ফরিদপুরের মধুখালীতে বখাটেদের হামলায় চাঁপা রানী ভৌমিক নিহত হওয়ার পর স্বজনদের আহাজারি। হামলার প্রতিবাদে মানববন্ধন, এলাকাবাসীর ক্ষোভ
বখাটেরা এবার নিল মায়ের প্রাণ
মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় এবার এক মায়ের প্রাণ কেড়ে নিল বখাটেরা। তাঁর নাম চাঁপা রানী ভৌমিক (৪৮)। রাস্তায় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয় তাঁকে। ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলাতে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বিজয় সরকার বলে, ‘দেবাশীষ ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় কাকার (চাঁপা রানীর স্বামী) উদ্দেশে বলছিল, তোর বউকে মেরেছি। তোকেও হত্যা করব।’ ---
বখাটেদের হামলার প্রতিবাদ করায় জীবন দিতে হলো শিক্ষক মিজানুর রহমানকে
ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানাতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত কলেজশিক্ষক মিজানুর রহমান (৩৬) এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের এই শিক্ষক এখন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হুদা গতকাল প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমান ক্লিনিক্যালি ডেড।’শেষ পর্যন্ত এই লড়াকু শিক্ষককে মৃত্যুর কোলেই আশ্রয় নিতে হয়েছে। ---
মিজানুর রহমান এবং চাপা রাণী ভৌমিককে বখাটেদের হাতে জীবন দিতে হয়েছে। এর পর কার পালা আসছে কে জানে? সম্প্রতি ঘটে যাওয়া এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আরো কয়েকটি ঘটনরার দিকে তাকাই---
সাভারে কনের বাড়িতে বখাটেদের হানা চারজন আটক
বখাটের উৎপাতে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা। মেয়েও রাজি হয়। কিন্তু সেই বখাটেই বিয়ের আগের দিন মেয়েটির বাড়ি গিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত পুলিশ আসায় রক্ষা পায় সে।-----
বখাটের হাতে বাবার মৃত্যু মেয়ের পড়া এখনো বন্ধ
‘মেয়েটা যে দিন বই (পাঠ্যবই) হাতে নিল, হেই দিন থাকি বখাট (বখাটে) নজর দিল! এই বখাটরে তাড়াইতে গিয়ে তার বাপও মরল!’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সিলেটের দলদলি চা-বাগান এলাকার বাসিন্দা মরিয়ম আক্তার (৪০)। তাঁর স্বামী বাদশা মিয়া (৫৫) ছিলেন ওই চা-বাগানের রাবার শাখার কর্মচারী। গত ৩১ জুলাই রাতে বাড়ি ফেরার পথে মেয়ের উত্ত্যক্তকারীর হাতে তিনি খুন হন বলে জানা গেছে। এরপর থেকে মেয়েটা আর স্কুলে যায় না, যাওয়ার সাহস পায়ও না। ----
ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়...
ভাগনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন মামি। জবাবে পাঁচ বখাটে মামি-ভাগনি দুজনকেই অপহরণের চেষ্টা চালায়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটেদের ধরে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটে। ---
অপহরণের পাঁচ দিনেও উদ্ধার হয়নি
অপহরণের পাঁচ দিন পরও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী উদ্ধার হননি। এ ব্যাপারে তাঁর মা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা করেছেন।---
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন, বন্ধুসহ আটক ২
মৃদাট সারিমা রহমান
চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছুরিকাঘাতে খুন হয়েছেন। তাঁর নাম সারিমা রহমান (১৯)। সন্ধ্যায় ওয়ার সিমেট্রি-সংলগ্ন আমীরবাগ আবাসিক এলাকায় এক বন্ধুর বাড়ির ছাদে তাঁকে ছুরিকাঘাত করা হয়।পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। তাঁরা হলেন, নিহত সারিমার সহপাঠী ও বন্ধু সাফাত ইশতিয়াক এবং সাফাতদের বাড়ির দারোয়ান আবুল বাশার। আটক সাফাত দাবি করেছেন, এস এম তোহা ওরফে সৌরভ নামের এক যুবকের সঙ্গে সারিমার সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ছিন্ন করতে তাঁরা তাঁর বাসায় এসেছিলেন এবং কথা বলার একপর্যায়ে তোহা সারিমাকে ছুরিকাঘাত করেন।------
নারী পোশাকশ্রমিক এসিডদগ্ধ
রাজধানীর গুলশান এলাকায় গতকাল রাতে সালমা নামে তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসিডদগ্ধ মেয়েটি হাসপাতালে সাংবাদিকদের জানান, গতকাল রাতে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। নতুন বাজার এলাকায় তাঁকে এসিড ছুড়ে মারা হয়।----
গণধর্ষণের পর এখন বাদীকে হত্যার হুমকি!
ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের গৃহবধূকে গণধর্ষণের পর মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। দোহার-নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাদী এ অভিযোগ করেন। ----
নান্দাইলে বখাটের হামলার শিকার আরেক স্কুলছাত্রী
বিদ্যালয়ে যাওয়ার পথে আরেক স্কুলছাত্রী বখাটের হামলার শিকার হয়ে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন। ছাত্রীটির বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছার পর চর কামটখালী গ্রামের আজিজুল হকের ছেলে রাজীব ছাত্রীটির পথরোধ করে। এ সময় বিব্রত ছাত্রী পাশ কেটে চলে যেতে চাইলে রাজীব তাকে লাঞ্ছিত করে। ---
দুই অভিভাবকের ওপর বখাটেদের হামলার প্রতিবাদে মিছিল
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইভ টিজিংয়ের প্রতিকার চাওয়ায় দুই ছাত্রীর অভিভাবকের ওপর হামলার প্রতিবাদে গত শনিবার শহরে মিছিল করেছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বখাটেদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর এলাকার দুই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই এলাকার জাকারিয়া ও আতিকুর নামের দুই বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। উত্ত্যক্তের শিকার ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তাঁরা ওই দুই বখাটের পরিবারের লোকজনকে জানান। এর জেরে গত সপ্তাহে রোববার রাতে স্থানীয় বাজার থেকে ওই দুই ছাত্রীর অভিভাবক বাড়ি ফেরার পথে তাঁদের ওপর আতিকুর ও জাকারিয়া ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ----
রাজশাহীতে সেই উত্ত্যক্তকারী গ্রেপ্তার
থানায় মামলা ও স্থানীয়ভাবে সালিসের পরও মেয়ের কলেজে যাওয়ার পথে যারা রাস্তায় দাঁড়াত ও উত্ত্যক্ত করত, তারা রাস্তায়ই ছিল। কোনো উপায় না দেখে মেয়ের পড়াশোনার স্বার্থে বাবাকেই মেয়ের সঙ্গে কলেজে যেতে হতো। রাজশাহীর চারঘাট উপজেলার ওই ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার ভোরে সেই বখাটে যুবকদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মিঠন। তার বাড়ি চককৃষ্ণপুর গ্রামে।-----
যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১
যশোর সদর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার যশোর কোতোয়ালি থানায় দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম নূর মোহাম্মদ (৩০)। ওই তরুণীর বোন উপজেলার একটি গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। কয়েক দিন আগে বোনের বাড়ি বেড়াতে এলে বাড়িওয়ালার ছেলে মফিজ (২৪) ওই তরুণীকে নানা ভাবে উত্ত্যক্ত করেন। গত সোমবার ভোরে সেহির খাওয়ার আগে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ওত পেতে থাকা মফিজ তরুণীর হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করেন।----
ছাত্রী নিপীড়নের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান চাকরিচ্যুত
ছাত্রী নিপীড়নের জন্য অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি টেকনিশিয়ান নজরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।----
বখাটের অত্যাচারে স্কুলছাত্রী বাড়িছাড়া
বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে ঘরে বন্দী অবস্থায় দিন কাটছিল এক স্কুলছাত্রীর। নিজ বাড়ি নিরাপদ মনে না হওয়ায় গ্রাম ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ওই ছাত্রী। এ ঘটনায় থানায় একটি মামলাও করেছেন ছাত্রীর বাবা। এরপরও থেমে থাকেনি বখাটের অত্যাচার। এখন ওই ছাত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বখাটের সহযোগীরা আজেবাজে কথা লিখে বেনামে প্রচারপত্র বিলিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিংরইল ইউনিয়নে।----
সাভারে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
ঢাকার সাভার পৌর এলাকার একটি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক (৩৩) গত বুধবার এক ছাত্রকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত এক মাসে ওই বিদ্যালয়ের অন্তত চার ছাত্র ওই শিক্ষকের নিপীড়নের শিকার হন বলে জানা গেছে। একই অভিযোগে এর আগে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। যৌন নিপীড়নের শিকার ওই ছাত্র ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই শিক্ষক বুধবার দুপুরে ছাত্রটিকে নিজ বাসভবনে ডেকে নিয়ে নিপীড়ন চালান।----
স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার
আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ আসাদ (২৫) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার নৈকাহন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আসাদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।---
শাজাহানপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক শিশু গত শুক্রবার রাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শিশুটিকে রাতে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়। গতকাল শনিবার পুলিশের সহায়তায় শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওত পেতে থাকা আল আমীন (১৮) নামের এক যুবক তাকে বাড়ির পাশে পটোলখেতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিত্কারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।---
উত্ত্যক্ত করার প্রতিবাদে প্রাণ দিতে হলো সওজের কর্মচারীকে
চাঁপাইনবাবগঞ্জে তরুণীকে উত্ত্যক্ত করার বিরুদ্ধে মুখ খোলায় প্রাণ দিতে হলো হান্নানকে। তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হান্নান শহরের আলীনগর ভূতপুকুর এলাকার দাউদ আলীর ছেলে।---
পৈশাচিক নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সংখ্যালঘু দরিদ্র এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাঁর গোপনাঙ্গে উপর্যুপরি ছুরি চালিয়ে ক্ষত-বিক্ষত করেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করেই গত সোমবার তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।-----
অভিযুক্ত পেয়েছেন জামিন ধর্ষিতার দুই স্বজন হাজতে
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আদিবাসী গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন হেলাল উদ্দিন। ওই মামলায় তাঁকে হাজতবাস করতে হয়নি। গ্রেপ্তারের আগেই গত ১২ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এদিকে হেলালকে মারধরের অভিযোগে পাল্টা মামলা করেছিলেন তাঁর ভাই। বর্তমানে ওই মামলায় জেলহাজতে থাকতে হচ্ছে ধর্ষিতার দুই স্বজনকে। টাঙ্গাইলের বিচারিক হাকিম ‘গ অঞ্চল’ আদালত ৯ সেপ্টেম্বর তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।---
মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় বাবাকে অপহরণ!
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করছিল একদল বখাটে যুবক। এর বিচার চাওয়ায় গত শুক্রবার রাতে বখাটে যুবকেরা কৌশলে মেয়েটির বাবা মুজিবুর রহমানকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ----
কসবায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ একই গ্রামের বাসিন্দা শাহজাদাকে গ্রেপ্তার করেছে। ---
মেয়েটিকে ছুরি মারার পর আত্মহত্যার চেষ্টা ছেলেটির
পালিয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না স্কুলছাত্রীটি। তাই মেয়েটির পেটে ছুরি মেরে পরে আত্মহত্যার চেষ্টা করেছে এক তরুণ। গতকাল সোমবার সকালে রাজধানীর নিমতলীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেটিকে পাহারায় রেখেছে পুলিশ।---
পঞ্চগড়ে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন
পঞ্চগড়ে কিশোরীকে ধর্ষণ ও সহযোগিতার দায়ে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী এ এম জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। ---
দোহারে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা
ঢাকার দোহার উপজেলায় গতকাল সোমবার জয়পাড়া ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয় জনতার প্রতিরোধে অপহরণের চেষ্টাকারীরা পালিয়ে যায়। ---
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট গ্রামে গত সোমবার রাতে কয়েক ব্যক্তি এক গৃহবধূকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।---
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক বখাটে যুবক কলেজছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারের ডগরমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।---
নান্দাইলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা গত শুক্রবার রাতে নান্দাইল থানায় মামলা করেছেন।---
টাঙ্গাইলে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন সহপাঠীর যাবজ্জীবন
টাঙ্গাইলে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার দায়ে তাঁর তিন সহপাঠীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।---
বকশীগঞ্জে তরুণীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পুরাতন টুপকারচর গ্রামে গত সোমবার রাতে আনেজা বেগম (১৮) নামের এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ---
গত এক মাসের পত্রিকার রিপোর্ট পর্যালোচনা করলে এরকম আরো শতাধিক ঘটনার উল্লেখ করা যাবে, এতে কোন সন্দেহ নেই। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, এক বছরে ১২৬৯ উত্ত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৫২০ বখাটেকে। কিন্তু এটাও বখাটেপনার প্রকৃত চিত্র না। কারণ অনেকেই আত্ম-সম্মান বাঁচানোর জন্য এবং হয়রানি এড়াতে এসব ঘটনা নীরবে সহ্য করেন। আবার পুলিশের কাছেও এসব ঘটনা সব সময় সমান গুরুত্ব পায় না। আর পত্রিকায় আসে আরো কম। তাছাড়া ঘটনাগুলোর স্থান-কাল পাত্রভেদে কিছুটা ভিন্ন ভিন্ন মনে হলেও একটা বিষয়ে মিল রয়েছে। সেটা হলো সবগুলো ঘটনাই ঘটছে নারীকে তারগেট করে। আর নারীদের মধ্যে সামাজিক নিরাপত্বাবোধ কম থাকে বিধায় ঘটনা চাপা পড়া খুবই স্বাভাবিক। যদিও এটা নারীদের প্রতি সামাজিক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের দৈন্যতাকেই প্রকাশ করে। এর জন্য আমাদের সমাজচেতনতার অভাব, নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক বন্ধন শীথিল হয়ে যাওয়াও কম দায়ী নয়। তাই উপরোক্ত ঘটনাচিত্র এবং পরিসংখ্যান আমাদের সমাজের এক ভয়াবহ অবক্ষয়েরই নমুনা মাত্র। কিন্তু এই অবক্ষয়ের শেষ কোথায়?
শিক্ষক মিজানুর রহমান এবং চাপা রাণী ভৌমিক হত্যারপর বিষয়টি জাতীয়ভাবেও বেশ আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী পর্যন্ত নড়েচড়ে বসেছেন। তিনি চাপা রাণীর সন্তানদের দায়িত্ব নিয়েছেন। বখাটেপনা বন্ধে কঠোর আইন প্রণয়নের কথাও হচ্ছে। উদ্যোগটি অবশ্যই প্রসংশনীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী কয়জনের দায়িত্ব নিতে পারবেন? আর কঠোর আইন প্রণয়ন হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? তাছাড়া আইন কঠোর হলে অপরাধ ঘটে যাওয়ার পর অপরাধীর শাস্তির ব্যবস্থা করা যাবে, কিন্তু চাপা রাণী কিংবা মিজানুর রহমানদের কি ফিরিয়ে আনা যাবে? নাকি ঘটনার শিকার নারীদেরকে তাদেরর মনের পূর্বের অবস্থা ফিরিয়ে দেয়া যাবে?
তাই আইন হোক, সেটা ঠিক আছে; কিন্তু এখানেই সমস্যার সমাধান নিহিত এটা ভাবলে চলবে না। আরো ভাবতে হবে- যাতে ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিরোধ করা যায়। নারীকে তাঁর প্রাপ্য সম্মান দিযে সমাজাটাকে বাঁচানো যায়। কেননা এই নারীরা তো আমাদেরই কারো না কারো মা, বোন, স্ত্রী কিংবা সন্তান- তাই না?
এখন প্রশ্ন হচ্ছে, ইভটিজিং, হত্যা, অপহরণ, ধর্ষণ প্রতিরোধ করে সমাজটাকে বাঁচানোর দায়িত্বটা কার? কে নিবে প্রথম উদ্যোগ? সরকার, পুলিশ, ধর্মগুরু, সমাজবিজ্ঞানী, রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, এনজিও, ছাত্র, শিক্ষকরা নাকি আপনি অথবা আমি?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


