রাজফড়িং
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
রাজফড়িং
আমার অবুঝ ইচ্ছেদের সবুজ রাখতে
একটি একটি করে নকশীকাঁথায় গেথে রাখি
কার্তিকের নবান্নে কাক ডাকা ভোরে
কাঁথায় মুখ লুকিয়ে শুকে দেখি
সবুজ ঘ্রান।
শিশির জমে জমে কচি ধানশীষ
ভরাট যৌবন পেলে
নকশীপাড়ে বুনে নেই
হলদে তিথি।
একদিন হলুদ সবুজে
মহাগ্রহণ লেগে গেলে
আমার ইচ্ছেরা পাখনা মেলে
ফড়িং বেশে
উড়বে বলে মেঘের দেশে
বাংলার আকাশে।
আমার অবুঝ ইচ্ছে
আমার সবুজ বাংলা
তোমার প্রান্তরে উড়তে চাই
জন্মান্তরে
জনম জনম ধরে
বহুরূপী মানব জীবন নয়
ছোট্ট হলেও রাজফড়িংয়ের বেশে।
২।
কিছু নেই তবু
কিছু নেই তবুও যে পিছু ছাড়েনা
সূর্য বা চন্দ্রালোকে
খোঁজে ঠিকানা
কিছু নেই তবুও যেন
কিছু আছে
যা আছে তারা
তাই নিয়ে বাঁচে
কিছু নেই
তবু জীবন থেমে নেই।
এত মানুষ যাচ্ছে কোথায়
দিন শেষে রাত
ডুবে থাকে অন্ধকার গুহায়
কিছু নেই তবু
রাত গড়ায়
কে জানি কাননে
কলি থেকে ফুল ফোঁটায়।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪

আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া...
...বাকিটুকু পড়ুন
সূচনা ও প্রেক্ষাপট:লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার...
...বাকিটুকু পড়ুন
দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব...
...বাকিটুকু পড়ুন
১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুন
রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুন