somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা বিপ্লব করবে কেন!! ওরা তো ফিদেল ক্যাস্ট্রো বা চেগুয়েভারা না

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯শে ডিসেম্বর নির্বাচন। ভোটের হাওয়ায় এখন পুরো দেশ। দলগুলোও নির্বাচন প্রচারণায় ব্যস্ত। তারা বিভিন্ন জায়গায় মহা-সমাবেশ করছেন। ভাষণ দিচ্ছেন। টিভি কিংবা পেপার-পত্রিকাতে বক্তব্যও পড়ছি। নির্বাচনী অঙ্গীকার করছেন জনগণের সামনে। হ্যান কারেঙ্গা....তেন কারেঙ্গা.........
মাগার কুচ ভি নেহি কারেঙ্গা..........
এমনই অবস্থা হবে তা আমি মোটামুটি বলতে পারি। যেই গুণগত পরিবর্তন রাজনীতিতে আমরা আশা করছিলাম আল্টিমেটলি তার কিছুই হয়নি। এই সরকারের পদত্যাগী এক উপদেষ্টা ব্যারিষ্টর মাঈনুল হোসেন বলেছিলেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে পুরো পরিবর্তনটা ভেস্তে যাবে। পুরো সিস্টেম আবার ভেঙে পড়বে। দেশটা সেই পূর্বের অবস্থাটাতে গিয়েই পৌছাবে।
বিতর্কিত এই উপদেষ্টার কথাটা খুব মনে পড়ছে। তার কথাই যেনো লেগে গেলো। সরকারের সমস্ত উদ্যোগ ভেস্তে গেলো। দেশকে আমি সেই পূর্বের অবস্থাতেই দেখতে পাচ্ছি।
রাজনীতিবিদরা পরিবর্তনের কথা বলেন। কিন্তু কিসের পরিবর্তন তারা করলেন!
কেউ রাজাকারদের সাথে জোট করলেন কেউ দূর্নীতিবাজ এরশাদের সাথে জোট করলেন। তাহলে পরিবর্তনটা কোথায়‍! অবস্থাটা এমন- নতুন বোতলে পুরোনো মদ।
এরশাদ আজকে দেখলাম কোথায় যেনো জনসভায় বলছেন, আমি হাসিনার বড় ভাই। আমরা ভাই বোন মিলে এই দেশটাকে দূর্নিতীমুক্ত করে গড়ে তুলবো।
এই বিষয়ে আমার কিছুই বলার নাই। উলঙ্গ রাজনীতির এই সব কথা শুনলে এখন হাসি পায়। দুঃখও হয় সেই সব বোকা মানুষগুলোর জন্য যারা এই সব কথা শুনে শ্লোগানে মুখরিত করে রাখেন।
আবার খালেদা জিয়া বিভিন্ন জায়গায় ভাষণে বলেন, জিয়ার মুক্তযু্দ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে গড়ে তুলবো।
তিনি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলবার কথা বলেন রাজাকারকে সাথে রেখে। এর চেয়ে উলঙ্গতা আর কিই বা হতে পারে।

তারপরও নির্বাচন করতে হবে। গণতন্ত্র ছাড়া এই মুহূর্তে আমাদের উপায় নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দরকার নির্বাচন। তারপর আবার তাদের হাউকাউ শুরু হবে তাও আমরা জানি।
তারপরও ভোট দিতে হবে।
এবার ৩১% নতুন ভোটার। নতুন প্রজন্মের ভোটার। আমিও আছি সেই ৩১% এর মধ্যে। এই নতুন ভোটাররা খুবই কনফিউজ নির্বাচন নিয়ে। আমি যাদের সাথেই কথা বলেছি সবাই একি কথা, কাকে ভোট দিবো!! বুঝতে পারছি না। দুই জোটই দূষিত। একজন সৈরশাসককে সঙ্গে নিয়ে দূষিত হয়েছে আরেকজন রাজাকারকে সাথে নিয়ে।
তাই, অনেকে চিন্তা করছে "না" ভোটের। তবে "না" ভোটে একটা সামরিক গন্ধ পাওয়া যায়। তাই "না" কেও "না"।

ভোট নিয়ে ভাবতে গেলেই এখন কনফিউশানে পড়ে যাই। কাকে ভোট দেবো। এমন নেতৃত্বতো নেই যারা বিপ্লব ঘটিয়ে পরিবর্তন করে ফেলবে।
বিপ্লব করবেই বা কিভাবে। আমাদের রাজনীতিবিদরা তো ফিদেল ক্যাস্ট্রো কিংবা চেগুয়েভারা না।
আমাদের রাজনীতিবিদরা তো শুধু রাজার হালতে থাকার জন্য রাজনীতি করে। তাই ওরা বিপ্লব করে না।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×