ক'দিন ধরে খুব খারাপ অনুভব করছি। ব্লগের সদস্যদের আচরণ দেখে মনটা খারাপ। আমি মনে করি এখানে যারা আছেন সবাই শিক্ষিত ও যুক্তিতর্কে বিশ্বাসী। আমার সেই ধারনা যে ভুল তা বুঝতে পেরেই মনটা খারাপ।
সবাই যে ভাবে হরতালকে উন্নয়নের হাতিয়ার বলে চালিয়ে দিচ্ছেন তাতে যে কোন সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের খারাপ লাগার কথা।
কট্টর দলীয় কর্মী আর উগ্র সমর্থক ছাড়া কেউ যে হরতাল কে ভাল বলবেন আমার জানা ছিল না। উন্নত ও সভ্য দুনিয়ার কোথাও হরতাল নেই। তারা কাজে বিশ্বাসী। তবে হ্যাঁ, বেশ ক'টি দেশে হরতাল হয় যেমন পাকিস্তান, ভারত ও বাংলাদেশে। তারা কি আসলেই সভ্য????
আসুন সবাই হরতালকে "না" বলুন। সকল হরতালই খারাপ; সেটা যেই ডাকুক। শেখ হাসিনার হরতালকে "না" বলেছি ; খালেদা জিয়ার হরতালকেও 'না' বলব। পৃথিবীর কোন সভ্য দেশে হরতাল নেই। তার মানে কি এই যে তাদের দেশে গণতান্ত্রিক অধিকার নেই। আমাদের দেশে তাহলে কেন হরতাল থাকবে? উন্নত দেশে গেলে কিছু শিখতে হবে। আমরা শিখতে রাজি নই। খালি চাপা মারতে রাজি।
আজ যারা হরতাল কে খুব প্রশংসা করে পদ্য রচনা করছেন তারা কি ২০০১-২০০৬ সালে হরতালের প্রশংসা করে কাব্য রচনা করেছিলেন? বাংলাদেশের মানুষ কম করে হলেও আগামী ৫০ বছরের জন্য দু'টি দলের কাছে জিম্মি। এক দল যাবে আরেক দল আসবে। তাই ধরেই নেয়া ২০১৪ সালে বিএনপি আবার সরকারে আসবে। তখনও কি আজকের কবিরা হরতালের কাব্য পাঠ করতে পারবেন?
এটা আজ দিবালোকের মতো পরিস্কার যে, সব চেয়ে খারাপ মানুষগুলো রাজনীতি করে। তাদের কর্মী সমর্থকরা ও সেই ধরনের। কর্মীরা আশায় থাকে পার্টি ক্ষমতায় আসবে। আবার চাদাবাজী, ঠিকাদারী করা যাবে।
বড় দলদুটি হল দুটি বড় আকারের পাটা। সাধারণ মানুষ মরিচ। তারা আজ পিষে ময়দা হয়ে যাচ্ছে। তাদের কোথাও কেউ নেই। তারা অসহায়।
পরিশেষে আমি বলছি, কোন হরতালই ভাল নয়। সেটা যেই ডাকুক। আসুন, হরতালকে "না" বলি।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১০ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


