আজকে ব্লগারদের গল্প সঙ্কলন "অফলাইন" বইটি কিনলাম। বইটি সম্পাদনা করেছেন সাইফ হাসনাত আর সহযোগীতা করেছেন শাহজাহান শামীম এবং রিজভান হাসান (আকাশ-পাগলা)। গায়ের মূল্য ১৬০ টাকা কিন্তু নিচ্ছে ১২০ টাকা আর মোট ১১২ পৃষ্ঠার বই। আমাদের পরিচিত ব্লগারদের গল্প/ কাহিনী নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। যে গল্প/ কাহিনীগুলো ব্লগে পড়েছি তা বইয়ের পাতায় দেখে ভালই লাগছে। 'জাগৃতি প্রকাশনী' থেকে বইটি কিনেছি যার স্টল নম্বর ৮৪-৮৫ (নজরুল মঞ্চের কাছেই)। অনেকের হয়ত আগ্রহ রয়েছে গল্পের লেখকদের নিয়ে তাই তাদের নামটা জানিয়ে দিচ্ছি। বইটিতে মোট ২৩ জন ব্লগারের ২৪ টি গল্প স্থান পেয়েছে।
লেখক/ ব্লগারদের নাম(গল্পের ক্রমানুসারে):
১. ইমির
২. মুহাম্মাদ সাব্বির হোসাইন
৩. ধ্রুব তারা
৪. মোঃ তারিক মাহমুদ
৫. রিজভান হাসান (আকাশ-পাগলা)
৬. সেবু মোস্তাফিজ
৭. ফকির আবদুল মালেক
৮. পদ্মা
৯. ইশতিয়াক আহমেদ
১০. আশফাক সফল
১১. ফারা তন্বী
১২. দি ফ্ল্যাইং ডাচম্যান
১৩. লালসালু
১৪. মুহাম্মাদ সাব্বির হোসাইন
১৫. শামসীর
১৬. মঞ্জুরুল হক
১৭. রাজীব
১৮. আমরা কাঠের ঢেকি
১৯. নষ্ট কবি
২০. জীবনানন্দদাসের ছায়া
২১. এটিএম মোস্তফা কামাল
২২. লেখাজোকা শামীম
২৩. এস বাসার
২৪. সাইফ হাসনাত
ডিসক্লেইমার: এটি একটি প্রচারণামূলক পোষ্ট (যেচে/ মাগনা)। গল্পের নাম দেয়া সম্ভব হলোনা। একটু কষ্ট করে একটি বই ক্রয় করুন আর গল্পগুলো পড়ে নিন। ব্লগার/ লেখকদের পক্ষ থেকে কোন প্রকার ক্লেইম আসলে পোষ্টটি মুছে দিতে বাধ্য থাকিব
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



