somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ক্যামিং কলের ফাঁদ

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার ইমেইলবক্স খুলে পরিচিত একজনের মেইল পেলাম। যা কপি পেষ্ট ।খুলে দেখি ভয়াবহ তথ্য, যার আমি আগেই ভুক্তভোগী। গত শুক্রবার রাত ০১-০৩-০০ টায় আমার মোবাইল বেজেছিল। যা পরদিন সকালে দেখে ভাবলাম কেহ হয়ত রাতে খুজেছিল জরুরি প্রয়োজনে, তাই সকাল ০৯-০০টায় কল করলাম। কথা কিছুই বুজলাম না। একটু পরে গ্রামীনের বিল SMS পেলাম ৯১৪ টাকা!!! রাতে দেখলাম ৭৫৭ টাকার বিল SMS !!!! ব্যপারটা আজ পরিস্কার হল।আমি কল পেয়েছিলাম এই নম্বর থেকে--- +২৪৩৮৯৬২৩৪০০৪ তাই সকলেই সাবধান।

বিস্তারিত জানার জন্য মেইলটি হুবহু দেয়া হল, নিচের দেখুন।

:: আবদুল্লাহ মাহফুজ ::
শুক্রবার রাত ২টা ৬ মিনিট। অচেনা বিদেশি নম্বর থেকে ফোন আসে একটি গ্রামীণফোন নম্বরে। ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড পার হওয়ার পর ফোন কলটি কেটে যায়। ফোন নম্বরটি ছিল +২৪৩৮৯৬২৩৪০০৪।
একই ভাবে +২৪৩৮৯৬২৩৪০০৫ নম্বর থেকে শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে আরেকটি ফোন আসে এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে।
এর আগে +২৪৩৮১০৭৪৩০৪০ নম্বর থেকে মঙ্গলবার দুপুরে অন্য এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে আরেকটি ফোন আসে। এই ফোনটি এসেছিল দুপুর ১২টা ৪৯ মিনিটে। ফোন কলটি ধরার আগেই তা মিসড কল হয়ে যায়।
বাংলাদেশ প্রতিদিনের' চিফ রিপোর্টার মন্জুরুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, তিনিও এমন একটি নম্বর থেকে ফোন পেয়েছিলেন। ওপ্রান্ত থেকে কোনো সাড়া না পেয়ে লাইনটি কেটে দিয়ে পরে ফোন করেন। তাতেও সাড়া মেলেনি। ব্যালেন্স চেক করে দেখেন তার দেড়শ টাকার পুরোটাই চলে গেছে।
আরেক ভুক্তভোগী আসাদুজ্জামান ইমন জানান, তার বড় ভাইয়ের গ্রামীণফোনের একটি পোস্ট পেইড নম্বরে একই কোড থেকে ফোন আসে দুমাস আগে। ফোনটি মিসড কল হয়ে যাওয়ায় তিনি সে নম্বরে ফোন ব্যাক করেন। যথারীতি কোনো সাড়া শব্দ না পেয়ে ফোন কেটে দেন। পরে অন্য একটি নম্বরে ফোন করতে গিয়ে দেখেন ফোন যাচ্ছে না। গ্রামীণফোনের সাথে যোগাযোগ করে জানতে পারেন তার অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা বিল হয়েছে! আর এই ভূতুরে বিল দেখে তিনি সেই নম্বরটি ব্যবহার করা বন্ধ করে দেন।
এই ফোন নম্বরগুলোর খোঁজ নিতে গিয়ে জানা গেছে প্রতারণার ভয়ংকর কিছু তথ্য। বিদেশি কিছু চক্র এই সব ফোনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন গ্রাহকদের টাকা। এই ফোনগুলো ব্যবহার হয় কেবল টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্য।
অদ্ভুত এ নম্বর থেকে ফোন আসার পর যদি আপনি তাতে ফিরতি ফোন করেন তাহলেই সাথে সাথে আপনার মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে। আপনার মোবাইল ফোনের অ্যাকাউন্টে থাকা টাকা চলে যাবে ওই জালিয়াত চক্রের কাছে অনায়াসেই।
এই চক্রগুলো টাকা হাতিয়ে নিতে সহজ কিছু কৌশল ব্যবহার করে ফোন করতে উদ্বুদ্ধ করে। যেমন এই নম্বার থেকে ফোন আসার পর যদি ফোনটি আপনি রিসিভ করতে না পারেন তাহলে স্বভাবতই তা মিসড কল তালিকায় উঠবে। পরে কৌতূহলে আপনি স্বাভাবিকভাবেই ফোন করবেন সেই নম্বরে। আর এতে করে মাত্র কয়েক সেকেন্ডেই উধাও হয়ে যাবে আপনার মোবাইল সবটুকু ব্যালেন্স।
আর ফোন রিসিভ করে যদি কোনো সাড়া শব্দ না পাওয়া যায়, কৌতূহল বশত ওই নম্বরে ফোন করবেন। তাতেও একইভাবে টাকা চলে যাবে এবং তা ট্রান্সফার হবে ওই চক্রটির অ্যাকাউন্টে। এছাড়াও বিভিন্ন তরুণ-তরুণীর ছবি ব্যবহার করে এই ধরনের স্ক্যামিং কলের ফাঁদ পাতা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে গ্রামীণফোনের এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, "কেবল গ্রামীণফোনে নয়, অন্যান্য অপারেটারেও এ ধরনের অনাকাঙ্খিত ফোন আসছে। আমরা মোবাইল মেসেজের মাধ্যমে এর আগে গ্রাহকদের বিষয়টি নিয়ে সতর্ক করেছি।"
তিনি জানান
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×