কলাঝিরির বাঁকে
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুগযুগান্তরে
এমনতর দিনের অপেক্ষা
হৃদগহীনে ধূধূ প্রান্তরে
মিলবে যমজ
হিমছড়ির দেখা।
পর্বত যেমন করে
সূর্যদিনের রোদবটিকা
সেবন করে
মায়াবী পর্দায়
ভেসে নিয়ে চলে
পর্যটক-ক্ষণ।
তদ্রুপ, ভেসে যাবো অজানায়
কাঁটবো সাঁতার
চাই শুধু
পাহাড়িয়া মন।
কানপেতে শুনবো (তখন)
বৃক্ষরাজীর ডালে
অচেনা বিহঙ্গের ডাক,
শতপুষ্পে
ভ্রমণের গুঞ্জন।
বৃন্তে দোলা দিবে
পুবের মাদল হাওয়া,
ছায়াতরু হবে
হলুদে রঞ্জিত।
উড়ে যাবে ছিন্নপত্র
পৌষ সকালের
নরম সমীরণে,
আর যেথা রবে সদা
অমলিন চিত্ত।
দেখবো তখন
মাতামুহুরীর বাঁকে
সর্ষে ক্ষেতে
বুনোমাছির ঝাক,
যাদের পাখায় ভর করে
উড়ে আসে মাঘ,
উড়ে আসে হিমেল
উত্তুরে ঘ্রাণ।
পদব্রজে নিষ্পেষিত হবে
সকালবেলার কুয়াশার ঘাম,
রাতখেকো পাখির ডানায়
ঝুলে পড়বে জোছনা
কুর্নিশ করবে আগামী ধরিত্রী।
কলাঝিরির বাঁকে
পাহাড়ি বসনে
রবে তুমি
কলস কাখে
জলজ হাস্যচ্ছলে,
সেথা হবে আমাদের
নিত্য আলাপন।
লোকলোকান্তরে
কানাঘুষায়
দমবে নাতো
পাহাড়িয়া মন।
ছবি: নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন