আমার প্রিয় পোস্ট

কারন কি!! আপনি জানলে জানান..

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০১

শেয়ারঃ
0 1 0

আমাদের দেশে নেতা নেত্রীরা ক্ষমতায় গেলে বিশেষত সরকারের কোন গুরুত্বপূর্ণ পদ পেলে তাদের দৈহিক স্বাস্থ্যর ব্যপক উন্নতি ঘটে ( অন্য স্বাস্থ্যগুলোর উন্নতি আমরা বোকা জনগন দেখতে পাইনা, তবে মাঝে মাঝে পত্রিকায় পড়ি)। কাজের চাঁপে, দেশের উন্নয়নের চিন্তায় তাদের স্বাস্থ্য ভালো হতে থাকে, গায়ে গতরে চেক নাই বাড়ে, শরীরের জায়গায় -বে জায়গায় চর্বি জমে।

ক্ষমতায় গেলে মানুষ (!) চিন্তায় চিন্তায় মোটা হয় কেন বোকা জনগন হিসেবে জেনে থাকলে জানান।

পুনশ্চ : বারাক ওবামা ক্ষমতা লাভের পর অতি দ্রুত বৃদ্ধ হয় যাচ্ছেন। বাংলাদেশের ক্ষেত্রে ক্ষমতার বাইরে যারা থাকেন তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। ক্ষমতায় স্থান না পেয়ে আবদুল জলিল সাহেবের কি স্বাস্থ্য কি হয়ে গেছে আর ক্ষমতা নিশ্চিত হবার পর শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কি স্বাস্থ্য কি হয়েছে!! ঘটনা বড়ই রহস্যময়।

আমরা বারাক ওবামা নই, নেতা-নেত্রীও নই, দেশের অতি সাধারন জনগন মাত্র। সামান্য চিন্তায় চিকন থেকে চিকন হতে থাকি। আমাদের স্বাস্থ্যের আর উন্নতি হয়না।

 

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৮
সৈয়দ নূর কামাল বলেছেন: বিশেষ চিন্তার বিষয়। মনে হয় বাংলাদেশে ক্ষমতা চর্বির জন্ম দেয়।
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: এই বিষয়টা নিয়ে একটা গবেষনা হতে পারে।

'ক্ষমতা নিশ্চিতকরন এবং স্ব-চর্বি উৎপাদন পক্রিয়া' কি বলেন!!


সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

২. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
চাতক পক্কী বলেছেন: ক্ষমতায় স্থান না পেয়ে আবদুল জলিল সাহেবের কি স্বাস্থ্য কি হয়ে গেছে আর ক্ষমতা নিশ্চিত হবার পর শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কি স্বাস্থ্য কি হয়েছে!! ঘটনা বড়ই রহস্যময়। হা হা হা হা
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: কি জামানা পড়ছে রে ভাই .. আপনি সত্যি কথা (উদাহরণসহ) পইড়া হাসতাছেন!!!! ঘটনা সত্যিই রহস্যময়...

সতত শুভ কামনা আপনার জন্য,সকলের জন্য।

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: আমিও তো জানতে চাচ্ছি।

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

৪. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৪
মুখ ও মুখোশ বলেছেন: বিষয়টা খতিয়ে দেখার জন্য সংসদীয় তদন্ত কমিটি গঠন করিতে হইবেক
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ত্বরিত ব্যবস্থা গ্রহনের জন্য ধন্যবাদ।

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

৫. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
মইনুল িমঠু বলেছেন: বিষয়টা খতিয়ে দেখার জন্য সংসদীয় তদন্ত কমিটি গঠন করিতে হইবে। এই কমিটীর প্রধান হইব সাহারা আপার ল্যাংটা বাবা
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ভাই সংসদীয় কমিটি গঠন করা হচ্ছে তাতেই আনন্দিত। সংসদীয় কমিটির সরকার দলীয় সদস্যরাও মোটা হচ্ছেন। কে থাকবেন না থাকবেন সেটা আপনাদের বিবেচনা।

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

৬. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
ব্রাইট বলেছেন: গরীব-দূঃখী জনগনের লাই চিন্তা কৈর্তে কৈর্তে এরা মুটা হৈ যায়।
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: চিন্তায় চিন্তায় মোটা হইয়া যায়... বাওরে বাও... কি আজিব সিস্টম..

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

৭. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
আমি আমার বলেছেন: সবই তেলের তেলেসমাতি গো মামা;তুমি একবার যাইতে পারলে তোমারওকিন্তু ;) B-) :P
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: হাছা কইতাছো মামা!! হের লেইগ্যাই তেলের এত দাম!! ... আমি একবার চান্স পাইলে তোমারেও লগে নিমু মামা.. আমিও মোটা হইমু তুমিও গায়ে গতরে চর্বি জমাইবা..

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য..

৮. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
পাহাড়ের কান্না বলেছেন: এইটা বলা যাইবো না। প্রবলেমেটিক সমস্যা হইতে পারে।
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: প্রবলেমেটিক সমস্যার জন্য সাইলেন্সে নীরব থাকবেন!! সাউন্ড কইরা একটা আওয়াজ দিয়া ফেলেন। আপনি'তো আর আবদুল জলিল না যে নিজেরে মানসিক রোগী হিসেবে স্বীকার করতে হইবো।

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

৯. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
শ।মসীর বলেছেন: বড়ই চিন্তার বিষয় =p~ =p~ =p~
বেশি চিন্তা করলে কিন্তু শরীর খারাপ করবে ।
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ভাই চিন্তায় চিন্তায় কেউ মোটা হবে আর কারো শরীর খারাপ হবে এটা কি ঠিক!! একজন চিন্তায় চিন্তায় চিকন হয়ে যাচ্ছেন আর একজন ক্রমাগত ফুলছেন!! এইটা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে।

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: হুম.. শুধু খালেদা জিয়া কেন!! দেলোয়ার কে দেখেন রীতিমত অন্যের কাঁধে চড়ে চলাফেরা করতে হচ্ছে... আবার ঢাকার নগর পিতা সাদেক হোসেন খোকার স্বাস্থ্য কিন্তু ভালোই আছে। কারন এখনও উনি মেয়র তো..

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

১১. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
আরাফাত রহমান বলেছেন: ক্ষমতার মধ্যে কোলস্ট্রেরল আছে মনে হয়।
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আর কি কি আছে সেটাও বের করা প্রয়োজন।

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

১২. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
যাযাবর রাজিব বলেছেন: ক্ষমতাসীন খালেদা জিয়া

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/mosiurrahman_1257154742_1-in_bangladesh_dha.jpg

ক্ষমতাহীন খালেদা জিয়া

১৩. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
যাযাবর রাজিব বলেছেন: ক্ষমতাসীন খালেদা জিয়া


[http://media.somewhereinblog.net/images/thumbs/mosiurrahman_1257155120_1-in_bangladesh_dha.jpg]
১৪. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
শাওন৩৫০৪ বলেছেন: ওরে, সে কি আবিষ্কার.../:)

 

মোট সময় লেগেছে ১.৫৭৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই