somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে মাটিতে নামলেন যোগাযোগমন্ত্রী

২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেহাল মহাসড়কে দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তবে পদত্যাগের দাবি নাকচ করেছেন তিনি।
তিনি শনিবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক মেরামতের কাজ সরেজমিন দেখতে যান। প্রধানমন্ত্রীর ধমক শুনে তিন দিন আগে প্রথম ওই সড়ক দেখতে গিয়েছিলেন তিনি। তবে সেদিন গাড়ি থেকে মাটিতে নামেননি। গতকাল গাড়ি থেকে নেমেই সড়কের সার্বিক অবস্থা দেখেন মন্ত্রী। বেহাল সড়কের জন্য নিজের মন্ত্রণালয়ের দায়িত্বশীলতার কিছুটা অভাব ছিল বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন তিনি। তবে মূল দায় আবারো তিনি দেন অর্থ মন্ত্রণালয়কে, বলেন পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কথা।
বেহাল মহাসড়কের দায় নিয়ে যোগাযোগমন্ত্রীকে
পদত্যাগ করতে সংসদের ভেতরে-বাইরে দাবি উঠেছে। পদত্যাগ করবেন কি না- জানতে চাইলে উল্টো সাংবাদিকদের এ প্রশ্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আবুল হোসেন। যোগাযোগমন্ত্রী অর্থ বরাদ্দ না দেয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে দায়ী করলেও তা নাকচ করে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহিত বলছেন, তদারকির অভাবেই মহাসড়ক বেহাল। অর্থমন্ত্রীর পদত্যাগ চাইছেন কি না- জানতে চাইলে তা এড়িয়ে যান আবুল হোসেন।
জনগণের কাছে ক্ষমা চাইছেন কিনা, প্রশ্ন করা হলে তিনি 'স্যরি' বলেন। 'এ জন্য দুঃখ প্রকাশ করছি', বলেন মন্ত্রী।
ঢাকা-ময়মনসিংহ সড়কের দুরবস্থার জন্য আশপাশে উঁচু ভবন ও কলকারখানা থেকে তরল বর্জ্য রাস্তায় ছেড়ে দেয়াকে দায়ী করেন তিনি। মন্ত্রী বলেন, বড় বড় কারখানাগুলো হঠাৎ করে ভেঙে নেয়া যাবে না। তবে বিবেক বিবর্জিতভাবে যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আপাদমস্তক কালো পোশাক পরে শনিবার সড়ক পরিদর্শনে বেরিয়েছেন যোগাযোগমন্ত্রী। তার পায়েও কালো জুতা। মন্ত্রীর সঙ্গে রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) আবদুল কুদ্দুস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।
বর্ষা মৌসুম শুরু হওয়ার পর দেশের বিভিন্ন মহাসড়ক নাজুক অবস্থায় পেঁৗছেছে। যার ফলে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েও এর প্রতিবাদ জানিয়েছেন বাস মালিকরা।
সড়কব্যবস্থা নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে তিরস্কার করেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার সংসদেও মন্ত্রীর পদত্যাগ দাবি করেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্য রাশেদ খান মেনন। সমালোচনা করেন সরকারদলীয় অন্য সংসদ সদস্যরাও।
দলে ও দলের বাইরে পদত্যাগের দাবির মুখে বৃহস্পতিবার সবার সহানুভূতি চান আবুল হোসেন। বৃহস্পতিবার রেলভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আল্লাহ যেন সহায় করেন, সমালোচনার মাধ্যমে উপকার হয়। সবাই আমার প্রতি সহানুভূতিশীল হবেন_ এটাই আমি আশা করি।'
ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ১৫ বছরে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, তাই সড়কগুলো নাজুক হয়ে পড়ছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যানে তার এ বক্তব্যের যথার্থতা পাওয়া যায়নি।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×