ব্রিটেনে শিক্ষা-ব্যয় মেটাতে অনৈতিক কাজে ছাত্রীরা
ছাত্রদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস বা এনইউএস হুঁশিয়ার করে দিয়ে বলেছে, শিক্ষার্থীরা তাদের শিক্ষার ব্যয় মেটাতে শুধু পতিতাবৃত্তি নয়, জুয়া ও অন্যান্য বিপজ্জনক পথেও পা বাড়াচ্ছেন। সরকারের সংস্কারের কারণে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলো বার্ষিক ৯ হাজার পাউন্ড ফি আরোপ করতে পারবে। তা ছাড়া ১৬ থেকে ১৯ বছরের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরিচালনা ভাতা বা ইএমএ বাতিল করা হয়েছে।
এনইউএস বলেছে, এসব সংস্কারের কারণেই অর্থ জোগাড় করতে শিক্ষার্থীরা অনৈতিক পথে পা দিতে বাধ্য হচ্ছেন। এনইউএস’র জাতীয় নারী কর্মকর্তা ইস্টেল হার্ট বলেন, শিক্ষার্থীরা আরো বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে। শিক্ষায় টিকে থাকার জন্যই তারা এসব বিপজ্জনক কাজে জড়াচ্ছে। এনইউএস আরো বলেছে, অশ্লীল নৃত্যের ক্লাবগুলোতে কর্মরত নারীদের বিশ শতাংশই ছাত্রী।
ক্লেয়ার (প্রকৃত নাম নয়) নামের এক ছাত্রী বলেন, সরকার শিক্ষাভাতা বন্ধ করে দেয়ার পর আমার পড়াশোনাই বন্ধ হওয়ার উপক্রম হয়। আমি ক্লাসের সময় ঠিক রেখে বাকি সময়ে একটি চাকরির জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হই। অর্থ সংগ্রহে শেষ পর্যন্ত আমি বন্ধুদের পরামর্শে অনৈতিক পথে পা বাড়াতে বাধ্য হয়েছি।
ডেইলি মেইল
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।