দাঁতের দাম ৩১ হাজার ডলার!
একটা দাঁতের দাম ৩১ হাজার মার্কিন ডলার। অবাক হাওয়ারই বিষয়। কিন্তু না এ যেনতেন মানুষের দাঁত নয়। এক সময় দুনিয়া কাঁপানো গায়ক জন লেননের দাঁত। লেনন তাঁর পড়ে যাওয়া দাঁতটি নিজের জঞ্জাল দূর করার তাগিদেই হোক আর তাঁর ভক্তকে ভালোবেসেই হোক দিয়েছিলেন। কিন্তু এই গিফট হিসেবে দেওয়া দাঁতটিই যে সোনা ফলাবে তা কী আর বুঝতে পেরেছিল ওই ভক্ত।
শনিবার ওমেগা নিলাম ঘরে প্রখ্যাত গায়ক জন লেননের ওই দাঁতটির দাম উঠল ৩১ হাজার ২০০ মার্কিন ডলার। আর জন লেননের এই দাঁতটি নিলাম থেকে হাতিয়ে নিলেন মিচেল জুক নামের এক কানাডিয়ান ডেন্টিস্ট। তবে শনিবারের ওই নিলামের পর এখন পর্যন্ত মুখ খোলেননি জুক।
ওয়েব্রিজে থাকাকালীন লেনন তাঁর এই দাঁতটি তাঁরই গৃহপরিচারিকা ডরোথি জারলেটকে দিয়েছিলেন। ডরোথির সন্তান ব্যারি জারলেট জানান, 'ডরোথি ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত লেননের গৃহপরিচারিকা হিসেবে ছিলেন।' ব্যারি আরো বলেন, 'তার (ডরোথি) সঙ্গে লেননের সম্পর্ক বেশ ভালো ছিল। মা একদিন রান্নাঘরে কাজ করছিলেন। তখন লেনন তার একটি দাঁত এনে মাকে দিলেন আমার বোনকে দেওয়ার জন্য। যাতে আমার বোন ওই দাঁতটিকে স্যুভেনির হিসেবে রাখে। কারণ আমার বোন লেননের খুব বড় ভক্ত ছিল। এরপর থেকেই এই দাঁতটি আমাদের পরিবারের অংশ হয়ে টিকে রইল।'
মাত্র দুই বছর ছাড়া পুরো ৪০ বছরই দাঁতটি ছিল কানাডায়। ডরোথি জারেলেটের মেয়ের বিয়ে হয়ে গেলে দাঁতটি নিয়ে তাঁরা কানাডা চলে যান। ডরোথি জারলেটের বয়স এখন ৯০ বছর।
ব্যারি আরো জানান, 'লেনন মাঝেমধ্যে আমাদের কিছু না কিছু গিফট দিতেন। আমার মার কাছে এখনো একটা হীরের নেকলেস আছে যা লেনন জাপান থেকে আসার সময় আমার মার জন্য নিয়ে এসেছিলেন।' সূত্র : সিএনএন, বাংলানিউজ (অনলাইন)।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।