somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অক্ষমের মন্তব্য প্রতিবেদন// সেনানীবাসের বাসস্থান : আপোষহীন নেত্রীর পক্ষে আপোষ প্রস্তাব আর সার্কাস চক্র

১৬ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদর্শ আর নীতিহীন রাজনীতি করিতে আমরা যে বিন্দুমাত্র লজ্জিত হইনা তাহার অকাট্য প্রমান দিলেন সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন যেন দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি আদালতের বাইরে অতিসত্বর সমাধান করা হয়। একজন নেতার বাসস্থানের সহিত গণতন্ত্রের বৃহত্তর স্বার্থ আর আইনের শাসন কিভাবে জড়িত হইল তাহা খন্দকার মাহবুব হোসেন ব্যাখ্যা করেন নাই । আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ থাকিলে আদালতের রায় মানিয়া লওয়া উচিত। সকলকে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হইবার আহ্বান জানান উচিত। অথচ আদালতের বাইরে মিমাংসার কথা বলিয়া তিনি অজান্তেই এই দেশের নোংরা রাজনীতির একটি স্বরুপ প্রকাশ করিয়া ফেলিয়াছেন। গত আওয়ামী সরকারের আমলে আদালতের বাইরে এইভাবে একটা মিমাংসা করিয়াই হোমো এরশাদ একের পর এক জামিন পাইয়াছিলেন। তিনি বর্তমান মহাজোট সরকারের শরীক। আজ এইরুপ মিমাংসার আবদার লইয়া আপনার প্রদানকৃত বক্তব্য গণতন্ত্রের প্রাথমিক স্বার্থ (বৃহত্তর স্বার্থ অনেক পরের বিষয়) এবং আইনের শাসনে প্রতি অবজ্ঞার শামিল। গণতন্ত্রের আপোসহীন নেত্রী কি জানেন না যে, আদালতের রায় না মানিয়া আদালতের বাইরে একটি বিষয়ের মিমাংসা অত্যন্ত লজ্জাস্কর।

বর্তমান সরকার ক্ষমতায় আসিবার পরেই বিরোধী দলীয় নেত্রীকে বাসস্থান হইতে উচ্ছদের বিষয়ে উদ্যোগী হয়। ইহা অস্বাভাবিক কিছু নহে। বিগত আওয়ামী সরকার তথা ঐক্যমতের সরকারের আমলের শেষ ভাগে বঙ্গভবনকে গণতন্ত্রের মানসকণ্যা ও তাহার পরিবারের নামে চিরস্থায়ী বরাদ্ধ বাস্তবায়ন এবং নিরাপত্তা সংম্লিষ্ট অন্যান্য বিষয় নিশ্চিত করিবার জন্য আগ্রহী হইয়া ওঠে। তাহাদের মুল যুক্তি ছিলো প্রধানমন্ত্রীর নিরাপদ জীবনের জন্যই নিরাপদ বাসস্থান প্রয়োজন। তাহারা সংসদে গণতন্ত্রের মানসকণ্যার জন্য গণভবন এবং তাহার বোনের জন্য অন্য আর একটি সরকারী বাসভবন বরাদ্ধ করে। কিন্তু বিরোধী দল ছিলো বিএনপি। তাহারা ও তাহাদের সমর্থক মিডিয়াগোষ্ঠী বিষয়টি লইয়া নেতিবাচক প্রচারনা চালায়।ভোটের রাজনীতিতে ইহা প্রভাব ফেলে। পরবর্তীতে বর্তমান বিরোধীদল তথা বিএনপি ক্ষমতাসীন হইলে এই বরাদ্ধ বাতিল করে। সুতরাং এইবার ক্ষমতায় আসিয়া গণতন্ত্রের মানসকণ্যা সেনানীবাসের বাসস্থান হইতে গণতন্ত্রের আপোসহীন নেত্রীকে উচ্ছেদ করিবার বিষয়ে আগ্রহী হইবেন না- ইহা আকাশকুসুম কল্পনামাত্র। প্রকৃতপক্ষে চিরস্থায়ী বরাদ্ধের বিষয়টি হইতেছে গণতন্ত্রেরে মানসকণ্যা এবং গণতন্ত্রের আপোসহীন নেত্রীর বৃহত্তর প্রতিহিংসার রাজনীতি চলমান রাখার নিয়ামক পক্রিয়া।

সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন আরও বলিয়াছেন, দেশের আইনজীবী সমাজ জনগণের সহিত একাত্মতা ঘোষণা করিয়া এই বিষয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হইবে।" দেশের জনগন দলীয় লেজুড়বৃত্তি করিয়া জীবনযাপন করেনা। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রনহীন উর্দ্ধগতি লইয়া আপনারা চিন্তিত নহেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি লইয়া আপনাদের উদ্বেগ নাই। বিদ্যুত-এর যন্ত্রনা লইয়া আপনার সোচ্চার নহেন। একজন সাধারন মানুষ কিভাবে দিনযাপন করিয়া থাকে তাহা জানিবার প্রয়োজন আপনারা কোন কালেই বোধ করেন নাই। আপনাদের নিকট সকল কিছুর উর্দ্ধে নিজ নিজ দলের নেত্রী। এই দেশে যাহারা লেজুড়বৃত্তির রাজনীতি করিয়া থাকেন তাহাদের নিকট দুই নেত্রী ঈশ্বরের চাইতেও অধিক ক্ষমতাবান। সাধারন মানুষের কাজকর্ম আছে। আপনি বলিলেই তাহারা একজন নেত্রীর বাসস্থান উদ্ধারে ঝাপাইয়া পড়িবে ইহা হাস্যকর তথ্যের বেশী কিছু নহে। তবে সাধারন জনগনকে লেজুড়বৃত্তির অংশ বলিয়া অপমানিত করিবার অধিকার আর কতদিন ভোগ করিবেন!

মাহবুব হোসেন আরো বলিয়াছেন, "দীর্ঘ ৩০ বছর পর রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশের বশবর্তী হইয়া বর্তমান সরকার খালেদা জিয়াকে ওই বাড়ি হইতে উচ্ছেদের নোটিশ দিয়াছে।" সরকার উচ্ছেদের নোটিশ কতদিন পরে দিয়াছে সেই প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল সেনানীবাসের বাসস্থানের বরাদ্ধ সঠিক হইয়াছিল কিনা এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রী নিজ আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করিয়া সেনানীবাসের ঐ বাসস্থান রাখিবার মত মৌলিক যুক্তি উপস্থাপন করিতে পারিবেন কিনা। সেনানীবাসের বাসস্থান মানে সেনাবাহিনীর কাছাকাছি থাকা। আহা ক্ষমতা আর বন্দুকের নলের প্রতি আমাদের রাজনৈতিক নেতাদের (এরশাদের ক্ষমতা দখলের পরে গণতন্ত্রের মানসকণ্যা অভিনন্দন জানাইয়াছিলেন) যতটা আস্থা তাহা যদি সাধারন জনতার উপরে থাকিত!!

তিনি বলিয়াছেন, "উচ্ছেদের বিষয়টি শুধু অনৈতিক নহে, মানবিক মূল্যবোধের বিরুদ্ধ।" মানবিক মূল্যবোধ বলিতে কি বুঝাইতে চাহিয়াছেন তাহা ব্যাখ্যা করিলে ভালো হইত। বিরোধী দলীয় নেত্রী বা গণতন্ত্রের আপোসহীন নেত্রী কি অত্যন্ত গরীব। তিনি নিম্ন আয়ের মানুষ!! তাহার সন্তানরা কি বেকার!! যদি তাহাই না হইবে তবে একটি বাসস্থানকে দখলে রাখিয়া মানবিক মূল্যবোধের লংঘন করিয়াছেন তিনি নিজে। লেজুড়বৃত্তির রাজনীতির ধারক বাহক হিসেবে উকিল সাহেব কালো কোটের মতন কালো চশমাও পড়িয়াছেন। তাই অনেক কিছুই তাহার চোখ এড়াইয়া যাইবে। আদালতের রায়ের আলোকে আপনারা কেন সোচ্চার হইবেন না যে এইরুপ বরাদ্ধ যাহাদের রহিয়াছে এবং যাহারা আর্থিক সামর্থ্য থাকা সত্বেও এইরুপ বরাদ্ধের সুযোগ ভোগ করিতেছেন তাহাদের বরাদ্ধ অতি সত্বর বাতিল করিতে হইবে।

তিনি বলিয়াছেন, "খালেদা জিয়ার বাড়ির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত। দেশের মানুষ কোনো অবস্থাতেই খালেদা জিয়াকে বাড়ি হইতে উচ্ছেদ করিতে দিবে না। আইনের মারপ্যাঁচে অথবা যেকোনো কারণেই হোক হাইকোর্ট ওই আদেশ বহাল রেখেছেন। ফলে দেশে আজ এক ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে।’ বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ, জনজীবন অতিষ্ঠ অথচ বিরোধী দলের নিকট মূল ইস্যু নেত্রীর সেনানীবাসে বরাদ্ধ পাওয়া বাসস্থান। যুক্তি প্রদর্শন করুন। সাধারন জনগন আবেগী দৃশ্য বাংলা চলচিত্রেই উপভোগ করিয়া থাকে। এই ধরনের আবেগী বক্তব্য দিয়া তাহাদের বিনোদন প্রদান হইতে বিরত থাকিলে শোভন হয়।


তিনি বলিয়াছেন, "আমরা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করি। " আপনারা যে আইনের শাসন আর গণতেন্ত্র বিশ্বাস করেন তাহা আপনাদের আচরন দেখিলেই অনুধাবন করা যায়। আপনাদের নিকট গণতন্ত্র আর আইনের শাসনের জীবন্ত মূর্তি হইল দলীয় নেত্রী। আপনারা আশাহত হইবেন না। কারন বর্তমান সরকারী দলের নিকটও দেশ, জনগন, গণতন্ত্র আর আইনের শাসনের জীবন্ত মূর্তি হইল তাহাদের নেত্রী। এই দুইমূর্তি অন্ধ অনুগতদের কল্যাণে সকল কিছু উর্দ্ধে। আমরা এক অস্থির আশাহীন সময় অতিক্রম করিতেছি। এই পরিস্থিতি হইতে উত্তরনের পথ আমাদের জানা নাই।

প্রতি পাঁচ বছর পর পর আমরা মেলার মাঠে সার্কাসের দল পরিবর্তন করিযা থাকি। আমাদের নিয়তি এতই খারাপ যে, দুইটার বেশী সার্কাসের দল আমাদের নাই। বাকী যাহারা আছে তাহারা এই দুইটি সার্কাস দলে ক্লাউন আর অঙ্গসজ্ঝার অস্থায়ী চাকুরীতে নিযুক্ত আছে।





তথ্যসূত্র:


খালেদার সেনানিবাসের বাড়ি/ আদালতের বাইরে সমাধান করার দাবি
Click This Link



অক্ষমের মন্তব্য প্রতিবেদন: মাননীয় প্রধানমন্ত্রী আপনিই বিষয়টি মিমাংসা করিয়া দিন

Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×