হাইকোর্টের রায়ের পর এখন স্পষ্টতই বুঝা যাচ্ছে যে, জাতীয় সঙ্গীতের অপব্যবহার করা অনেক বড় অপরাধ।
শাস্তি তো দেখলাম, ৫০ লাখ টাকা।
তবে আমার এই পোস্টটি জাতীয় সঙ্গীতকে নিয়ে নয়।
জাতীয় পতাকা নিয়ে এবার আমার একটি জিজ্ঞাসা।
যারা সঠিক তথ্য জানেন তারা কি একটু সহযোগিতা করবেন আমাকে?
সঠিক মাপের ও সঠিক রংয়ের পতাকাও এক সময় বিবর্ণ হয়ে যাবে। তখন এটা আর ব্যবহার করা যাবে না।
কিন্তু সেই বিবর্ণ ও মলিন পতাকা কি করব? এটা বিলীন করার ব্যাপারে আইনের নির্দেশ কী?
নাকি না জেনে পতাকা নষ্ট করে আবার মামলা খাব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


