে পরিচালিত পাক আর্মিদের ধর্ষণ-উত্তর অন্যান্য শারীরিক নির্যাতনের ফলে বেশ কিছু মেয়ে আত্মহত্যা করেছে, কাউকে কাউকে পাকসেনারা নিজেরাই হত্যা করেছে; আবার অনেকেই নিরুদ্দিষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক ড. রতন লাল চক্রবর্তী ৭২- এর প্রত্যক্ষদর্শনের অভিজ্ঞতা থেকে জানান, ‘ যুদ্ধের পর পর ডিসেম্বর থেকে জানুয়ারী, ফেব্র“য়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে দেখা গেছে বেশ কিছু নারীকে। তাদের ড্রেসআপ এবং চলাফেরা থেকে আমরা অনেকেই নিশ্চিত জানতাম ওরা যুদ্ধের শিকার এবং ওদের যাওয়ার কোনো জায়গা নেই। ’
তথ্যসূত্র: উক্ত লিখাটি ভোরের কাগজ, ১৮ মে ২০০২ ইং এ প্রকাশিত
শেষ কথা: এতো বিভৎস নির্যাতনের কোনো বিচার আজও হয়নি। বিশ্বের কাছে এসকল তথ্য অজানা। বিদেশ কেনো আমাদের নতুন প্রজন্ম যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে কতোটুকু জানে তা নিয়ে প্রশ্ন আছে। এবং এই পাকিস্তানি সৈন্যদের সহায়তা দানকারী আলবদর আলশামস এখনও বীরের মত ঘুরে বেড়ায়। এই কি ছিল আমাদের নিয়তি?
আপনাদের সবাইকে ধন্যবাদ। একটি কথা উল্লেখ করেছি - উক্ত লিখাটি ভোরের কাগজ, ১৮ মে ২০০২ ইং এ প্রকাশিত। উল্লেখ করা উচিত ছিল লেখাটি সংগ্রহিত। আমি শুধু টাইপ করেছি মাত্র।
কথাগুলো এইজন্য বলা কারন, অনেকে ভাবছেন পোষ্টটি আমার লেখা তাই উল্লেখ করলাম লেখাটি সংগ্রহিত।
আপনাদের ধন্যবাদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নির্যাতন ;
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্রকাশ এবং বিচার হওয়া উচিত। এবং বিচার শুধু এদেশের দোসরদের নয়। পাকিস্তানিদেরও ক্ষমা চেতে হবে এইসব বিভৎসতার জন্য।
মানব মানিক বলেছেন:
অসাধারণ ! তথ্যবহুল দারূণ একটি লেখা। আমি জানি না ব্লগের সভ্য ব্লগাররা কিভাবে এতক্ষণ ধরে এটি এড়িয়ে গেলেন .............!
কবে এ যুদ্ধ অপরাধীদের বিচার হবে ?
সরকার বিচার না করতে পারলে জনগন কে বলে দিক , তারপর আমরাই এ শু....বাচ্চাদের বিচার করব।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। তবে আপনি কি মনে করেন না বিচার আমরা তাদের সামাজিকভাবে বর্জন করেও করতে পারি।
কিন্তু আমরা পারি নাই। দেখুন, পাকিদের সহায়তাকারি নিজামী, মুজাহিদরা মন্ত্রী হয়ে পতাকাবাহী গাড়িতে ঘুরে বেড়িয়েছে। এই সুযোগ তো আমারাই তাদের দিয়েছি।
উন্মনা রহমান বলেছেন:
আশ্চর্য হলো এসবের পরেও রাজাকাদার আলবদররা কথা বলে, রাজনীতি করে, মন্ত্রী হয়, ব্লগিং করে, যুদ্ধের বিভৎসতা অপপ্রচার বলে সুশীলভাবে তর্ক করে। আর আমরা তাদের বিচারের যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টায় হয়রান হয়ে যাই। মুক্তিযুদ্ধের ইতিহাসের নারী নির্যাতন অংশে যেটুকু প্রকাশ করা হয়েছে, পড়তে পারিনি, সম্ভব হয়নি।
এদের বিচারের জন্য কাকুতি মিনতি করার প্রয়োজন দেখি না। খুঁজে খুঁজে জ্যান্ত পুতে ফেলুন। এরা মানুষ নয়, বাঁচার অধিকার এদের নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
দূরন্ত বলেছেন:
শুধু খারাপ লাগে বললেই শেষ হয় না। কিছু করাও দরকার।অসম্ভব ভালো ও তথ্যসমৃদ্ধ একটা লেখার জন্য ধন্যবাদ।
ঘনাদা বলেছেন:
অন্ধ ক্রোধে সাথে আমার মাথায় একটাই ভাবনা আসে:অন্তরের অন্তঃস্থল থেকে তোদের জন্য শুধু ঘৃনা, বাঙালি জাতি যতদিন থাকবে। ঘৃনা তাদের জন্য যারা অত্যাচার করেছে আর সঙ্গ দিয়েছে।
তোদের মুখে থুতু!
রেটিং বলেছেন:
প্লাস এইরকম একটা পোস্টের জন্য।
অরুনাভ বলেছেন:
+
আমাদের এখন আর বিচার চাওয়া মানায় না, বিচার আমাদেরই করতে হবে। দেশে এখন যত যুদ্ধাপরাধী আছে তাদের সমূলে বিনাশ না করলে আমরা এই প্রজন্ম ভবিষ্যতের বাংলাদেশের কাছে অপরাধী বলে বিবেচিত হবো।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
চোখের পানি যে ধরে রাখতে পারছিনা আর।কি অপরাধ করেছিল এই বাঙালি জাতি সেদিন????স্বাধিনতার অনেক বছর হয়ে গেল আজ ও আমরা তার বিচার পেলাম না।
তবে হে অপেক্ষা করি একদিন অবশ্যই বিচার পাব।
এবং আল্লাহকে বলি ঐসব রাজাকারদের উপর আল্লাহ তোমার গজব পড়ুক। তোমার গজবে ওদের ধংস করে দাও।
আমিন।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
এই পোষ্টটাকে স্টিকি করা হোক।এই পোষ্টটাকে স্টিকি করা হোক।
এই পোষ্টটাকে স্টিকি করা হোক।
এই পোষ্টটাকে স্টিকি করা হোক।
কাকালিকুমার বলেছেন:
+
আসামী বলেছেন:
এই পোষ্টটাকে স্টিকি করা হোক।এই পোষ্টটাকে স্টিকি করা হোক।
এই পোষ্টটাকে স্টিকি করা হোক।
আজীবনের জন্য
বিবর্ণ বলেছেন:
স্যালুট গ্রহন কর কমরেড!
পরাগ জাফর বলেছেন:
আপনি মুরাদ না, হায়দ্রাবাদের??? অনেক ভাল লেখা।
আফলাতুন বলেছেন:
পাক আর্মিকে আমি সব কিছুর জন্য মাপ করতে পারি.কিন্তু
একাজের জন্য তাদের মুসলমানিত্ব বা ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক থাকা অস্বীকার করছি ।
বোধিস্বত্ত বলেছেন:
কোনো এক কুত্তার বাচ্চা এই পোষ্টে মাইনাস দিয়ে গেছে। মাইনাস দেয়া খানকির পোলার পুরা গুষ্ঠিকে আইক্কা বাঁশ দিয়া ...
