somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝরা পাতার কান্না

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। দুটো অন্ন

আমি সহজ করে দুটো অন্ন চেয়েছিলাম
সে অন্নের পথ সুপ্রসন্ন হয়নি
তোমরা ছিটালে চিটা বীজ
ক্ষেত জুড়ে ধান নেই
তোমরা খাও পনির চীজ।

আমি হই রোগে শোকে কাতর
তোমরা বাঁধো অষ্টভূজি পাথর
আমার আছে তালিতাপ্পি ঘর
তোমরা সাজো রুপকুমারীর বর।

আমি এখনো ছাউনি ঝরা পানি
তোমাদের কথা শুনি অষ্টজ্ঞানী।

২। সহজ জীবন

ভেবেছিলাম দাঁড়ি কমা সেমিকোলন দিয়ে জীবন চালাবো না
তাই ক্রমাগত বাঁধা ডিঙ্গিয়ে পাড় হয়েছি
এখন বাঁধাগুলো জড়োসড়ো হয়ে পাহাড় হয়েছে
পাহাড় ডিঙ্গোনোর কোন কসরত জানি না
ফুরসত পেলে এখন পাদদেশে বসে পড়ি
চিৎকার করে বলি পাহাড় সরে যাও
পাহাড় সরে না এত অল্পতে হিমালয় টলে না।

তাই ভেবেছি এখন আর বাঁধা ডিঙ্গোবো না
পারলে বাঁধাই আমাকে ডিঙ্গিয়ে যাবে
সহজ জীবন সরল করে চলতে
এর চাইতে উপযুক্ত কোন তরিকা জানা নেই।

৩। যাবার আগে

এমন কোন ঘর বাঁধিনি যা শয়নের জন্য পরিপাটি হবে
এমন কোন খাল কাটিনি যা নদী থেকে জল আনবে
পূর্বপুরুষের মত পরিকল্পনা সব নগরবিদদের হাতে
ওদের ঘরদোর বাহির বারান্দা হাওয়া মহল
সব ধূপধাপ করে গড়ে উঠে।

আমার ঘরদোর নেই একটা ভাঙ্গা পালংকও নেই
চাইলে যেকোন পথে যে কোন ঘাটে থাকতে পারি
সামন্তবাদ আমাকে এই স্বাধীনতাটুকু দিয়েছে।

শুনেছি দেশ থেকে অবিশ্বাসীদের তাড়ানো হচ্ছে
আমাকে বিতাড়িত করার আগে একবার শুধু ইংগিত দিবেন
আমি আপনাদের নিয়মতন্ত্রশালায় কয়েকপ্রস্থ কালো চিকা মেরে যাবো।

৪। বিরামচিহ্ন

আমার বিরামচিহ্ন বসে আছে সন্মুখে। আমি আর এর বাইরে যেতে পারিনা। এর বাইরে আমার বিকাশ নেই। প্রকাশ নেই। কলমের ডগায় জমছে বরফ।
সেই কবে থেকে স্টেশনে বসে আছি। আমার অতিথি নেই। আসার প্রয়োজনও বোধ করেনি। তাই নম্বরবিহীন ট্রেনের কথা বলে টেলিগ্রাম করেছে। আমি বসে আছি অজানা স্টেশনে। এর বাইরে আমার গন্তব্য নিষেধ।
মাঝরাতে স্বপ্নে কে জানি আসে। আমার স্বপ্ন থামিয়ে বলে, অনেক হয়েছে। এবার থামো। এরপর স্বপ্ন দেখা বন্ধ।
আমি বসে আছি অজানা ঘরে বন্ধ্যা কলম আর দৃষ্টিসীমা নিয়ে।

৫। ভয় হয়

কতটা তলিয়ে গেলে ওঠা সম্ভব নয় জানি না
আমি তলিয়ে গেছি হাজার দৃষ্টি সীমার বাইরে
একদিন সৃষ্টিতে ছিলাম সোহাগে ছিলাম
এখন ভরা নদীর মাঝে অথৈই জলে।

পাল টেনে যায় বিষাদ বাতাস
আকাশ দেখায় নীল গিরিখাঁদ
মেঘের বুকে বিজলীর প্রতাপ
তাই ভয় হয় আমার ভয় হয়
আমার তরী যেন আমার নয়।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ। ...বাকিটুকু পড়ুন

জোর করে যুবককে নামাজে নেওয়ার চেষ্টা কিশোরের, অতঃপর...

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৬


বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে আরিফ রাঢ়ী (১৩) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে মোশারফ... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

গল্প : পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য

লিখেছেন মোঃমোস্তাফিজুর রহমান তমাল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৮


ছবিসূত্র: Freepik.com

পড়ন্ত বিকেলে যখন গাছের পাতা ভেদ করে নরম রোদ অনেক কষ্টে মাটির রাস্তার উপর পতিত হয় অথবা যখন আওলাদের মায়ের রূপা ও বাতাসী নামক ছাগল দুটো তার দলবল নিয়ে... ...বাকিটুকু পড়ুন

১৮০ দিন কর্ম পরিকপ্লনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

×