সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
বাড়ি যাওয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাসিনের আজকে উত্তেজনাটা একটু বেশিই । আজকে সে সেহরির সময়ই উঠে গিয়েছে ঘুম থেকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে তুলেছে বুবুকেও । অনেকদিন সেহরি না খেলেও আজ সে আম্মুর সাথে ঠিকই খেল, কিন্তু রোজা সে রাখতে পারবে কিনা সেটাই চিন্তা হাসিনের । বুবুও খেয়ে নিল আম্মুর সাথে ।ওরা দুজনেই আজকে অনেক খুশি । কারন আজকে তারা দেশের বাড়িতে যাবে ঈদ করতে । দেশে তাদের দাদা,দাদী,চাচা,চাচী ও চাচাত ভাইবোনেরা আছে ।দেশে গেলে অনেক মজা হয় । প্রতিবছরই ওরা গ্রামে যায় দু একবার ।ঈদের সময় ছাড়াও তারা যায় ।এইতো গতবারের কথা আজও তার মনে আছে ।গতবার ঈদের আগে ই গিয়েছিল । গিয়ে ওদের বাবা ও চাচা কোরবানির গরু কিনতে গিয়েছিল হাটে । কত্ত বড় লাল রং এর গরু ছিল ।হাসিন ওটার সামনে যেতেই ভয় পেয়েছিল । অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওরা দু ভাইবোন কাপড় পড়ল । আজান দেয়ার অনেকহ্মন পর নামাজের শেষে ওরা নিচে ইন্টারকম করে লিফট ছাড়তে বলল । ড্রাইভার অনেক আগেই চলে এসেছে ।ড্রাইভার মালপত্র এবং ওদের নিয়ে নিচে নামল ।নিচে নেমেই স্বভাবসুলভ দুই ভাইবোন দিল ছুট ।কিছুহ্মন পর যখন ওদের মালপত্র তোলা শেষ তখন ওরা দেখল গেটে কে জানি এসেছে ।ভিতরে ঢুকলে দেখলো এতো তিনতলার ভাইয়াটা । হাসিন বাইয়াকে ডেকে প্রশ্ন করল ভাইয়া,তুমি কোথায় গিয়েছিলে। ভাইয়া বলল নামাজ পড়তে গিয়েছিলাম ভাইয়ার এত সকালে নামাজ পড়তে যাওয়া দেখে খুবই অবাক হয়েছে ওরা দুজনই,তোমরা কোথায় যাচ্ছ ?প্রশ্ন করল ভাইয়া দুই ভাইবোন সমস্বরে বলল গ্রামে যাচ্ছি ,ঈদ করতে। ও তাই । ভাইয়া নিচে হাটাহাটি করতে লাগল । কিছুহ্মনের মধ্যেই ওদের বাবা মা নেমে পড়ল । ওরা ওদের নোয়া গারিকে সপরিবারে উঠল । ভাইয়াকে বিদায় দিয়ে নিল হাসিন ও তার বোন । এরপর অন্ধকার থাকতেই ওদের গাড়ি বেড়িয়ে পড়ল । হাসিন এবং ওর বোনের আনন্দ আরও কয়েকগুন বেড়ে গেল,কারন তারা যাচ্ছে গ্রামের বাড়ি ঈদ করতে ।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।