কাব্যগুচ্ছ
১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
কেঁপে উঠে বনসাই
মনের কোণে বনের রোদে হাঁটি
বালুকায় বৈঠা টেনে টেনে
ছইয়ের নীচে হলুদ নদী।
(এই পোস্টের ৫ নং কমেন্ট)
২
মেয়ে তুমি কোথায় ছিলে
কিইবা তোমার নাম
ছিন্নপথে এনে কেন
আমার বদনাম।
(লেখার পর মনে হচ্ছে কোথাও যেন পড়েছি)
৩
উপমা জ্বরে
কবিতার গা পুড়ে
অনাদরে উপমা
নয় সেতো কবিতা
শুধু যেন ঘোমটা তোলা
প্রোষিতভর্তৃকা!
৪
হারানো পথের বাকে, দিন যেন রাতকে ডাকে।
৫
অবহেলায় দূরে ঠেললেই কি
অবজ্ঞা তারে কয়
ঘুমের ছলে চোখ বুজলেই কি
ভুলতে পারা যায়।
৬
বিরহ বদনে যে
জপিতেছে মালা
মন ভুলে তারে
কবি বলিওনা
সেতো সন্ন্যাসী আজ
হারিয়ে যমুনা।
৭
যতক্ষণ পাশে আছো
ততক্ষণই আছো
দূরে গেলেও
আড়ালে হাসো।
৮
মসলিনের পাড় টেনে
কি হবে আর
যা কিছু পুরনো
সবই তো তার।
৯
পাজরে দিস না চাপ
নজরে থাকিস
উড়ে এসে জুড়ে বসে
চোখ ঢাকিস।
১০
উড়ে আসে আঁচল তার
উড়ে আসে ছায়া
সে তো নয় ছোঁয়াবার
যেন এক মায়া।
১১
তোমার ভাতঘুম
তুলতুলে কবিতার গালে
নরম রোদের ওম।
উৎসর্গঃ আমার লেখাগুলো তেমন একটা উৎসর্গ করা হয় না। এই পোষ্টটা উৎসর্গ না করে পারলাম না। কবিতা এবং এইসব খন্ডকাব্য/অনুকবিতা যাই বলিনা কেন এসবে যিনি বেশ সব্যসাচী তিনি হলেন
মাহী ফ্লোরা। তার পোষ্টগুলো দেখে উৎসাহিত হয়ে এই পোষ্টটা দাঁড় করিয়েছি। তাই তাকে এই পোষ্টটি উৎসর্গ করা হলো। জানি এসব কিছুই হয়নি। তারপরও পোষ্ট করার তাড়না সইতে পারলাম না। আশা করি সহৃদয় ব্লগারগণ স্বগুনে ক্ষমা করবেন।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন