আমার প্রিয় পোস্ট
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আজম খান আমাকে এক কাপ চা খাইয়েছিলেন ... - ইমন জুবায়ের
- মনোসরনি-এর ৫ টি গান ডাউনলোড - মুয়ীয মাহফুজ
- [ফিরে দেখা] স্টারস - বাংলাদেশের ব্যান্ড মিউজিকে বিপ্লব সৃষ্টি করে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল যে অ্যালবামটি - রাইসুল জুহালা
- কবীর সুমনের ৬টি অ্যালবাম ডাউনলোড - দেয়াল
- বিজ্ঞাপন ও ছোটকাগজ বিষয়ে - রথো রাফি
- আর্তুর র্যাঁবো: জীবন ও কাব্য - ইমন জুবায়ের
- পল সেজাঁ - মাহবুব রশিদ
- সামহোয়ারনামা ৪ এর বদলে সিঙ্গারের গল্প "আয়না" - সুমন রহমান
- এই গল্পটার নাম দেয়া যায় যারা বৃষ্টিতে ভিজে নাই অথবা জ্যোৎস্নার দেয়াল ভেঙে যাওয়ার গল্প - অমিত চক্রবর্তী
- সমকামীতায় সচেতন ন্যাচারালাইজ হবার সময় হয়েছে এই সমাজের - অন্যমনস্ক শরৎ
- ছাপার অক্ষরে চিৎকার... - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( শেষ পর্ব ) - ইকারুসের ডানা
- হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা - ইমন জুবায়ের
- মাঝরাতের আগন্তুক - প্রবর রিপন
- শীতভর সেলাই করি ছেঁড়াকাঁথা - রথো রাফি
- কবিদের নবীত্বের পতন অথবা “ভালো সমাজ” মিথের পুনরূৎপাদন - অন্যমনস্ক শরৎ
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ : একজন ‘আসাফির বিলা আজনিহা’ বা ডানাশূন্য চড়ুই ... - ইমন জুবায়ের
- ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ এর একটি কবিতা: আইডেন্টটিটি কার্ড - ইমন জুবায়ের
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- আধুনিক ও উত্তরাধুনিক : সলিমুল্লাহ খান - জ্ঞানদাস
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- পাঁচটি লেখা - রথো রাফি
- রিপন-এর মৃত্যু - প্রবর রিপন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- বব ডিলান এর একটি গান: সময়ে জন্ম (বর্ন ইন টাইম) ... - ইমন জুবায়ের
- কবীর সুমনের লিরিক, অ্যালব্যাম-ইচ্ছে হ'ল(ডাউনলোড লিংক সহ) - দেয়াল
- কাব্বালাহ: একুশ শতকে ... - ইমন জুবায়ের
- মিরোস্লাভ হোলুব - রথো রাফি
- ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক - ফারুক ওয়াসিফ
- ক্রমশই হয়ে উঠতে হবে বিশ্বস্ত ঘাতক - কাকশালিখচড়াইগাঙচিল
- শ্মশান পাহারায় আগুণবুকে জাগ্রত আছি - মনজুরুল হক
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- বিলবোর্ড-নিবাসিনী - সুমন রহমান
- লেসবিয়ানিজমের অ আ ক খ - টি_মৃদুল
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- অনেক দিন পর বোর্হেসকে নিয়ে - রায়হান রাইন
- সুমন চ্যাটার্জী-র এই ভিডিওটা দেখছেন?
- বিপন্ন বিস্ময়
- এলিয়েন - প্রবর রিপন
- সুশীল শহীদ কিছু হয় না, ১৯ মে ভাষা শহিদ দিবস - দীপঙ্কর
- কায়েস আহমেদ - ইমরুল হাসান
- ছবি দেখেন ছবি - কাকশালিখচড়াইগাঙচিল
- ইউথানাশিয়া - মুয়ীয মাহফুজ
- প্রতিষ্ঠিত লিটলম্যাগগুলো লেখকসম্মানী দেয় না কেন? - তারিক টুকু
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- শান্তনু চৌধুরীর ৫টি কবিতা - সুতরাং
- ১.সুতি চাদরের কেমিক্যাল জঙ্গল আর শিকার কাহিনী - মৃদুল মাহবুব
- এসো শিশুকে শত্রু পোড়ানো ভাষা শেখাই - সাইদ র'মান
- তারেক ও ক্যাথেরিন মাসুদের অন্তর্যাত্রা বা সিলেটী ডায়াসপোরা কিংবা দি হোমল্যান্ড মানে পিতৃভূমি - রায়হান রাইন
- নিয়ন আলোর বিভ্রম প্রণালী - মুয়ীয মাহফুজ
- তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ - মাসুদ খান
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট - রথো রাফি
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ব্লুজ-কালো মানুষের বেদনার নীল রক্ত রাঙানো সংগীত(মিউজিক ভাবনা২) - মুয়ীয মাহফুজ
- জোনাক ধরার কাচের বয়াম - মুয়ীয মাহফুজ
প্রিয় কবিতা
০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
আবহমান
শোয়েব শাদাব
গড়িয়ে গড়িয়ে যাই
বুকে পিঠে হাঁটা যেমন একজন পা কাটা মানুষ
নিমখুন
যেতে যেতে ঘুরে দেখি কতোখানি যাওয়া হলো সঠিক বেঠিক
বুকে পিঠে হাঁটা যেমন একজন পা কাটা মানুষ
নিমখুন
অর্ধেক বয়স হলো পৃথিবীর- সে তবু হলো না
শান্ত
আনত সুস্থির
বালকের মত আজও চপলতা তার
কোথায় অশ্বথ সেই ছায়াবান বুদ্ধের সমান
অমল দরজা ভরা জলকুম্ভ
ঘরে ঘরে তালা খিল ভিক্ষার সংকট
পাঁজরে পাঁজরে বাজে পয়সার ঝনঝন
কোথায় সে তারাপথ তারকা খচিত
অসীম আগুন চিতা সূর্য ও চাঁদ
শ্মশান আকাশে পোড়া ছাই অন্ধকার
আয়ুতে স্নায়ুতে চলে ভৌতিক শৃঙ্গার
তপস্যার তপোবনে কে সাজে সন্যাসী- সুন্দরের সঙ
ফুটিয়ে রংধনু আলখাল্লায়
কে আর জানায় মাটিকে প্রনাম
তুষার বরফ শীত প্রাকৃতিক ওলট পালট
-আমি
বিধাতার দৃষ্টিকোণ মৃত্যু ব্যাধি মন্বন্তর
-আমি
তবু আমি আমিময় জিবনে যৌবনে
সৃজনে সজ্ঞায়
অর্ধেক বয়স হলো পৃথিবীর- সে তবু হলো না
শান্ত
আনত সুস্থির।
(কবি সম্পর্কে তথ্য থাকলে জানান)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা, প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
সরি। জানা নাই কিছু।
মৃদুল মাহবুব বলেছেন:
মহান কবি শোয়েব শাদাব এখন তার নিজের বাসায় আছেন। তাকে এখন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার রোগটা সম্ভবত সিজোফ্রেনিয়া। তবে মাঝে মাঝে মনে করতে পারেন তিনি কবিতা লিখতেন। কবিতার কথা শুনলে ব্যাকুল হন এখনও। ভালো মত চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তার পরিবারের লোক তাকে যতটা পাগল মনে করে, তিনি কিন্তু নিজেকে ততটা পাগল ভাবেন না। তিনি ঢাকায় আসতে চান। কেউ গেলে পাশে বসতে বলেন ।'অশেষ প্রস্তর যুগ' ছাড়া তার আরও দুটি বই আছে তপন বড়ুয়া'দার কাছে এমন শুনেছি কবি পাবলো শাহির কাছে।
'অশেষ প্রস্তর যুগ' পুনঃপ্রকাশ জরুরী। কাজটা আমরা সবাই মিলে করে ফেলতে পারি। বড় কবিকে এটুকু সম্মান দেখানো ছাড়াতো আর কিছুতো করতে পারছি না। সবাই মিলে তপন'দার সাথে কথা বলা যেতে পারে। আপনারা কি বলেন?
মৃদুল মাহবুব বলেছেন:
আরও কারও কিছু জানা থাকলে জানান। আমি সমস্ত বিভিন্ন জনের কাছ থেকে শোনা কথা গুলো লিখেছি। সরাসরি কারও কিছু জানা থাকলে জানান।
মাঠশালা বলেছেন:
মৃদুল মাহবুব,আমিও আপনার মত বিভিন্ন জনের কাছে ওরকমই শুনেছি। তপন'দা বলছিলেন একদিন "অশেষ প্রস্তর যুগ" পুনঃপ্রকাশের কথা। তাকে বলে দেখা যেতে পারে। তবে কেউ যদি শোয়েব শাদাবের অশেষ প্রস্তর যুগ বইটা সংগ্রহ করতে চান তাহলে গান্ডিব সম্পাদক তপন বড়ুয়ার সাথে যোগাযোগ করতে পারেন।
শেখ জলিল বলেছেন:
অসম্ভব ভালো লেখা কবি শোয়েব শাদাব-এর। তাঁর বর্তমান অবস্থা জেনে খুব খারাপ লাগলো।
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
আসেন না সবাই নেমে পড়ি... কবিতা দেবার জন্য মাঠশালা কে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