পন্ডিত বলেছেন:
প্রজন্ম থেকে প্রজন্মে এই তথ্য এবং বিভৎস নারকীয়তার চিত্র ছড়িয়ে দাও । সেই সাথে ঐ পশুদের প্রতি আজিবন ঘৃণা ।
~টক্স~ বলেছেন:
ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে টাইপ করার জন্য।বিষয়টি আসলেই সবার দৃষ্টিতে আসা দরকার।আর ঐসব নৃশংস পশুদের প্রতি জানাচ্ছি ঘৃণা।সবসময়।
নেমেসিস বলেছেন:
ঐ পশুদের প্রতি আজিবন ঘৃণা ।
জেনারেল বলেছেন:
দেশের বর্তমান ও ভবিষ্যতের স্বার্থেই এই অত্যাচারের কথা প্রকাশিত হওয়া দরকার।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আলবদর আল-শামস কুত্তাদের আমাদের সবটুকু ঘৃণার থু থু ।
একদিন এদের বিচার হবে এই বাংলায়--সেই স্বপ্ন দেখি ।
এরপরও এই ব্লগে কিছু সারমেয় সন্তান আছে, একাত্তরে আমাদের মা-বোনদের প্রতি করা এরকম পাশবিক পশুর আচরণ যাদের কাছে কিছুই না । আবারও বলছি, ওগুলো সারমেয় সন্তান ।
রিয়াজ শাহেদ বলেছেন:
রাতমজুর ভাইয়ের কমেন্টে জাঝা।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
জানোয়ার গুলার জন্য ঘেন্না জানোয়ার গুলার জন্য ঘেন্না
জানোয়ার গুলার জন্য ঘেন্না
থু পাকি এবং রাজাকার শুয়োর গুলাকে
বিষয়টা সামনে আনার জন্য স্যালুট।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
লেখাটার একটা কপি http://www.bangladesh1971.org তে জমা রাখার জন্য অনুরোধকৃত
হ্যারি সেলডন বলেছেন:
প্রিয়পোস্ট। পোস্টকে স্টিকি করা দরকার।
েক আিম বলেছেন:
আজীবন ঘৃনা।
রাশেদ বলেছেন:
ধন্যবাদ পোস্টের জন্য।
মুয়ীয মাহফুজ বলেছেন:
আশ্চর্য লাগে আমরা সুচতুর ভাবে কিছু নিগূঢ় বাস্তব সত্যকে কিভাবে এড়িয়ে যেতে যেতে প্রতারণা করি!!আমরা এসব অত্যাচারের কোনো সুরাহা দেখতে পাবো কিনা তা-ও জানিনা।কিন্তু সত্য বিষয় হলো আমরা বিচার পাই আর না পাই এ বিষয় নিয়ে কথাবার্তা যেন কখনো বন্ধ না হয়।যদি সেটাও বন্ধ হয়ে যায় তবে ধরে নিতে হবে আমরা জাতি হিসেবে আসলেই পরাজিত।
এ পোস্টখানি স্টিকি করা হোক।
অন্তত আমার প্রিয় পোস্টে গেলো।
ধন্যবাদ আপনাকেও।
সবাক বলেছেন:
যারা রাজাকার ও তাদের সমর্থক তাদের আসলে মা'কে "মা" ডাকার অধিকারও নেই।প্রিয় পোস্টের তালিকায় নিতে ভুল হয়নি।
ফেরারী ফেরদৌস বলেছেন:
কি লিখব বুঝতে পারছি না! ছি! এতটা জঘন্য পশুগুলা হতে পারে!
রন্টি চৌধুরী বলেছেন:
এগুলো আমরা সবাই জানি, কিন্তু মাঝে মাঝে স্মৃতির আড়ালে চলে যায়, আর এ সুযোগে আমাদের দেশে এদের কিছু পাচাটা লোকেরা বড় গলায় কথা বলার সুবিধা পেয়ে যায়। সময় এসেছে এসবের শোধ তোলার।
বিষাক্ত মানুষ বলেছেন:
এই সব কুত্তাদের মুখে আমাদের সবটুকু ঘৃণার থু থু ।
রন্টি চৌধুরী বলেছেন:
বিমা। এদের কুত্তা বল কেন? কোন কুত্তাকে কি দেখেছ এমন জঘন্য?
নেমেসিস বলেছেন:
বিচার হতেই হবে পশুদের।
কাকালিকুমার বলেছেন:
স্টিকি করা হোক।
অরুনাভ বলেছেন:
স্টিকি করা হোক পোষ্ট টাকে........
আন্ধার রাত বলেছেন:
আমার ভেতরের যত ঘৃণা সব ঢেলে দিলাম রাজাকারদের মাথায়।
এদের বিচার চাই, খুব দ্রুত, ষড়যন্ত্রের কারণে অনেক দেরী করা হচ্ছে।
যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং দিচ্ছে এরাও সমান অপরাধী।
ধন্যবাদ আর প্লাস।
অিনেকত বলেছেন:
ছিঃ ছিঃ থুঃ এরপরেও রাজাকারদের সমর্থক পাওয়া যায় ।
প্রণব আচার্য্য বলেছেন:
স্টিকি করা হোক।
শফিকুল বলেছেন:
স্টিকি করা হোক, তাহলে আমার মুক্তিযোদ্ধা বড় ভাইও শান্তি পাবে আত্বার।
নয়ন বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক।
কালপুরুষ বলেছেন:
অসাধারণ পোষ্ট। আর কিছু বলতে পারছি না।
ইয়র্কার বলেছেন:
কপিপেস্টার ভাই, লেখার অরিজিনাল রাইটার কে? ভোরের কাগজ থেকে সংগৃহীত বুঝলাম, কিন্তু সেখানে তো লেখকের নাম থাকার কথা।তারপরেও আপনার ধন্যবাদ প্রাপ্য, কপিপেস্ট করলে এমন জিনিসই করা উচিত।
লেখক বলেছেন: কয়েকদিন আগে একটি বই হাতে পাই। নামটি হচ্ছে " বাংলাদেশে যুদ্ধাপরাধ- কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন। " সম্পাদনায় শামীমা বিনতে রহমান।
বইটিতে বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনটি শামীমা বিনতে রহমানে লেখা।
আপনার যদি সুযোগ হয় বইটি পড়বেন।
ভালো থাকবেন।
নিকো৮১২৩ বলেছেন:
স্টিকি করা হোক।
এফ বলেছেন:
তীব্র ঘৃণা জানাই।
ঘনাদা বলেছেন:
এফ বলেছেন: তীব্র ঘৃণা জানাই।
পুষ্প বলেছেন:
অনেক কষ্ট লাগল পড়ে।অনেক ঘটনাই এখনও আমাদের অজানা।পোস্টটা দেবার জন্য ধন্যবাদ;কিছু জানতে পারলাম।তীব্র ঘৃণা জানাই।
লেখক বলেছেন: কিছু তথ্য আমি জেনেছি। আর তাই আপনাদের জানানোর জন্য আমার এই উদ্যোগ। আপনাকে ধন্যবাদ।
মুহিব বলেছেন:
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন:
প্রচন্ড রাগ হয় যখন ভাবি, এদেশে রাজাকাররা এখনো কত সুখে আছে ! '৭১ এর ধর্ষিতাদের কেউ মনে রাখেনি, অনেক মুক্তিযোদ্ধা অসহায় জীবন-যাপন করছেন... আর রাজাকাররা মহা সুখে আছেন সুন্দর পোস্ট। +
সীমান্ত আহমেদ বলেছেন:
ভালো লাগলো এই পোস্ট।এই ব্যাপারে সঠিক তথ্য বের হয়ে আসা উচিত।
ঘৃনা পাক আর্মি ও তাদের এদেশি দোসরদের প্রতি।
আর সমবেদনা সকল বীরাংগনা ও ওয়্যার বেবিদের প্রতি।
এদের যথাযথ জাতীয় মর্যাদা দেয়া উচিৎ।
শেহাব বলেছেন:
নিজেকে রীতিমত অসুস্থ মনে হচ্ছে।
বুমবুম বলেছেন:
ব্লগের পাকি কুত্তা গুলা কই?
