সংবাদে প্রকাশ মন্ত্রী এবং সাংসদদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। বোকা জনগনের একজন হিসেবে বলুন তো দেখি কেন মন্ত্রী সাংসদদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।?
আমার কয়েকটি উত্তর:
১. সাংসদ হয়েছে কি সংসদে বিনা পয়সায় গালাগালি করবার জন্য!! গালাগালির নায্যমূল্য প্রদানের বিষয়টি নিশ্চিত করবার জন্য বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
২. জিনিসপত্রের যা দাম বেতন ভাতা না বাড়ালে কি চলে!!
৩. সংসদ নির্বাচনে অনেক টাকা খরচ হয়ে গেছে বেতন ভাতা না বাড়ালে না খেয়ে মরতে হবে বলে!!
৪. ট্যাক্স ফ্রি গাড়ী দেওয়ার ব্যবস্থা করা হলো অথচ বেতন ভাতা বাড়নো হলোনা- বিষয়টি অস্বাভাবিক দেখায় বলে!!
৫. মন্ত্রী এবং সাংসদরা যেন বেতন বৃদ্ধির রেশিও অনুযায়ী দখল/দূর্নীতি কমাতে পারেন অর্থাৎ যত পার্সেন্ট বেতন বাড়লো তত পার্সেন্ট দূনীর্তি কম করবেন-এই বিষয়টি নির্বিঘ্নে করতে পারেন এই জন্য বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আপনিও আপনার ধারনাটি বলুন।
পুনশ্চ: আপনার বেতন ভাতা বাড়ছে না বলে মন খারাপ করবেননা। আনন্দিত হন আপনার ভোটে নির্বাচিত গণ প্রতিনিধির বেতন বাড়ছে। জনপ্রতিনিধির বেতন বাড়া মানে জনমতের প্রতি সরকারের সম্মান প্রদর্শনের সদিচ্ছার প্রকাশ। যারা বাঁকা চোখে বিষয়টি দেখবেন তারা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন!! ষড়যন্ত্রকারীরা সাবধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


