মহামান্য হাইকোর্টের এই কথাগুলো আমার অনেক ভাল লেগেছে।
অনেক দিন পর খুব ভাল ফিল করলাম। কথাগুলো ৩০ তম বিসিএস পরীক্ষা বাতিলের রিট নিয়ে।
আপনারা হয়তো পড়েই ফেলেছেন। আমি কাল আর আজ মিলে অনেক বার পড়লাম।
...............................................................................................
শুনানি চলাকালে পিএসসির কৌঁসুলি এডভোকেট মোহাম্মদ আসাদউল্লাহকে উদ্দেশ করে আদালত বলেন, আপনারা তো লেজে গোবরে গুলিয়ে ফেলেছেন। লেজ থেকে গোবর সরাবেন কিভাবে? পিএসসির কাজ হলো পরীক্ষা নেয়া ও নিয়োগের সুপারিশ করা। তাদের অন্য কোন কাজ নেই। আদালত বলেন, এটা (পিএসসি) কোন ফালতু প্রতিষ্ঠান নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের সরকার অপসারণ করতে পারে না। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল রয়েছে, সেই ভুলের কি কোন ক্ষমা আছে? এরপর আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, এর পরেও পিএসসির চেয়ারম্যান কিভাবে দায়িত্ব পালন করেন? এই ভুলের দায়-দায়িত্ব কে নেবে? অন্য দেশ হলে তো পদত্যাগ করে ফেলত।
(সূত্র: ইত্তেফাক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