সক্রেটিস বলেছেন:
ঘৃণা paki ও তাদের দোসর দের। নারী অবমাননা ঘৃন্য অপরাধ। একারনেই পাকি হানাদারদের পরাজয় তরান্বিত হয়েছে।
(অ)গাণিতিক বলেছেন:
যে পরিমান ঘৃণা বহন করি এদের জন্য। মাঝে মাঝে সেটা দেখে নিজেই ভয় পেয়েযাই। ঘৃণা হয় নিজেদের উপরও। কিছুই করতে পারলাম না। অথবা চাইলাম না!!
পর্যবেক্ষক বলেছেন:
অসহ্য যন্ত্রণা লাগছে!হায় খোদা, ওদের তুমি পরাজয় দিয়ে প্রাথমিক শাস্তি দিয়েছ। আরো শাস্তি দাও। পাকিস্তানকে ধ্বংস করে দাও। এখন পর্যন্ত পাকিস্তান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সেই দিন আসবেই, যেদিন কৃত্রিম রাষ্ট্র পাকিস্তান ভেঙে সিন্ধ, বালুচিস্তান, পাঞ্জাব হবে। পাকিস্তান শব্দটি পৃথিবীর মানচিত্রে থাকবেনা।
বাংলাদেশে ওদের দোসররা ধ্বংস হবেই।
আল্লাহ, ঐসব নির্যাতিত মা-বোনদের তুমি জান্নাত নসিব করো।
লেখক বলেছেন: আপনার আবেগ আমি বুঝতে পারছি। তবে বর্তমান পাকিস্তান নতুন প্রজন্মকে অভিশাপের তলায় পিস্ট না করাই উচিত। তবে তাদের কাছে পরিস্কার হওয়া দরকার তাদের পূর্ব-পুরুষের তান্ডব সম্পর্কে।
সাজুভাই বলেছেন:
ভাই আমি মনে হয় একটু দূর্বল মনের মানুষ, এ পোস্টটা পড়তেপড়তে কখন যে চোখ ভিজে গেছে বুঝতে পারলামনা। খুব খারাপ লাগছে। এ রকম ভয়ানোক সময়ের অসহ্য যন্ত্রণার কথাগুলো কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। সমবেদনা সকল বীরাংগনা ও ওয়্যার বেবিদের প্রতি। অসহ্য যন্ত্রণা লাগছে। আমি যদি ১বার ৭১এ ফিরে যেতে পারতাম। আর কিছু বলতে পারছি না।
বিলাস আহমেদ খাঁন বলেছেন:
আমার খুব কষ্ট হয় যখন কেউ কেউ এগুলোকে পণ্য করে।। আল্লাহ আমাদের ক্ষমা করুন।।
আমরা জাতি হিসেবে আসলেই পরাজিত।
আল্লাহ বিচার করবেন।।।
দি ওয়ান বলেছেন:
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: প্রচন্ড রাগ হয় যখন ভাবি, এদেশে রাজাকাররা এখনো কত সুখে আছে ! '৭১ এর ধর্ষিতাদের কেউ মনে রাখেনি, অনেক মুক্তিযোদ্ধা অসহায় জীবন-যাপন করছেন... আর রাজাকাররা মহা সুখে আছে।
শেরিফ আল সায়ার বলেছেন:
চলুননা আমরা সবাই মিলে একটা কিছু করি। কিছু একটা। রাস্তায় নামি। সরকার, বিশ্ব-বাসির কাছে আমরা তিব্র ভাবে প্রতিবাদ জানাই এই পশুগুলোর বিরুদ্ধে। আমরা ব্লগাররা কি পারি না? আমরা কি পারি না, এ দেশের জন্য কিছু করতে? ব্লগে আলোচনা কিংবা সমালচনা আর নয়। এবার সময় তীব্র প্রতিবাদের। চলুন না, যাই। আর এক বার, আর এক বার। ত্রিশ লক্ষ শহীদের রক্তের প্রতিদান দেই। আসুন।
ময়ুরবাহন বলেছেন:
আপনাকে ধন্যবাদ এই রকম একটা অসাধারন লেখার জন্য। তবে উর্দুওলারা আবার ন্যাকামি করে বলে বাঙালীরাই নাকি বিহারী মহিলাদের ধর্ষন করেছিল ১৯৭১ সালের যুদ্ধে। উর্দুওয়ালাদের কুমিরের কান্না !!!!এখানে এই রকম একটা ফালতু গাল গল্প পাবেন।
Click This Link
ময়ুরবাহন বলেছেন:
এখন আবার পাকিগুলো বাঙালী মেয়েদের না পেয়ে সিন্ধী মেয়েদের ধরেছে। সিন্ধুদেশ যে কবে মুক্তি পাবে !!!!!শয়তান পাকিদের যে কবে শাস্তি হবে !!!!
আপনার জবাবের অপেক্ষায় রইলাম
লেখক বলেছেন: ভাইজান, দেখা করতে বলছেন। তয় মেইল আইডি তো মাফিয়া। দিলেন তো ডোরটা দেখাইয়া। মাফিয়া হইয়া পরে আমারে.........হা হা হা হা হা.............
সুযোগ হলে আসবো। ধন্যবাদ আপনাকে।
নাঈম বলেছেন:
+
ময়ুরবাহন বলেছেন:
বাঙালীদের পর এবার সিন্ধীদের স্বাধীন হবার পালা।
রিয়াজ শাহেদ বলেছেন:
শেরিফ ভাই, প্রকাশিতব্য ইবুকে আপনার এই লেখাটি ছাপার জন্যে আমি লিংক দিয়ে এসেছিলাম; আপনি গিয়ে অনুমতি দিয়ে আসেন। Click This Linkআমি আপনার অনুমতি নেইনি কারণ আপনি অনুমতি না দিলেও আমি এই লেখাটা সুপারিশ করতাম, সবার জানা উচিত ব্যাপারটা, এতোদিন তো শুধু এড়িয়েই যাওয়া হয়েছে। এজন্যে আপনি আমাকে দোষারোপ করলে করতে পারেন ভাই।
লেখক বলেছেন: কি জ্বে বলেন রিয়াজ ভাই। আপনাকে ধন্যবাদ লেখাটি দিয়ে আসার জন্য। আমি লিংকটিতে গিয়ে মন্তব্যে অনুমতি দিয়ে এসেছি।
ভালো থাকবেন।
প্রশ্নোত্তর বলেছেন:
শওকত আলী বলেছেন:
ধন্যবাদ
শাদা-অন্ধকার বলেছেন:
আফসোস। অনেক পরে এই পোষ্ট দেখলাম।পড়ে মুখ থেকে একটা কথাই বের হলো-- শুয়োরের বাচ্চা পাকি আর রাজাকার রা।কিল দিস বাস্টার্ডস... নিষিদ্ধ করুণ জামাত আর রাজাকারদের।
বাকরুদ্ধ !
লেখক কে ধন্যবাদ দিলে খুব অল্প হয়ে যায়।
স্যালুট...
