somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের জন্য দারুন খবর, আজই গ্রহন করুন- রূপচর্চায় জ্যান্ত মাছ! 'ফিশো স্পা' ।

২৭ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পা পানিতে ভিজিয়ে বসে আছেন আপনি আর আপনার সেই পদচর্চায় ব্যস্ত ছোট ছোট মাছ। হাতের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি। শুধু হাত আর পা নয়_ আপনার রূপচর্চায় নিয়োজিত এ জ্যান্ত মাছ নিরাশ করবে না আপনাকে। 'ফিশো স্পা' করতে ছোট ছোট এ মাছগুলোর বিশ্বব্যাপী জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
তবে, বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে 'ফিশ পেডিকিউর'। বিশ্বের অনেক বড় বড় বিউটি পার্লারে এ সেবাটি চালু করা হয়েছে অনেক দিন হলো। বলা হয়, প্রাকৃতিক উপায়ে এ পেডিকিউর করা হয়, এতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় না। তাই এতে নেই

কোনো পার্শ্ব প্রতিক্রিয়া।
প্রথমে এ 'ফিশ পেডিকিউর'র ট্রেন্ডটি শুরু হয় তুরস্কে। সেখানে কার্প মাছ দিয়ে প্রথমে শুধু পেডিকিউরই করা হতো। পরে স্পা করার জন্যও এ পদ্ধতিটির প্রয়োগ শুরু হয়। তুরস্কে পেডিকিউর এবং স্পায় ব্যবহৃত এ মাছকে বলা হয় 'নিবেল ফিশ' বা 'ডক্টর ফিশ'। বিশেষজ্ঞ এবং তুরস্কের পার্লার মালিকরা জানিয়েছেন, এ মাছ মানুষের ত্বকের মরা এবং রুক্ষ অংশ খেয়ে ফেলে এবং যার ফলে ত্বক হয় মসৃণ এবং কোমল। অনেক বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, একজিমা রোগীদের জন্য পেডিকিউর করা ঠিক নয়। কিন্তু এ ফিশ পেডিকিউর তাদের জন্য নিরাপদ। কারণ, এতে একদিকে যেমন কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। অন্যদিকে মাছগুলো একজিমার ভাইরাসগুলোকেও খেয়ে ফেলে।
তুরস্ক, মেক্সিকো, সিঙ্গাপুর, লন্ডন এবং থাইল্যান্ডসহ আরো বেশ কয়েকটি দেশের পার্লারে এ সেবাটি চালু আছে। জানা যায়, ফিশ পেডিকিউরে একটি বড় পাত্রে প্রায় ১৫০ কার্প মাছের পোনা ছেড়ে দেয়া হয়। যারা খুঁটিয়ে খুঁটিয়ে খেয়ে নেয় পায়ের মরা কোষগুলো। আর পুরো শরীরের 'ফিশো স্পা'র জন্য ব্যবহার করা হয় ৮০০ কার্প পোনা।
কিন্তু সমপ্রতি এ 'ফিশ পেডিকিউর' এবং 'ফিশো স্পা'র ক্ষতিকর কিছু দিক বের করেছেন আমেরিকা, কানাডা এবং বৃটেনের কয়েকজন বিশেষজ্ঞ। এমনকি, আমেরিকা এবং কানাডার কিছু রাজ্যে এ ফিশ থেরাপিকে নিষিদ্ধও করেছে রাজ্য সরকার। অন্যদিকে বৃটেনে খোলা হয়েছে একটি ইনভেস্টিগেশন সেল। সেই ইনভেস্টিগেশন সেল কিছুদিন আগে তাদের একটি রিপোর্টে জানিয়েছে, সাধারণ পেডিকিউর এবং স্পাতে ব্যবহৃত পানি, কেমিক্যাল এবং সরঞ্জামাদি একবারই ব্যবহার করা হয়। কিন্তু ফিশ পেডিকিউর এবং ফিশো স্পায় ব্যবহৃত পানি প্রতিবার বদলে দিলেও, মাছ প্রতিবার বদলায় না কেউই। যা অনেক ইনফেকশনের কারণ হতে পারে। তাদের রিপোর্টে এ পেডিকিউর এবং স্পাকে অস্বাস্থ্যকর বলা হয়েছে।
কিন্তু তবুও দিন দিন বিভিন্ন দেশের বড় বড় শহরে বেড়েই চলছে এ 'ফিশ পেডিকিউর' এবং 'ফিশো স্পা'র জনপ্রিয়তা।
যাযাদি ডেস্ক
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×