আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে এসেছে। সে একটি ছেলে বাবু। আমি আপনাদের সবার কাছে আমাদের নতুন বাবুর জন্য দোয়া চাই।
আমাদের প্রথম সন্তানটি মেয়ে । এরপর আমাদের দ্বিতীয় বাবু। ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট। আপনারা দোয়া করবেন আমরা যেন ওদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। ওরা যেন আমার সর্বস্ব-সম্পদ হিসেবে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে।
‘‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।’ বাবা-মা’র আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তাদের সন্তান। সন্তানের মাঝেই লালিত –পালিত হয় বাবা-মা-র সকল স্বপ্ন, তাদের পূরণ না হওয়া সব সাধ-আহ্লাদ।
সুকান্তের ক’টি লাইন খুব মনে পড়ছে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।
আজকের এই আনন্দের দিনে আমি আমাদের স্বপ্নের জন্য আপনাদের সবার দোয়া চাই।
সবার জন্য মিষ্টি রইল!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