লেখক বলেছেন: কি করে যায় শামীমা বিনতে রহমান কে ধন্যবাদ পৌছে দেয়া তাও একটা কথা। যাই হোক। আমিও তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে স্যালুট।
ক্যানন কার্ণেগী বলেছেন:
এই লেখাটিইতো ফিরে দেখা ৭১ ই-বুকে দেওয়া হয়েছে তাই না? ব্লগারদের সামনে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। + এবং ষ্টিকি করার আবেদন।এইসাথে মাইনুলের জন্মসূত্র নিশ্চিত হওয়া গেল। ভাষা ও ভাবের প্রকাশের জন্য কৌশিকদার সাহায্য দরকার।
ক্যানন কার্ণেগী বলেছেন:
মাইনুলের জন্য:পাকি শুক্রাণুতে তৈরী অবৈধ গর্ভস্রাবের বাংলার মাটিতে কি আশ্চর্য আস্ফালন!!!
অনার্য তাপস বলেছেন:
অসুস্থ র্বোধ করছি। তারপরেও কিছু মানুষ এখনো পাকিস্তানীদের পক্ষে কথা বলে। লজ্জা!!!!!!!!!!!!!!!!!!!!!!
প্রীটি সোনিয়া বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ পোষ্ট টির জন্য.... ভেতরের অনেক খবর এখনো অজানা আছে অনেক ....পড়ে খারাপ লাগলো যে মানুষ কিভাবে পারে এমন ভাবে অত্যাচার করতে!!!!
সৌম্য বলেছেন:
কিছুই করতে পারি না আমি, শুধু বলি থু। সভ্যতার হয়ে অসভ্যতার প্রতি থুঃ
ইউনুস খান বলেছেন:
খুব খারাপ লাগছে।
মু্ক্ত মানব বলেছেন:
ঘ্বণা অপরাধীদের জন্য।সমবেদনা নির্যাতিতদের জন্য।
বিচার চাই সকল যুদ্ধাপরাধের।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
মম ঘ্বণা যেন তারে ত্বণসম দহে...।
চন্দন বলেছেন:
সমবেদনা নির্যাতিতদের জন্য।বিচার চাই সকল যুদ্ধাপরাধের।
ওদের জন্য ঘৃনা আর থুথু ছাড়া আর কিছু দেওয়ার নেই
লেখক বলেছেন: শুধু ঘৃনার সময় শেষ চন্দন ভাই। এদের বিরুদ্ধে এখন আমাদের ব্যবস্থা নিতে হবে। এরা যাতে আর কোন দিন মাথা তুলে দাড়াতে না পারে।
রাতমজুর বলেছেন:
একটাই অষুধ, শ্যুট এ্যাট সাইট।
বিডি আইডল বলেছেন:
সামাজিক ভাবে বর্জন দিয়ে শুরু করতে না পারলে কোনদিনই পারা হবে না..এদের বিরুদ্ধে শক্ত হয়ে দাড়াতে গেলেই আমাদের মধ্যে বিভাজনের রেখা এসে দাড়ায়
লেখক বলেছেন: বিরুদ্ধে শক্ত হয়ে দড়ানোর জন্য দরকার প্রসাশনের সহায়তা যা আপাতত পাওয়া যাচ্ছে না। তাই আমরা সমাজিকভাবে বর্জন করা দিয়ে আমাদের প্রতিবাদটা শুরু করতে পারি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এতোদিন পরেও পোষ্টে কমেন্ট আসে এবং এই প্রয়োজনীয় লেখাটা কেউ পড়ে বিষয়টা ভাবতে খুব ভালো লাগে।
ভালো থাকবেন।
বিডি আইডল বলেছেন:
এই পোষ্টটি অনেকেরই প্রিয় পোষ্টে আছে..জাতি হিসাবে আমরা গোল্ডফিশ প্রজাতির...এই পোষ্টটিকে মাঝে মাঝে ঠেলা দেয়া উচিত সবারই
মুকুট বলেছেন:
অসংখ্য ধন্যবাদ, তথ্যবহূল এই পোষ্টের জন্য! অসংখ্য ঘৃণা ঐসব নরপশুদের প্রতি! নিক্ষিপ্ত হোক জাহান্নামের অতল গহবরে!
লেখক বলেছেন: নিক্ষিপ্ত হোক জাহান্নামের অতল গহবরে.......
আমিন.............
লেখক বলেছেন: স্টিকির দাবি উঠেছিল যখন এই লেখাটি প্রথম দেই। কোনো এক অজানা কারণে কর্তৃপক্ষ লেখাটি স্টিকি থেকে বিরত থাকে।
অনেকদিন পর আপনি দাবি করলেন কিন্তু তা কর্তৃপক্ষের কানে পৌছাবে কিনা সন্দেহ আছে!!!
আপনাকে অনেক ধন্যবাদ অনেকদিন পর হলেও লেখাটি পড়ার জন্য। এবং কৃতজ্ঞতা পুনরায় স্টিকির অবেদন জানানোর জন্য।
ভালো থাকবেন।
নীরজন বলেছেন:
আমি এর সাথে একটু যোগ করি.......সুসান ব্রাউন মিলারের গবেষণা থেকে আরও জানা যায় যে এই ধর্ষনের ফলাফল হিসেবে আমরা পেয়েছিলাম ২৫ হাজার যুদ্ধ শিশু............অথচ রাষ্ট্র আজও এই ব্যাপারটাতে নিশ্চুপ.........কিন্তু কেন???
লেখক বলেছেন: বীরাঙ্গনা এবং যুদ্ধ শিশু এই সব বিষয় সব সময় সবাই এড়িয়ে যায়। আমাদের ব্লগও কিন্তু এর বাইরে নয়! প্রথম যখন এই লেখাটি পোষ্ট করা হয় তখন কিন্তু জোরালো দাবি এসেছিল, পোষ্টটাকে স্টিকি করার জন্য কিন্তু করা হয় নি। আবার আজকে আমি আবেদন জানালাম যাতে আইরিন আপুর এই একই বিষয় পোষ্টটিকে স্টিকে করতে তাও করা হলো। তবে এবার অবাক হলাম এই জন্য যে, ব্লগের অধিকাংশ মানুষ লেখাটিকে স্টিকি করার দাবি খুব একটা করে নি। অর্থাৎ এ থেকে বোঝা যায় ব্লগও এই ব্যাপারগুলো এড়িয়ে যেতে চায়।
আমি বুঝি কেনো এই এড়িয়ে যাওয়া!!!
