somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ ওয়ান ইলেভেন এবং দুই মহানায়ক অথবা চিজ (একটি রিপোস্ট)

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ান ইলেভেন-এর ফলাফল হলো সেনা সমর্থিত তত্ববধায়ক সরকার। ওয়ান ইলেভেন-এর দুই মহানায়ক ছিলেন সেনা প্রধান (সদ্য সাবেক) মঈন ইউ আহমেদ আর তত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ। দুই আহমেদ এবং তাদের সাঙ্গপাঙ্গরা মিলে জাতিকে দুই বছর সংস্কার ব্রান্ডের বহু ভেলকীবাজী দেখিয়ে আহম্মক বানিয়ে রেখেছিলেন। কিন্তু একটা সময় জাতির ধৈর্য্যরে বাঁধ ভাঙার উপক্রম হয়। তখন তাদের সকল কাজের স্বীকৃতি প্রদান এবং তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হবেনা- এই মর্মে বড় দুই দল থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ নিশ্চয়তা পাওয়ার পর সংস্কার নামক ভেলকীবাজী কার্যক্রম বন্ধ রেখে আবার সেই পুরাতন বোতল এবং বোতল পরিপূর্ণ পুরাতন মদ জাতিকে ফিরিয়ে দেন। ওয়ান ইলেভেন-এর সংস্কার ভেলকী থেকে জাতি পুরাতন সুধায়ই আবার আস্থা আনে এবং তৃপ্ত হয়।

মঈন ইউ আহমেদ ছিলেন সর্ববিষয়ে জ্ঞানী একজন ব্যক্তি। গল্পের সবজান্তা শমসের-এর বাস্তব সংস্করণ। এমন কোন বিষয় নেই যে বিষয়ে উনি কিছু জানতেন না। কৃষি অর্থাৎ এগ্রিকালচার থেকে শুরু করে টিস্যুকালচার, আইন ও যুক্তি থেকে শুরু করে তথ্য প্রযুক্তি সকল বিষয়ে ছিলো উনার অগাধ জ্ঞান। বিভিন্ন সভায় তা বিতরনেও তিনি কোন কার্পন্য (লজ্জা!!) বোধ করতেন না। বোকা জনগনের অংশ হিসেবে খুব জানতে ইচ্ছে করছে একজন সেনাপ্রধান তার দায়িত্বে থাকাবস্থায় যেখানে সেখানে এইভাবে উপস্থিত হতে পারেন কি!! সকল বিষয়ে ঢালাও মন্তব্য করতে পারেন কি!!

সত্যিকারের সবজান্তা শমসের অর্থাৎ মঈন ইউ আহমেদ-এর বিষয়ে খুব জানতে ইচ্ছে করছে। উনার মত সবজান্তা সম্পর্কে সকলের জ্ঞান অর্জন করা উচিত। আসুন আমরা উনার সম্পর্কে যে যা জানি তা জানাই এবং অন্যের কাছ থেকে জেনে নেই।

সবজান্তা শমসের এর প্রধান সহযোগী তত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ-এর চাঁদমুখ কতদিন দেখিনা। তিনি কি হাওয়া হয়ে গেছেন!! আহারে তার মুখ দেখতে, তার সম্পর্কে জানতে বড় সাধ হয়।

(চার দলীয় জোট সরকারের মন্ত্রী আলতাফ হোসেন, সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ এবং বর্তমান বানিজ্য মন্ত্রী বাঁচাল ফারুক খান- বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান জাহির করতে গিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি কোথায় নিয়ে গেছেন তা অনুধাবনের ক্ষমতা তাদের নেই। কিন্তু তাদের পৃষ্ঠপোষকরাও কি বোঝেন না এই তিন চিজের কর্মকান্ড এবং লাগামহীন বক্তব্য সেনা সদস্যদের মেধাস্তরকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে!!)

(২০০৯ এর ২৪ নভেম্বর এই পোস্টটি দিয়েছিলাম। আজ মঈন ইউ আহমেদ-এর চাঁদমুখ দেখে এই পোস্টটি আবার দিতে সাধ হলো। তিনি এলপিআর-এ এসে এত সচেতন হলেন আর আগে কেন অবৈধ কাজগুলো করলেন তা বোধগম্য হলোনা।
আগের পোস্টের লিংক Click This Link



সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০২
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×