somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউইয়র্কে ৫০ হাজার ডলারের অলঙ্কার ফিরিয়ে দিলেন বাংলাদেশি জাহিদ

২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





নিউইয়র্কে আবারো এক বাংলাদেশি যুবক দেশ ও কমিউনিটির মুখ উজ্জ্বল করলেন। নিজ ট্যাক্সিক্যাবে ৫০ হাজার ডলার মূল্যের হিরা পেয়েও সেটা মালিকের কাছে ফেরত এ অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জাহিদ হোসেন নামের এই ট্যাক্সিক্যাব চালক। খবর নিউইয়র্ক থেকে নিউজ ওয়ার্ল্ড

ঘটনান পর নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে প্যারেটা জাহিদ হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যাদের সততা অনুকরণীয় ও অন্যদের জন্য ইতিহাস সৃষ্টি করতে পারে তাদের অন্যতম হচ্ছেন জাহিদ হোসেন। জাহিদের সততার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনও তাকে সম্মাননা দেবে।

নিউজ ওয়ার্ল্ডকে জাহিদ বলেন, ধর্ম ও পারিবারিক ঐতিহ্য থেকে আমি শিখেছি অন্যের মালামালের প্রতি লোভ করতে নেই। এটা বিরাট গুনাহের কাজ। আমি এটা ফেরত দিতে পেরে স্বস্তিবোধ করছি। জাহিদের বাড়ি বাংলাদেশের শরিয়তপুরে। তার বাবা কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা বলে জানা গেছে। ৪ বছর আগে তিনি নিউইয়র্ক গেছেন।

নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে জাহিদ জানান, বুধবার বিকালে এক আমেরিকান মহিলা তার ট্যাক্সিতে ওঠেন। তার হাতে ছিল দুটো হাত ব্যাগ। তাড়াহুড়া করে নেমে যাওয়ার সময় তিনি একটি ব্যাগ ফেলে যান। এরপর গাড়িতে অন্য প্যাসেঞ্জার ওঠেন। এ সময় জাহিদ পেছনে ফিরে প্যাসেঞ্জারের পাশে আরেকটি ব্যাগ দেখে সেটা তার কিনা জিজ্ঞেস করলে তিনি না বলেন। জাহিদ তখন ব্যাগটি খুলে মালিকের ফোন নম্বার নিয়ে ফোন করে ব্যাগটি ফিরিয়ে দেন।

তথ্যসুত্র: Click This Link
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×