লাল দরজা বলেছেন:
কিছু লিখতে পারতেছিনা
লেখক বলেছেন: সাম.ইন এ পলিটিক্স আছে কিনা তা জানি না.....তবে আমি দেখেছি খুব গুরুত্বপূর্ণ ইস্যূতে কর্তৃপক্ষ চুপ থাকে।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
কুত্তার বাচ্চা বইলা চিল্লাইতে মন চাইতেছে।এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা সবাই কিন্তু পরাজিতই থেকে জাবো।
লেখক বলেছেন: গালি দিয়ে চিৎকার করতে থাকলে কিছুই হবে না। তার চেয়ে এমন ভাবে আমাদের দাবিকে তুলে ধরার বুদ্ধি বের করতে হবে যাতে সরকার কিংবা নীতিনির্ধারকবৃন্দ যতদ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার করতে বাধ্য হয়।
হীরক রাজা বলেছেন:
লাথি মারি রাজাকারের মুখে
আই আনাম বলেছেন:
অনুভূতি বলে বোঝাতে পারব না।সেই মা-বোনদের আত্নার শান্তি কামনা করছি। নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। স্টিকি করা হোক।
রেজওয়ান শুভ বলেছেন:
অাপনেরে সালাম ভাইজান , অার সালাম কাগুরে , কাগুর প্রিয়তে না থাকলে এই পোস্টটা হয়ত কোনোদিন ই দেখা হইত না ....... +
অঞ্জন সানি বলেছেন:
ওই সুইপার মহিলার অভিজ্ঞতার বর্ণনা প্রথম আলোতে পড়সিলাম...। পড়ার পর সারাটা দিন মন খারাপ ছিল । মাঝে মাঝে ভাবি, আমিও পুরুষ ।
ম্দু বলেছেন:
তথ্যবহুল পোস্ট কিন্তু পড়ে মনটা খারাপ হয়ে গেল । একজন বাংলাদেশি হিসাবে আপনাকে কৃতজ্ঞতা জানাছি এ রকম পোস্ট দেয়ার জন্য।
লেখক বলেছেন: এতোদিন পরেও যখন কোনো পোষ্টে মন্তব্য পাওয়া যায় তখন বলতে আসলেই লেখাটি সার্থক ছিল। আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাই লেখাটি পড়ার জন্য।
ভালো থাকবেন।
লুথা বলেছেন:
কি লিখলেন ভাই, ভাত খাইতে পারুম না ২ দিন।
একরামুল হক শামীম বলেছেন:
লেখাটির লেখিকা শামীমা বিনতে রহমান। ভোরের কাগজে ছাপা হয়েছিল ১৮ মে ২০০২।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
যে ৮ জনের পোষ্টটা ভাল লাগেনি তাদের আমি সরাসরি সম্মুখযুদ্ধে আহবান করছি। সময় সুযোগ ঠিক করে তারা আমার সাথে দেখা করবে আশা করি। যোগাযোগঃ
লেখক বলেছেন: এতোদিন পরেও স্টিকির আবেদন আসে। ব্যাপারটা আমাকে মুগ্ধ করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চাচামিঞা বলেছেন:
পোস্টি স্টিকি করা হোক।
নির্বাসন বলেছেন:
যে বেজন্মারা মাইনাস মারায়া গেলা ...ঐ খানে আসলেই কিছু থাকলে আওয়াজ দাও।
ঈশান৭২৮৫ বলেছেন:
আগে এই লেখাটি পড়িনি। আজকে আমি পুরো শেষ করতে পারছিলাম না। প্রচন্ড খারাপ লাগছিল। কিন্তু নিজের কষ্টটা সামলে পড়েছি। আজকালকার মানুষ এইসব ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে এই রকম একটি বিষয় সবার সামনে এনে উপস্থাপন করার জন্য
সুপার গ্লু বলেছেন:
নির্যাতনকারী এই কুকুরগুলারে যে ভাষাই গালি দেইনাকেন কম হয়ে যায়; এদেরকে গালী দেওয়ার উপযুক্ত ভাষা আমার জানা নেই;সকলে আসুন একযোগে এদের বিরুদ্ধে প্রতিবাদি হই।
পোষ্টে + এবং পোষ্টটি ষ্টিকি করার মডুদের প্রতি জোর আবেদন।
পোষ্টটি ষ্টিকি করলে এখন যারা আল্লার দল, আল্লার দল, ইসলাম কইয়া নাচতাছে, তারা জানতে পারবো, তাদের গরুরা (গুরু) কি করছিল।
জইন বলেছেন:
এখানে আরো মন্তব্য আশা করেছিলাম........
লেখক বলেছেন: মন্তব্যটি বড় কথা নয়। সবাই পড়ছে এটাই যথেষ্ট। ইতিহাসের নির্মম সত্যটি জেনে যাচ্ছে। এও বা কম কি!!
তবে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
জইন বলেছেন:
আমিই কিন্তু আপনার এই পোস্টের লিংক আবার দিয়েছি.......
জয় সরকার বলেছেন:
অসাধারন...অসাধারন......অসাধারন।সরাসরি প্রিয়তে।ধন্যবাদ ।
যীশূ বলেছেন:
অনেক পরে চোখে পড়লো এ অসাধারণ লেখাটা।
সপ্ন পুরন বলেছেন:
পোস্টি স্টিকি করা হোক।
সে বলল-- '' না দেখছি।"
এরপর খুব ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে বলল---," আমার শ্বাশুরী মা কে?"
মহান স্বধীনতা যুদ্ধের সময় আমার ঐ বন্ধুর বরের বয়স ছিল পাঁচ বছর। একরাতে ওনার মাকে পাকসেনারা ধরে নিয়ে যায়।
সেই পাঁচ বছরের শিশুটি এখন ও মায়ের সেই আর্তচিৎকার শুনতে পায়। মাঝ রাতে ঘুম থেকে জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদে।
দেশ স্বাধীন হবার পর তাকে ক্যাম্প থেকে উদ্ধার করা হয়। বাসায় আসার পর একমাত্র আদরের সন্তানকে চিন্তে পেরে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে যান।
তারপর যখন জ্ঞান ফেরে তখন তিনি সম্পুর্ন অপ্রকিতস্থ। এই আবস্থায় দুই দিন থেকে, তিনি হঠাৎ করেই শান্ত হয়ে যান। একদম চুপচাপ এবং সেই রাতেই তিনি কোথায় যে চলে যান, কেউ খোঁজ পায়নি আর কোন দিন। সেই সময় পত্রিকাতেও তার খোঁজে ছবিসহ খবর ছাপান হয়, কিন্তু কোন খোঁজ পাওয়া যায় নি।
সেই পাঁচ বছরের শিশুটি এখন একজন পূর্নবয়স্ক মানুষ---------
আজ তিনি খুঁজে ফিরেন তার মাকে। রেলস্টেশনে, বাসস্টেশনে, ফেরীঘাটে সর্বত্র কোন বয়স্কা পাগলীকে দেখলেই সব ভুলে তার কাছে চলে যান । সারা বংলাদেশে তার দুই চোখ ব্যাকুল হয়ে ঘুরে বেড়ায় একবার মাকে দেখবার জন্য। শুধু একবার।
আমার বন্ধুটি বলল,'' শুধু ও কেন আমিও খুঁজি, যদি একবার তার দেখা পাই।''
গত জোট সরকার ক্ষমতা গ্রহনের পর তারা জাতিয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করলেন এবং শহীদদের সম্মান জানাবার জন্য এক মিনিট নিরবতা পালন করলেন।
রাতে টিভিতে এই খবর দেখার পর পরই একটা ফোন এল। ফোনে খুব ভদ্রভাবে আমাকে জানান হল এই সরকার একটা কাজের কাজ করছে। আমি বললাম ,''কি কাজ? ওরা তো সবে মাত্র ওথ নিল! ''
আপরপ্রান্তের কথা শোনা গেল," কেন? টিভি তে খবরে দেখলা না বড় বড় রাজাকারদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্মৃতি সৌধে, শহীদদের সম্মান দেখাবার জন্য। তারা শহিদদের সালাম দিয়েছে আবার এক মিনিট নিরবতা ও পালন করেছে?"
