এই ব্লগটি দেখভাল করিবার জন্য যে মডারেটর রহিয়াছ্নে তাহার অবস্থাও ভালো নহে বলিয়া এই ব্লগের বাসিন্দাদের ধারনা। তাহাদের মতে ব্লগের মডারেটর-এর চক্ষু, স্বরযন্ত্র এবং কর্ণ ইন্দ্রিয়সমূহ ক্রমশ অকার্যকর হইয়া পড়িতেছে। কারণ ব্লগারগন ব্লগ সম্পর্কে তাহার নিকট হইতে কোন ব্ক্তব্য পাইতেছেন না। ব্লগারগন বিভিন্নরুপ বিরুপ মন্তব্যবানে তাহাকে জর্জরিত করিলেও তিনি তাহাতে কোন প্রতিক্রিয়া দেখাইতেছেন না। ফলে তাহার গাত্র চর্মে নতুন আস্তরন পড়িবার এবং লজ্জা নামক এক প্রকার হরমনের অভাব হইবার বিষয়টি হালকা করিয়া দেখিবার অবকাশ নাই বলিয়া বিশেষজ্ঞদের ধারনা।
প্রিয় ব্লগারবৃন্দ প্রথম আলো ব্লগ এবং এর মডারেটরের উন্নত চিকিৎসার জন্য এবং সম্পূর্ণ আরোগ্য লাভের জন্য আপনার সাধ্য অনুযায়ী দান করুন।
কে কত দান করিবেন তাহা মন্তব্যের ঘরে উল্লেখ করিলে উত্তম হয়।
সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।
(পুনশ্চ: উন্নত চিকিৎসা সম্ভব না হইলে প্রথম আলো ব্লগের জীবন রক্ষায় গণ প্রার্থনা সভার আয়োজন করা হইবে। কারণ সর্বশক্তিমানের করুনাই এখন এই ব্লগটিকে সচল রাখিয়াছে।)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





