রাঙ্গামাটিতে চুক্তির পক্ষ-বিপক্ষের বন্ধুক যুদ্ধে নিহত-১,আহত-৩
এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির বালুখালী ইউপি ও জুরাছড়ি সীমন্তবর্তী বসন্ত মোনের পাংখোয় পাড়া এলাকায় চুক্তি পক্ষ-বিপক্ষ সশস্ত্র গ্রুপ জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দিনভর গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এক নাগারে এবং বিকাল ৪ টা পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষে কয়েকশ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেলে ২ ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে এ হতহাতের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
এলাকার বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে নিহত ব্যক্তি ইউপিডিএফ এর সদস্য। আহত ৩ সদস্যকে সুভলং এলাকায় স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু অপর একটি সূত্র জানায় হতাহতরা ইউপিডিএফ এর সদস্য নয় বলে দাবী করেছে।
অপর আরেকটি সূত্র মতে নিহতের লাশ কাট্টলী এলাকা দিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
অসমর্থিত সূত্রে প্রাপ্ত এ খবরের সত্যতা কোন প্রশাসনের কোন পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় গত কয়েকদিন ধরে বসন্ত মোন পাংখো পাড়া এলাকায় তিন দফা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
সূত্র: দৈনিক ইনকিলাব, ২০ সেপ্টেম্বর ২০১০ ইং।
সন্তু লারমার সঙ্গে বৈঠক করেছেন মরিয়ার্টি
মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় তাঁরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন, তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।
মরিয়ার্টি দিনব্যাপী সফরে গতকাল রাঙামাটি যান। পার্বত্য জেলাটি সফরের সময় তিনি আঞ্চলিক পরিষদের কার্যালয়ে ওই বৈঠক ছাড়াও জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি সেখানে মোনঘর শিশুসদন পরিদর্শন করেন। সন্ধ্যায় ঢাকায় ফিরে যান মার্কিন রাষ্ট্রদূত।
সূত্র: দৈনিক প্রথমআলো, ২০ সেপ্টেম্বর ২০১০ ইং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

