মোবাইল অপারেটরদের প্রতি একটি মানবিক আবেদন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশে প্রায়ই নানান প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা, সাইক্লোন, অগ্নিকান্ড মারাত্বক আকারে দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষ হয় সহায় সম্বলহীন। স্বাভাবিক ভাবেই তাদের দিকে সহযোগিতার হাত বাড়ানো আমাদের কর্তব্য হয়ে যায়। কিন্তু আমাদের সকলের সামর্থ্য এক রকম নয়। তাই সাধ থাকলও সাধ্য থাকেনা বলে আমাদের অনেকেই সহযোগিতার হাত বাড়াতে পারেন না। মনের কষ্ট মনে চেপে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।
বন্যা, সাইক্লোন, এমনকি সাম্প্রতিক নিমতলী ট্র্যাজেডিতে আমরা যারা খুবই সাধারণ মানুষ তারাও সহযোগিতা করতে চাই। কিন্তু আমাদের অংশগ্রহণ খুবই কম টাকার বলে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে পারি না। আমাদের অনেকেই আছেন যারা হয়তো ১০ টাকা ২০ টাকা এমনকি ৫ টাকা দিয়েও সহযোগিতার হাত বাড়াতে চান। কিন্তু তাদের কোন উপায় নেই। কারণ, আমরা কোথায় দান করব? তাছাড়া ১০/২০ টাকা দান করাটা আবার চক্ষু লজ্জার একটা ব্যাপারও হতে পারে। কিন্তু ১০ টাকা করে যাদি ১ লাখ লোকে দান করে তাহলে সেটা হয়ে যায় ১০ লাখ টাকা! তাই বলতে পারি কোন দানই ক্ষুদ্র নয়। ১০ জনের ১০ টাকা বিরাট একটি অংকে দাঁড়াতে পারে সহজেই। ১ কোটি মোবাইল গ্রাহক যদি ১০ টাকা করে দেন তাহলে ১০ কোটি টাকা! ভাবা যায়!
তাই আমরা যারা অনেক কম পরিমাণে দান করার সামর্থ্য রাখি তারা মনের কষ্ট মনেই চেপে রাখা ছাড়া কোন উপায় দেখিনা। এক্ষেত্রে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো ইচ্ছে করলেই আমাদেরকে সহযোগিতা করতে পারে। তারা একটি কমন নম্বর দিতে পারে যেই নম্বর যে কোন মোবাইল থেকে এসএমএস- এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সহায়তা প্রদান করা যাবে। এক্ষেত্রে এসএমএস-এর চার্জ ধার্য না করলেই ভাল হবে। পরে এটাকা কাজে লাগানো হবে।
বিভিন্ন গানের প্রতিযোগিতায় আমরা দেখতে পাই, পছন্দের প্রতিযোগীর জন্য এসএমএস পাঠানোর বান ডাকে। মোবাইল অপারেটররা যদি বিনা খরচে এসএমএস- এর মাধ্যমে ত্রাণ সংগ্রহ করে অসহায় মানবতার কল্যাণে ক্ষুদ্র দাতাদের সহযোগিতা করে তাহলে সেটা হবে অনেক একটি মহৎ কাজ। প্রতি দিন কত টাকা সংগ্রহ হল তার একটা সারাংশ ওয়েব সাইটে ও পত্রিকায় দিলে মানুষ তা জানতেও পারবে। ফলে মানুষের উৎসাহ বাড়বে।
এ ব্যাপারে আমি সকল মোবাইল অপারেটর ও প্রিয় ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আসুননা, আমরা মানুষের জন্য কিছু একটা করি। হোকনা আমাদের সাধ্য ছোট; আমাদের সাধ তো বিরাট আর মহান।
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।