somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় সন্তান ইসমাইল (আ.)-কে নয় ইসহাক (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন!!!!

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরবানি নিয়ে মিথ্যা তথ্য পড়ানো হয় দাবি করে হাইকোর্টে রিট
আবেদনকারী দেবনারায়ণ মহেশ্বর


রিটকারীর দাবি, হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় সন্তান ইসমাইল (আ.)-কে নয় ইসহাক (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন!!!!

কোরবানির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় ছেলে হজরত ইসমাইল (আ.)-কে নয়, তাঁর আরেক ছেলে হজরত ইসহাক (আ.)-কে শুইয়েছিলেন দাবি করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। এতে আরো দাবি করা হয়, এ নিয়ে বই-পুস্তকে যা পড়ানো হয়, তা মিথ্যা।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে এই রিটের ওপর শুনানি চলছে। বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বর এ দাবি করেই গতকাল রবিবার রিট করেছেন। আগামী বৃহস্পতিবার এই রিটের ওপর পরবর্তী শুনানি হবে।
বিশ্ব শান্তি পরিষদ নামে এই সংগঠনটির কার্যালয় রাজধানীর ধলপুরের সিটি পল্লীর তেলেগু কলোনি মন্দিরে। এই সংগঠনের সভাপতি দেবনারায়ণ মহেশ্বরের বাড়ি বরিশাল সদরে।
রিট আবেদনে দাবি করা হয়েছে, 'কোরবানির উদ্দেশ্যে হজরত ইসমাইল (আ.) কে শোয়ানো হয়েছিল আর আল্লাহতায়ালা খুশি হয়ে ইসমাইলের স্থলে একটি দুম্বা দিয়েছিলেন বলে বই-পুস্তকে যা পড়ানো, হয় তা মিথ্যা।'
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন গতকাল রাতে এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, 'আবহমানকাল থেকে আলেম-ওলামারা জেনে আসছি, এটা হজরত ইসমাইল (আ.)-এর ঘটনা। কিন্তু যাঁরা মামলা করেছেন, তাঁরা কোথা থেকে এটা পেলেন তা জানি না। তবে এ বিষয়ে সুনির্দিস্ট প্রশ্ন পেলে আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।' তিনি বলেন, যেহেতু আদালতে বিষয়টি উঠেছে, তাই এ মুহূর্তে এ নিয়ে কথা না বলাই ভালো।
সুরা আসসাফফাত-এর ৯৯ থেকে ১১৩ নম্বর আয়াত সম্পর্কে বেশ কয়েকজন আলেমের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, কোরবানির জন্য কাকে শোয়ানো হয়েছিল কোথাও সুনির্দিষ্টভাবে তার উল্লেখ নেই। তবে আছে কিছু প্রতীকী বর্ণনা। এই বর্ণনা থেকেই ব্যাখ্যাকারীরা ধারণা করেন যে, এটা হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ঘটনা।
গতকাল এই রিটের ওপর শুনানি গ্রহণের আগে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিসহ রিটকারী ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সবাই অজু করে নেন। আদালতের নির্দেশেই সবাই অজু করেন।
গতকাল সকালে রিট আবেদনটি দেখে আদালত বলেন, এ রিট আবেদনের শুনানির জন্য সবাইকে অজু করে আসতে হবে। আদালত রিটকারী, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিলকে অজু করে আসতে বলেন এবং বিচারপতিরাও অজু করে আসার পর দুপুরে শুনানি হবে বলে জানিয়ে দেন। পরে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়। রিটকারী নিজেই শুনানি করেন।
এ সময় আদালত বলেন, 'বিষয়টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। আমার জানা মতে, ইসমাইল (আ.)কে জবাইয়ের উদ্দেশ্যে ইব্রাহিম (আ.) শুইয়েছিলেন। বাড়িতে বাংলা অনুবাদসংবলিত কোরআন শরিফ আছে। আবারও কোরআন দেখে আসি, তারপর নিশ্চিত হয়ে বিষয়টি দেখা হবে।'
রিট আবেদনে বলা হয়, আল্লাহর নির্দেশে ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় ছেলে ইসমাইলকে নয়, ইসহাককে জবাই করার উদ্দেশ্যে শুইয়েছিলেন এবং তাঁর জায়গায় একটি দুম্বা নয়, একটি হৃষ্টপুষ্ট জন্তু দেওয়া হয়েছিল বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। সুরা সাফফাত (আস্ সাফফাত)-এর ৯৯ থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত পড়লেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
Click This Link

এইটা আসলে কিসের আলামত?
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×