আমি বললাম ''খুব খুশি মনে হয় তুমি।''
উত্তর পেলাম ''বুঝতে পারছি না । সম্পুর্ন বোধ শূন্য।''
আসলেই আমি এখন মানুষ না আমি এখন রোবট। মেমোরীতে যা ডাউনলড করা আছে তার বাইরে কিছু চিন্তা করার এখন ক্ষমতা নাই।
আমি যুদ্ধোপরাধীর বিচার চাই। প্রকাশ্যে বিচার চাই।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
পাকিস্তানীদের দেখলেই মনে হয় পাড়াইয়া পাড়াইয়া মাইরা ফেলি।
জইন বলেছেন:
অসাধারণ........ এখনো আমাদের আবেগ আছে..... ভালবাসা আছে দেশের জন্য।
নাফিস ইমতিয়াজ বলেছেন:
A+++++++++++++++++++++++++++++++++++++++++++
রােশদ সুলতান তপু বলেছেন:
বিচার চাই- তবে প্রকাশ্যে। তারা তাদের গায়ের জোর দেখিয়েছে- আমরাও বদলা নিতে চাই- আমাদের গায়ের জোরে। মনে হয় কোন পাকিস্তানীকে দেখলেই খুন করে ফেলি- যদিও জানি পাকিস্তানী মাত্রই খারাপ না- তারপরও নিজেকে সামলাতে পারি না- কুত্তার বাচ্চা বললেও মনে হয় ঠিক বলা হয় না- কুত্তা- কুত্তা কুত্তা
মামুনুর রহমান খাঁন বলেছেন:
"ওরা মানুষ হত্যা করেছে, আসুন আমরা পশু হত্যা করি"অনেক ধন্যবাদ, এসব অজানা নির্যাতনের কথা তুলে ধরার জন্য।
১৩৭
মামুন সাকি বলেছেন:
টাইপিস্টকে ধন্যবাদ।আর ওদেরকে ঘৃনা
আর যারা ওদেরকে আবার পূণর্বাসন করেছে তাদেরকে থুথু।
ডট কম ০০৯ বলেছেন:
আটকে পরা পাকিস্তানি দের মাইয়া আছেনা!!!!!!!!
লেখক বলেছেন: তাহলে ওদের সাথে আপনার পার্থক্য কোথায়!!
তনুজা বলেছেন:
ধন্যবাদ পোস্টের জন্য
হীরণ্ময় বলেছেন:
ডট কম ০০৯ বলেছেন: আটকে পরা পাকিস্তানি দের মাইয়া আছেনা!!!!!!!!লেখক বলেছেন: তাহলে ওদের সাথে আপনার পার্থক্য কোথায়!!
এরা আসলে সনাতন আঁকড়ে থাকে । তরুণ সমাজ এদের ঘৃণা করে !!!
ভেবে ভেবে বলি বলেছেন:
আমার আসলে এই লেখায় কমেন্ট করা উচিত না কারণ আমার আপন মামাতো বোন ভালোবেসে একজন পাকিস্তানিকে বিয়ে করেছে !! যদিও লেখক বলেছেন বর্তমান পাকিস্তানি প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের দৃষ্টিতে দেখা ঠিক নয়, কিন্তু কি করবো, এই ঘেন্না যে কিছুতেই যায় না! সারাজনম তাদের মুখে উন্মত্তের মত থুথু ছিটালেও এই ঘেন্না শেষ হবে না। প্রতিবছর স্বাধীনতা দিবসে কিংবা বিজয় দিবসে তথাকথিত দেশপ্রেমিক মোবাইল কোম্পানীগুলো মুক্তিযোদ্ধাদের নিয়ে কত বড় বড় বিজ্ঞাপন দেয়; একবারও কি কেউ বীরাঙ্গনাদের নিয়ে একটি কথাও উচ্চারণ করেছে? কেউ কি একটিবারও তাদের হাহাকারের কথা তুলে ধরেছে? কেউ কি একটিও যুদ্ধ শিশুর কথা ভেবে দু'ফোঁটা চোখের জল ফেলেছে?
লেখককে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর সামছা আকিদা আপার কমেন্ট পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
স্বপ্নকথক বলেছেন:
বর্তমান পাকিস্তান প্রজন্ম ঠিক তাই ভাবে যা তাদের পূর্ব পুরুষ ভাবতো।কারণ তাদেরকে তাই শেখানো হচ্ছে।শতধিক্।
যুগান্তকারী বলেছেন:
৯ শুয়োরের বাচ্চা মাইনাস দিয়ে গেছে।শুয়োরের বাচ্চাদের কাছে জানতে চাই তোদের মা-বোনদের চেহারাটা এই লেখার কাহীনীর সাথে মিলিয়ে দেখতো?লেখককে স্যালুট।
শাফ্ক্বাত বলেছেন:
বুকের ভেতর হুড়মুড়িয়ে কতো কথা আসছে, কিন্তু আবেগের তাড়ায় একটা কিচ্ছু লিখতে পারছিনা। ঝাপসা চোখে লিখতে পারছিলাম না, তাই দেরীতে কমেন্ট করলাম।প্রিয়তে। এই প্রথম এমন কষ্টদায়ক এক লেখা "প্রিয়"তে নিলাম।
নারী মা, নারী কন্যা, নারী স্ত্রী...
এই তিন ভূমিকা বাদ দিলে একজন পুরুষ কোথায় যেত?
এই তিন ভূমিকা নারীকে করেছে মহান, আর এইসব নোংরামির জন্য মনে হয় নারী-হয়ে জন্মে কার কী ক্ষতি করেছিলাম??
শাফ্ক্বাত বলেছেন:
এই লেখাটা কেন স্টিকি করা হচ্ছেনা??!!!১৫৩ জনের ভাল লেগেছে, এটা স্টিকি করলে আরো অনেকে পড়তো, সবার জানা দরকার, পড়া দরকার, সত্য শুধু জানলেই হবেনা, মনে রাখতে হবে, মনে করিয়ে দিতে হবে।
শয়তান বলেছেন:
সবারই এই লেখাটা পড়া উচিত
রাফাত সাদাত বলেছেন:
বিচারের বানী নিভৃতে কাঁদে। এসব যুদ্ধাপরাধের বিচার কখনই হবে না। হতভাগা এক জাতি আমরা।
শিরোনাম --- বয়ে চলো নিরন্তর, দুঃসহ স্মৃতির প্রহর
মারজিয়া জান্নাত বলেছেন:
কী আর হবে? সামনের দিনগুলোতেও অবস্থার পরিবর্তন হবে না। ছেলে ভিকটিমকে মেরে ফেলা হবে, আর ভিকটিম মেয়ে হলে মারার আগে ছিড়েখুড়ে ফেলা হবে। যুদ্ধের বাস্তবতা এ যাবৎকাল ধরে এই তো দেখে আসছি।হরিণের মাংসই তাঁর সবচেয়ে বড় শত্রু....
নষ্ট কবি বলেছেন:
ভালো
স রব বলেছেন:
লেখাটা াগে পরে ছিলাম।কিনটু কিছু না কোরতে পারার কোসটো নিএ চুপ কোরে ছিলাম।আজ বোলতে পেরে ভালো লাগছে।ধন্যবাদ পোস্টের জন্.
শাওন৩৫০৪ বলেছেন:
এই পোষ্টে ৯ টা মাইনাস কেন?
শান্তির দেবদূত বলেছেন:
এই পোষ্টেও নয়টা মাইনাস পড়ে !!!...... ওদের মধ্যে কি মনুষ্যত্বের ছিটে ফোঁটাও আছে ???
আরিয়ানা বলেছেন:
অসহ্য যন্ত্রনা লাগে বুকে এসব জানলে!
ধূসর পৃথিবী বলেছেন:
কুত্তার বাচ্চারা..
