..........................................
বাংলাদেশ ম্যাগাজিন সাংবাদিক কল্যাণ পরিষদ আমাকে কলামিষ্ট হিসেবে সংবাদপত্র জগতে বিশেষ অবদানের জন্য নবাব সিরাজুদ্দৌলা সম্মাননা এ্যাওয়ার্ড-২০০৮-এর জন্য মনোনীত করেছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ এ্যাওয়ার্ড প্রদানের জন্য বাংলাদেশ ম্যাগাজিন সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী ১১ই মার্চ ২০০৮ইং রোজ মঙ্গলবার বিকেল ৩ টায় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তন শাহবাগ ঢাকায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং সাংস্ড়্গৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত এ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাইকমিশনার শ্রী পিনাক রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল এ তাহের, এটিএন বাংলার সিনিয়র ভাইস চেয়ারম্যান সরকার ফিরোজ, এছাড়াও অসংখ্য চিত্র তারকাসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমি।
উক্ত অনুষ্ঠানে ব্লগারদের আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি।
অনুষ্ঠানে আপনার উপস্থিতিতে খুবই খুশী হবো।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





