হে স্বাধীনতা!
২৩ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আসবে বলে আর আসলে না
পাশে বসবে বলে আর বসলে না
আমার করতলে ঘাসফড়িং
বাহুতলে দূর্বাদল
আমার আকাশ জোড়া অন্ধকার
তোমার বারতার অপেক্ষায়
ঘাসফড়িং উড়লো না
দূর্বাদল শিশিরে ভিজলো না।
কতকাল!
আর কতকাল!
সে এক মহাকাল!
মহাপ্রলয়ের গলিঘুপচি পথে
তুমি দাঁড়িয়ে
দূর থেকে দেখে গেলে
নীরবে পেছন ফটক খুঁজলে
আমায় ডাকলে না।
হাওয়ায় উড়ে রঙীন ঘুড়ি
সুতো কেটে দূরে চলে যায়
পা দাঁপিয়ে কাঁদছে শিশুটি
তুমি নীরবে চেয়ে রইলে
তোমার আকাশ ভরা জল
তুমি ভেজালে ঘুড়ি
কাঁদালে শিশু
তুমি কাঁদালে
গোটা পৃথিবী।
বিধ্বস্ত ধরনী তলে
দাঁড়িয়ে আমি
এখানে ওখানে রক্তলাল
ছোপছোপ দাগ
পড়ে আছে দু’চাকা উল্টানো
সাইকেল
কাঁদছে মুক্তি
ঝরছে রক্ত
ঝরছে
দুচোখ ছাপিয়ে
রক্ত জল
উড়ছে শকুন
ডাকছে কাক
দূরে কিছু
হায়েনার ডাক
থেতলানো
বিকৃত কিছু মুখ
নগ্ন ছিবড়ানো
লক্ষ মানব।
দু’শত বছরের মেরু পথ
দু’যুগের হাঙ্গর নদী
ন’মাসের লাভা ঢেলে
শত দীর্ঘশ্বাস
লক্ষ জীবন
লক্ষ কাফন
দুখিনী মায়ের আঁচল
ছিন্নভিন্ন হওয়ার পর
তুমি এলে বলে
হে স্বাধীনতা!
আজ এখানে
উঠছে রক্তলাল সূর্য
সবুজে ছাওয়া পৃথিবী
শিশির ভেজা দূর্বাদল
উড়ছে ঘাসফড়িং।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন