আমার প্রিয় পোস্ট

ভাইজান আমাকে বাঁচান!

০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:২৪

শেয়ারঃ
0 0 0



যে কোন কারনে আমার কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করেছি। তারপর দুইদিন কোন এন্টিভাইরাস ছাড়াই আমি মনের সুখে ইন্টারনেট ব্রাউজ করেছি। কিন্তু তার পর দেখি কম্পিউটারের কোন ড্রাইভে ডাবল ক্লিক করলে এই ধরনের ওপেন উইথ বক্স আসে। এর পর ইন্টারনেট থেকে এভাস্ট এন্টিভাইরাস ইনষ্টল করে স্ক্যান করেছি। কিন্তু যে লাউ সে কদু। কোন পরিবর্তন হয়নি। এখন আমি কি করি। আমাকে কি নতুন কোন এন্টিভাইরাস ইনষ্টল করতে হবে? যদি হয় তাহলে কেউ কি আমাকে একটি এন্টিভাইরাস দিবেন? তাহলে খুবই উপকৃত হব।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৩০
অক্ষর বলেছেন: নতুন করে উইন্ডোজ ইনষ্টল করা লাগতে পারে
০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: সেটাতো অনেক জামেলার ব্যাপার।

২. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৫০
আরিফ থেকে আনা বলেছেন: কোনো ভাল এন্টিভাইরাস দিয়া ( নড৩২ ট্রায়াল) পুরা পিসি স্ক্যান কইরা ফালান।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: নড৩২ কই পামু?

৩. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সরাসরি ওপেন না করে রাইটক্লিক করে ওপেন করতে পারেন। আর যদি প্রোগ্রাম সিলেক্ট করতে বলে, তাহলে ব্রাউজারে ক্লিক করে কাজ সারতে হবে। এটি সাময়িক সমাধান। প্রধান কারণ ভাইরাস।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: জি। ঐভাবেই কাজ চালাচ্ছি এখন । মনে হয় ভাইরাস আছে।

৪. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১০:০২
রিয়াজ শাহেদ বলেছেন: অ্যান্টিভাইরাস এখানে কিছু করতে পারবে না বলেই মনে হয়, উইন্ডোজ ইন্সটল করে নিতে পারেন।
৫. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬
এস. এম. মেহেদী আকরাম বলেছেন: এন্টিভাইরাস দিয়ে কাজ হবে না।
আপনি নোট প‌্যাড খুলে কিছু না লিখে ডেস্কটপে autorun.inf নামে সেভ করুন এবং সমস্যায় আক্রান্ত ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে পেষ্ট করুন।
এরপর কম্পিউটার রিস্টার্ট দিয়ে ড্রাইভে ডাবল ক্লিক দেখুন সমস্যা নেই।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: জ্বি কাজ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। autorun.inf ফাইলটি কি এখন হিডেন করে দেব?

৬. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
তাসমান বলেছেন: ফোল্ডার অপশন (উপরে)ক্লিক করে তারপরে দেখেন সব ড্রাইভ হাতের বা পাশে দেখাবে।ওখান থেকে ওপেন করতে কোনো সমস্যা হবে না।
৭. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬
রিয়াজ শাহেদ বলেছেন: আকরাম ভাইকে অনেক ধন্যবাদ, অনেকের কাজে লাগবে পরামর্শটি।
৮. ০৩ রা আগস্ট, ২০০৮ ভোর ৫:৩২
আবীর বলেছেন: Kaspersky Download:
http://w16.easy-share.com/1701015424.html

ভাইরাস চেক করে সমস্যার সমাধান করেন।
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন হল কেস্পারের মেয়াদ কতদিন?

 

মোট সময় লেগেছে ০.৯৩১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সবসময় সত্য কথা বলতে, শুনতে ভালবাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই