somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলিত আনন্দ ।।

১৪ ই মার্চ, ২০১১ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে বাসায় ফেরার প্রতিদিনের রাস্তাটা সেদিন অনেকটাই বেশি বড় মনে হচ্ছিল । অপেক্ষায় যেন দূরত্বকে বাড়িয়ে দিয়েছিল কয়েকগুন ।পৃথিবীর কষ্টদায়ক ব্যাপারগুলো মধ্যে 'অপেক্ষা' আমার কাছে মনে হয় অন্যতম একটি ।
অপেক্ষাটা ছিল বাসায় ফিরে বাংলাদেশ - ইংল্যান্ড ম্যাচের হাইলাইটস্‌ দেখা ।ম্যাচের রেজাল্ট জানার পরও এই হাইলাইটস্‌ না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না । সকালে অফিসে থাকার কারণে বাংলাদেশের ইনিংসের সময় কম্পিউটারে বল-টু- বল স্কোরবোর্ড নিয়েই থাকতে হয়েছিল । স্কোরবোর্ড দেখেই টেনশনে হাত পা হিম হয়ে গিয়েছিলো । ৮ উইকেট পরার পর বুকের ভেতর যে পাথরটা ভর করেছিল তার ওজন ওয়েষ্ট ইন্ডিজের সাথে ৫৮ রানে আউট হবার পর যে কষ্টদায়ক পাথর বসেছিল তার চেয়ে কয়েকগুন বেশি মনে হচ্ছিল । পেয়ে হারনোর কষ্ট যে না পাওয়ার চেয়ে ও অনেক বেশি । মনে হচ্ছিল নিশ্চিত একটা জয় হাত ছাড়া হয়ে গেল যেন ।তারপরের সময়গুলো ছিল একটা কঠিন পরীক্ষা ।স্কোরবোর্ড নিয়মিত আপডেট হচ্ছে .তারপর ও বার বার পেইজ রিফ্রেশ দিচ্ছি ; আবার কখনো কখনো ভয়ে স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিনা । চাপ সহ্য করতে না পেরে একবার বমি ও করলাম; হাইপার টেনশন যাকে বলে ;জীবনে এরচেয়েও অনেক ক্লোজ ম্যাচ দেখেছি কিন্তু এর উপলব্ধি যেন পুরোটাই অন্যরকম ।হয়ত নিজের দেশ বলেই এই অনুভুতি । ম্যাচ শেষে কোনোমতে চোখের জল সংবরণ করলাম |এই জল আনন্দের --এই জল চরম এক প্রাপ্তির ; যেন আবারও আবিষ্কার করলাম দেশকে কতটা ভালবাসি ।

ক্রিকেট উন্মাদনা আমাদের দেশে ,আমাদের মধ্যে প্রকটভাবে ঝেঁকে ধরেছে । এই উন্মাদনা সত্যিকার অর্থে ক্রিকেট উন্মাদনা নয় ..দেশকে ভালোবাসার উন্মাদনা । ক্রিকেটের জায়গাতে হকি বা ফুটবল হলেও আমাদের অবস্থা এই রকমই হত । দেশপ্রেম প্রকাশের মাধ্যম ;যাইহোক , এই একটা জায়গাতেইআজ জাতিগত ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ । সবাই এক সুরে কথা বলি ,একসাথে হাসি ,একসাথে কাঁদি ,একই সাথে সবাই প্রার্থণা করি । আমাদের দেশের জন্য এটা একটা বিশাল ব্যাপার যেখানে নোংরা রাজনীতিতে দেশ জিম্মি ; দেশের জন- মানুষের আশা আকাঙ্খাকে পিষে রাজনীতিবিদরা নিজেদের সার্থ সিদ্ধি নিয়ে ব্যস্ত । সেই আলোচনাতে এখন নাইবা গেলাম । যারা এমন একটা বিশাল উপলক্ষ্য জাতির জন্য তৈরী করে দিয়েছে , তাদের ব্যর্থতায় যেন আমরা হিংস্র হয়ে না উঠি । জয় পরাজয় খেলারই অংশ এটা যেন ভুলে না যাই ।ওয়েষ্ট ইন্ডিজের সাথে বাজেভাবে হারের পর সপ্তাহব্যপি যা চললো তা খুবই দুঃখজনক । কে জানে এগুলো হয়তবা ভালোবাসারই বহিঃর্প্রকাশ (যেমন সাকিবের বাড়িতে ঢিল ),কিন্তু এই ব্যাপারগুলোতে আরো বেশী সচেতন হবার প্রয়োজন আছে । সবচেয়ে অবাক করার মত যে বিষয়টি হল এরই মাঝে একটি মহল পরিকল্পিতভাবে এই সুযোগ অন্যদিকে নেবার চেষ্টা চালিয়েছে ;কেউ কেউ আবার এই নিয়ে হলুদ সাংবাদিকতায়ও নেমেছে । জাতি হিসাবে আমাদের বড় একটা সমস্যা হচ্ছে আমরা যেমন খুব দ্রুত সব বিশ্বাস করি আবার তেমনি খুব তাড়াতাড়ি সব ভুলে যাই --দুটোই খুব বিপদ্জনক |

অবশেষে বিশ্বকাপের আগামী দিনগুলিতে আমাদের দলের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা আর নিজ দেশের সমর্থক হিসেবে একটাই বিশেষ অনুরোধ রইলো । পরাজয়ের গ্লানিতে যেন আমরা অতীত প্রাপ্তিগুলোকে ভুলে না যাই । আমরা ধীরলয়ে হলেও এগুচ্ছি । সামনের পথ চলাকে মসৃন রাখতে হলে কিছুটা ধৈর্য্য ধরারও দরকার আছে । দল খারাপ খেললে সমর্থক হিসেবে সমালোচলনা করার অধিকার আমাদের অবশ্যই আছে ; কিন্তু সমালোচলনা যেন আমাদের গর্ব করার ভিতকেই নষ্ট করে না ফেলে সেইদিকেও খেয়াল রাখতে হবে ।।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×