আজ রাষ্ট্রীয় শোক দিবস। আমরা শোকাহত । আসুন, সবাই দোয়া করি।
আজ শনিবার, রাষ্ট্রীয় শোক প্রকাশের দিন । আর সব বাঙ্গালীর মতো আমারও মনটা কষ্টে বিষিয়ে আছে।
ভবন ধসে প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই রাজধানীর নিমতলী এলাকায় আগুনে সর্বশেষ হিসাবে এখন মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭। নিহত ১১৭ জনের মধ্যে ১৮ জনের পরিচয় পাওয়া যায়নি । অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরো শতাধিক লোক।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রাপাত ।প্রত্যক্ষদর্শীদের মতে,আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে।এলাকার বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নার সময় ঘটনাস্থলের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। আশপাশে কাগজের দোকান, জুতা ও প্লাস্টি সামগ্রীর কারখানার দাহ্য পদার্থে আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
আর কত করুণ মৃত্যু দেখব আমরা এই বাংলায়? আমাদের সহ্য শক্তিতে আর কত কুলোবে? কেন আমরা পাইনা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটুকু? কেন মানুষ দালান চাপা পড়ে আর আগুনে পুড়ে মারা যাবে? আমাদের দেশ বরেণ্য নেতারা আর কত কাঁদাবেন আমাদেরকে?
স্বজন হারা মানুষ কিভাবে শোক সামলাবে? যারা অগ্নিদগ্ধ তারা কি ভাবে বেঁচে থাকবে? কেন আমাদের সব প্রয়োজনীয় স্থাপনা উন্নত মানের হয় না। কেন সব বিপদ আমাদের উপরেই এসে পড়ে।
আজকের এই শোক দিবসে আমি শহীদদের বিদেহী আত্নার মাগফেরাম কামনা করছি। যারা হাসপাতালে আছেন আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেন। তাদের আত্নীয় পরিজনকে আল্লাহ যেন শক্তি দান করেন। তারা যেন শোক সইতে পারেন। আমিন।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।