সুবিদ্ বলেছেন:
আর আমাদের সমাজ বেঁচে যাওয়া মেয়েদেরকে বলতে গেলে গ্রহণই করেনি......লজ্জা লাগে খুব এটা ভাবল......সব বড় বড় বুলি অর্থহীন আর মেকি মনে হয়
দস্যু বনহুর বলেছেন:
এই পোস্টে মাইনাস দিতে পারে এমন পশুও এই ব্লগে বাস করে!
মাছুম পলাশ বলেছেন:
গা ভয়ে শিরশিরিয়ে উঠল। অনেকদিন আগে পড়েছিলাম আজকে প্রিয়তে নিলাম। তারপরেও ৯টা মাইনাস। ধিক্কার তাদেরকে।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
আপনার পোস্টটি মুক্তিযুদ্ধ নিয়ে করা আর্কাইভে যোগ করে দিচ্ছি (আপনার নাম এবং লিংকসহ পুরো পোস্টটটি দিচ্ছি) । আশা করছি অমত করবেন না।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
নিচে ক্যাডেট কলেক ব্লগের একটি পোস্ট আর মুক্তিযুদ্ধ নিয়ে দুটি প্রোজেক্টের লিংক রেখে গেলাম। মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল তথ্য এক জায়গায় করার চেষ্টা হচ্ছে। ওয়ার ক্রাইম স্ট্রাটেজি ফোরাম
ই লাইব্রেরী ১৯৭১
ক্যাডেট কলেজ ব্লগের পোস্টটি
স্নিগ বলেছেন:
প্লাস।এই পোস্টে কারা মাইনাস দিলো!!!!
আশফাকুর র বলেছেন:
ভালো পোস্ট।ক্ষমা করা যাবেনা পশুদের।+++।প্রিয় তে নিলাম।
ক্লান্ত ঈগল বলেছেন:
হমম সুন্দর হয়েছে...........এর প্রতিকার আসলেই দরকার
শয়তান বলেছেন:
দস্যু বনহুর বলেছেন: এই পোস্টে মাইনাস দিতে পারে এমন পশুও এই ব্লগে বাস করে!
সাপিয়েন্স বলেছেন:
কুকুরের কাজ কুকুরে করেছে।সব চেয়ে দুঃখ হলো যখন জানলাম নেতাজী সুভাষ বসুর বিদেশে অবস্থানরতা নিকট আত্মীয়া পাকিদের সমর্থনে নিবন্ধ লিখে বলেছেন - এ সব কাহিনী অতিরঞ্জিত, ফেরদৌসী প্রিয়ভাষিণী নাকি স্বেচ্ছায় পাক আর্মির সাথে সম্পর্ক রেখেছিলেন !
আমরা তোমাদের ভুলব না বলেছেন:
১৯০+
আমরা তোমাদের ভুলব না বলেছেন:
শয়তান বলেছেন: দস্যু বনহুর বলেছেন: এই পোস্টে মাইনাস দিতে পারে এমন পশুও এই ব্লগে বাস করে!
শাহেরীন বলেছেন:
আমরা তোমাদের ভুলব না বলেছেন: শয়তান বলেছেন: দস্যু বনহুর বলেছেন: এই পোস্টে মাইনাস দিতে পারে এমন পশুও এই ব্লগে বাস করে! প্রিয়তে।।
রোহান বলেছেন:
আজকে কেনো জানি এই পোষ্ট এর রিপোষ্ট খুব জরুরী হয়ে পড়েছে... এই সামহোয়ারইনে এই নৃশংস অপরাধ নিয়েও পোষ্ট দিয়ে তামাশা করা হয় -- এমন ধৃষ্টতা দেখে হতবুদ্ধি হয়ে বসে থাকা ছাড়া আর কি কিছুই করার নেই??
আকাশদেখি বলেছেন:
পোষ্ট টা কি রি-পোষ্ট করা যায় না?
স্তব্ধতা' বলেছেন:
আজকে হঠ্যা্ৎ মনে পড়ে গেলো পোষ্টটার কথা।আবারও পড়লাম.........
থাকা অস্বীকার করছি ।
লাবিব ইত্তিহাদুল বলেছেন:
মোটেও ভালো লাগলো না পোষ্ট টা । উল্টা মন টা খারাপ হয়ে গেল ।লিখার জন্য ধন্যবাদ । প্রিয় তে ...
জিকসেস বলেছেন:
পড়তেই তো কষ্ট লাগতেসে।
রোকসানা লেইস বলেছেন:
এই তথ্যগুলো ইংরেজিতে লিখে "ওয়ার বাংলাদেশ" এমন একটা ব্লগ করে বিশ্ববাসির কাছে জানানো দরকার। বাংলায় আমরা যা জানি বিশ্ববাসি কিন্ত জানেনা কত নৃশংস বর্বরোচিত হত্যা, র্ধষন সংঘটিত হয়েছিল ১৯৭১ এ বাংলাদেশীর উপর। গুগলে একটা আর্কাইভ করে প্রজন্মর জন্যসঠিক ইতিহাস সংরক্ষণ দরকার।
যুদ্ধের তেমন কিছুই পাওয়া যায় না অর্ন্তজালে।
ইফতেখার বাশার মাহমুদ(পলাশ) বলেছেন:
ওরা তো মানুষ ছিলো না.......! যদিও আপনি বলেছেন এটি কপি করা কিণ্তু তারপরও আমি আপনাকে ধন্যবাদ জানই এই পোস্টটির জন্য।তার পাশাপাশি তীব্র ঘৃনা জানাই ওই সব পশু ও তাদের দোসরদের।
রিফাত হোসেন বলেছেন:
হ া ল া শেখ মুজিব তাদের পুরুষাঙ্গ কে টে আমি নিজেই ভাজি কইরা কুকুরকে খাওয়াতাম ।
হাসান মোহাম্মাদ বলেছেন:
একাত্তরে পাকি বাহিনীর ববর্তা পশুকেও হার মানায়। কিন্তু দু:খজনক এদেরকে আমরা শাস্তির মুখোমুখি করতে পারছিনা।
হাসান মোহাম্মাদ বলেছেন:
ধর্ষকরা কখনো মানুষ হিসাবে গন্য হতে পারেনা । আর মুসলিম তো নয়ই।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
ঠেলা।
তাইয়িব বলেছেন:
আসলে এই ধর্ষকদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলো জামায়াতে মওদুদী ,আল বাদর আল শামস গং জীবিত সকল যুদ্ধাপরাধীদের উপযুক্ত শাস্তি দাবী করছি।ব্লগ যিনি লিখেছেন তাকে অন্তরের অন্তস্থল জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
রাফা বলেছেন:
এই ইতিহাসকে ভুলে যেতে বলে জাতিয়তাবাদি বুদ্ধিজিবী সহ একটি দলের কট্টর সমর্থকরা।ঘৃণা জানাই নব্য রাজাকারদের যারা আমাদের উপদেশ দেয় যুদ্ধাপরাধীদের বিচার না করার জন্য।ধন্যবাদ
বিচারের বাণী আর কতদিন নিরবে নিভৃতে কাঁদবে?
গোলাম আজম আর তার চামচাগুলা বহাল তবিয়তে ঢাকার বুকে আছেন--ধিক আমাদের!
শিব সত বলেছেন:
ষ্টিকি করা হউক।
আমি তুমি আমরা বলেছেন:
বিচারের বাণী আর কতদিন নিরবে নিভৃতে কাঁদবে ?
অাহেমদ হাসান বলেছেন:
কোন জারজ মাইনাস দেয়?
ঘৃণা অই রাজাকার - আল বদরদের।
ঘৃনা অই জারজদের যারা এই পোস্টে মাইনাস দিয়েছে।
পোস্টদাতাকে ধন্যবাদ।
সাধারণী বলেছেন:
লেখাটি ২০০২ সালেই পড়েছিলাম। বয়স কম ছিল, পড়ে অনেক ভয় পেয়েছিলাম। এই লেখা যে একবার পড়বে , জীবনে কোনদিন ভুলতে পারবে না। আজকে আবার পড়ে চোখের পানি আটকানো কঠিন হয়ে গেল।
পৃথিবীর আমি বলেছেন:
বোধিস্বত্ত বলেছেন: লেখার জন্য স্যালুট।দেশের বর্তমান ও ভবিষ্যতের স্বার্থেই এই অত্যাচারের কথা প্রকাশিত হওয়া দরকার।
মা-নবি০৩ বলেছেন:
শুধু ধন্যবাদ টাও কম হবে আপনার জন্য তার পরেও ধন্যবাদ
আমি শুভ্র বলেছেন:
এরপর ও আমাদের দেশে কিছু bastard আছে ,যারা পাকিস্তানের খেলার সময় ফালাফালি করে,আর কিছু আছে এই blog এ যারা এই পোস্টে মাইনাস দিছে
চিন্তায় আছি বলেছেন:
...
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন:
নামটি হচ্ছে " বাংলাদেশে যুদ্ধাপরাধ- কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন। " সম্পাদনায় শামীমা বিনতে রহমান। [/sbবইটির প্রকাশক ও গায়ের দাম কত? জানান প্লীজ। ঠিকানা ও টেলিফোন নং-ও দিয়েন।
ধন্যবাদ।
সোহরাব সুমন বলেছেন:
এতো বিভৎস নির্যাতনের কোনো বিচার আজও হয়নি কেনো তার জবাব চাই ! বিশ্ববাসিকে এই ব্যপারে সচেতন করার উদ্যেগ নেয়া হোক !
শোভন এক্স বলেছেন:
১০ জন রাজাকারের বাচ্চার পোস্টটা ভালো লাগেনি। এরা এখনও আমাদের মাঝেই আছে, এই ব্লগেই আছে।
স্বদেশ হাসনাইন বলেছেন:
আমি লেখাটা আগে পড়েছিলাম। পুরোটা পড়ার মতো মানসিক দৃঢ়তা ছিলনা। বিলম্বে প্রিয়তে রাখার জন্য ক্ষমাপ্রার্থী
মশিউর রহমান মেহেদী বলেছেন:
+
জাওয়াদ তাহমিদ বলেছেন:
লেখকের প্রতিঃ
আপনাকে ১ টা অনুরোধ করি। আপনি দয়া করে একটু কষ্ট করেন। এই লেখাটার ১ টা ইংরেজি কপি করে পোস্ট দেন। সবাই নাহয় সেটা বিভিন্ন ওয়েবসাইট এ পোস্ট করে দিবে। ফেসবুক এ আমার কয়েকজন বিদেশি বন্ধু আছে। তাদের কে শেয়ার করব।
আর আপনার ফেসবুক একাউন্ট এর লিঙ্ক টা কি দেয়া যাবে?
মো: রফিকুল ইসলাম আসিফ বলেছেন:
এই মহান নারীদের জানাই বিনম্র শ্রধ্ধা।পোষ্ট টা পড়তে গিয়ে আমার চোখে পানি চলে আসছিলো।
টেরাকাডো বলেছেন:
ওদের সাস্তি হতে হবে এরকম, কিছু পাকি আইনা জনতার সামনে পুটকি মারান আনটিল ডেথ।
গ্রীনলাভার বলেছেন:
ওদের জন্য ঘৃনা।
ঢাকা ভাই বলেছেন:
চোখের পানি যে ধরে রাখতে পারছিনা.......
ধূসর প্রেইরী বলেছেন:
মাথা খারাপ হয়ে যাচেছ আমার । ..........
অগ্নি যোদ্ধা বলেছেন:
শান্তি পেতাম, পাকিস্তানের সেই ভয়াবহ সেই সব খুনীদের যদি আমাদের মুক্তি যোদ্ধারা ব্রাশফায়ার করে হত্যা করতো।আফসোস সেই হানাদার বাহিনী ভারতের সহায়াতায় আত্নসমর্পন করে নিরাপদে পাকিস্তান চলে যায়।
চিন্তায় আছি বলেছেন:
অত্যাচারীর ধ্বংস অনিবার্য
কথক পলাশ বলেছেন:
শিউড়ে উঠলাম পড়ে। দয়া করে এই পোস্টটা আবার দিন। "মুক্তিযুদ্ধের গল্প শোন" নামে ফেসবুক পেজ থেকে একটা ছবি দিলাম।
শিশিরের শব্দ বলেছেন:
আমি মন প্রান দিয়ে ঘৃণা করি সেই সব জানোয়ারদের........
সাব্রিনা সিরাজী তিতির বলেছেন:
ভিতরটা শূন্য হয়ে গেলো ! কিভাবে কিভাবে একটা মানুষ (?) এটা করতে পারে । কোন পশু কি পারে ? পারে না । শুধু এই পাকি রাই পারে । এদের কি নাম দেয়া যায় ? মানুষ , পশু কিছুই এদের সাথে পারবে না । আহারে কত কষ্ট পেয়েছিলো মেয়েরা ! এরা কেউ ছিল মা , বোন , প্রেমিকা , মেয়ে । সব প্রিয় মুখ । কতো আদর ভালোবাসা ! আহারে ! এতো কষ্ট ! এতো !
শয়তান বলেছেন:
বিশেষ প্রয়োজনে কমেন্ট
মৃচমচি বলেছেন:
ওদের জন্য ঘৃনা ছাড়া আর কিছু নয়।
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন:
ডিসেম্বর মাসের এই ১ তারিখে কিছু বাংলাদেশিক আজ দেখব মুখে পাকিস্তানের পতাকা এঁকে মাঠে যেতে।
বাবুআনা বলেছেন:
শুধু ঘৃনা
বাবুআনা বলেছেন:
শুধু ঘৃনা
সাবাব ইকবাল বলেছেন:
সবে মাত্র সতেরোতে পা রাখলাম। আর গতো চার বছর ধরে শুনে আসছি যুদ্ধাপরাধীদের বিচার হবে। আগে কোনো সরকারই নাকীএর কোনো সুরাহা করেনি। বর্তমান সরকার এর সুরাহা এইবার করেই ছাড়বে। কিন্তু প্রশ্ন হল এই চল্লিশ বছর আপনারা কি ঘোড়ার ঘাসটা কাটছেন? কতো আসামী তো এতোদিনে শান্তিতে জীবন যাপন করে সম্মানের সাথে মৃত্যুবরণও করে ফেলেছেন। তাদের কি এখন কবর থেকে উঠায় এনে শাস্তি দিবেন ?
উপপাদ্য বলেছেন:
৩০০ তম প্লাস দিলাম।এটাই কি বাংলা ব্লগ ইতিহাসের সবচেয়ে বেশী প্লাস পাওয়া পোস্ট???
যদিও লেখাটি আপনি সংগ্রহ করেছেন। তবুও বলবো এমন লেখার আবেদন কখনোই ফুরায়না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



































.jpg)


দেশের বর্তমান ও ভবিষ্যতের স্বার্থেই এই অত্যাচারের কথা প্রকাশিত হওয়া দরকার।