somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটওয়ার্ক আর্কিটেকচার (Cont'd)

৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেটওয়ার্ক টপোলজি

নেটওয়ার্কের প্রধান অংশ গুলোর মধ্যে একটি হল নেটওয়ার্ক টপোলজি তথা নেটওয়ার্কের ফিজিক্যাল বা লজিক্যাল লে-আউটের ছক আকারের বিবরণ। এখন পর্যন্ত ডেভেলপ্কৃত নেটওয়ার্ক টপোলজি গুলোর মধ্যে বেশীর ভাগ ক্ষেত্রেই ফিজিক্যাল লে-আউটের উপর আলাদা রকমের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধান সারির নেটওয়ার্ক টপোলজি গুলো হল ষ্টার, রিং, বাস ও মিশ্র বা মিক্সড।

Star: এই টপোলজিতে নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলো একটি কেন্দ্রীয় একসেস পয়েন্টে সংযুক্ত থাকে।

Bus: নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলো একটি প্রধান সংযোগকারী তার বা ডেটা পাথের সাথে যুক্ত থাকে যাকে বলা হয় "বাস" বা "ব্যাকবোন"।

Ring: এতে নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলোর, একটি কম্পোনেন্ট সরাসরি দুটি কম্পোনেন্টের সাথে এবং নিজেদের মধ্যে একটি আবদ্ধ চক্রে সংযুক্ত থাকে।

Mixed: ব্যপক ভাবে বিস্তৃত রিং টপলোজি ব্যবহার করে এরূপ আমরা একটি অফিস কমপ্লেক্সের কথা ভাবতে পারি যেখানে এই টপোলজির মাধ্যমে অফিসটির প্রতিটি বিল্ডিং মূল নেটওয়ার্কের সাথে যুক্ত। প্রতিটি বিল্ডিংয়ে একটি করে বড় আকারের বাস টপোলজি থাকতে পারে যা ঐ বিল্ডিং গুলোর প্রতিটি ফ্লোরে অবস্থিত ষ্টার টপোলজিকে সংযুক্ত করে, আবার এই বাস টপোলজি গুলো মূল কমপ্লেক্সের রিং টপোলজির সাথে যুক্ত। এই ধরনের টপোলজিকে বলা হয় মিক্সড বা মিশ্র টপোলজি।

দিন দিন প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে টপলোজির এই সংজ্ঞাগুলো প্রায়শই অকেজো মনে হয়। যখন ৫ টি কম্পিউটার একই কো-এ্যাক্সিয়াল ক্যাবল দিয়ে একটি নেটওয়ার্ক গঠন করে তখন তাকে খুব সহজেই বাস টপলোজি হিসাবে শ্রেণীকরণ করা যায়। এখন আবার সেই একই কম্পিউটার গুলো যদি একটি সুইচ বা হাব এর সাহায্যে ক্যাট-৫ ক্যাবল দ্বারা যুক্ত থাকে? হাব এর মাধ্যমে প্রতিটি কম্পিউটার কেন্দ্রীয় নোডের সাথে সংযুক্ত থাকে যা অনেকটা ষ্টার টপলোজির মত, কিন্তু হাব একটি শেয়ারকৃত মাধ্যম, অনেকটা বাস টপলোজির মত। একটি সুইচে প্রতিটি কম্পিউটার এক একটি সতন্ত্র সংযোগের মাধ্যমে সংযুক্ত থাকে, যা অনেকটা ষ্টার টপোলজির মত মনে হয়, কিন্তু সুইচে সবকটি কম্পিউটার একে অপরের সাথে সুইচের মূল সংযোগ সূত্রকে শেয়ার করে, অনেকটা বাস টপোলজির মত। এই ধরনের ভুল ধারনা দূর করার জন্য অনেকে নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞা এইভাবে প্রদান করেন যাতে শুধুমাত্র নেটওয়ার্কের ফিজিক্যাল লে-আউট বুঝা যায় আর ডিভাইসগুলো পরষ্পরের সাথে কিভাবে সংযুক্ত তার একটি পরিষ্কার ধারনা পাওয়া যায়।

এখন আমরা যদি আমাদের উদাহরণে এই চিন্তাধারা প্রয়োগ করি তাহলে হাব বা সুইচ যা ব্যবহার করিনা কেন ৫ কম্পিউটার বিশিষ্ট এই নেটওয়ার্কটি একটি ষ্টার টপোলজিতে পরিনত হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×