somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে বলেছে মানুষ সৃষ্টির সেরা জীব?

০৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুঝতে শেখার পর থেকেই শুনতে পাচ্ছি, মানুষ সৃষ্টির সেরা জীব। সে নাকি আশরাফুল মাখলুকাত। আজ জীবনের অনেক পথ পরিক্রম করে আমার কেবলই মনে হয় আসলেই কি মানুষ সৃষ্টির সেরা জীব? শুনতে শুনতে যেন অরুচি এসে গেছে। কে বলেছে, মানুষ সৃষ্টির সেরা জীব?? অন্য কোন প্রাণী আজ পর্যন্ত কি বলেছে যেঃ মানুষই সৃষ্টির সেরা জীব? কে বলেছে- মানুষ সৃষ্টির সেরা জীব?
মানুষ যে সৃষ্টির সেরা জীব এটা কেবল মানুষই বলে। কেবল মানুষ নিয়েই তো আর জীব জগৎ নয়। এখানে আরো হাজারো প্রজাতির জীব আছে। তারা কি কোন সময় বলেছে যে মানুষই সৃষ্টির সেরা জীব? মানুষ জাতির এক কবি তো বলেছেনঃ আপনাকে বড় বলে বড় সেই নয়----। তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?
মানুষ ছাড়া আর কোন প্রাণীরই জীবন-যাত্রা এতো ঝামেলাপূর্ণ নয়। মানুষই এক মাত্র প্রাণী যে প্রতি দিন সীমাহীন অপরাধ করে। মানুষ নামক প্রাণীটি যে সমাজ আর রাষ্ট্র গঠন করেছে সেখানে অপরাধ নিয়ে কত না বিভাগ গড়ে উঠেছে। মানুষেরই আছে পুলিশ, উকিল আর বিচার বিভাগ। মানুষ ছাড়া আর কোন প্রাণী এতো অপরাধ করে না। মানুষের কারণে অন্য প্রাণীরা যে রাজত্ব করত তা আজ বিলুপ্ত। বন বাদার কি আজ আর মানুষ ঠিক রেখেছে যে তাদের রাজত্ব থাকবে? তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?
মানুষ ছাড়া আর কোন প্রাণী এতো খুন খারাবী করে না। তারা শান্তশিষ্ট ভাবে বনে বাস করতে চায় । মানুষ তা দেয় না। খুন করা মানুষের যেন অনেক ভাল একটি গুণ। ইদানিং খুনীরা আবার গর্ব করতে ভাল বাসে। মানুষ নামক প্রাণীর বিচার বিভাগ নামক একটি জিনিস থাকলেও সেখানে চলে নানান পরিহাস। তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?
একটি মানুষ একটি বাঘকে যত না ভয় পায় তার চেয়ে বেশী ভয় পায় এক জন মানুষকে । পক্ষান্তরে একটি বাঘ মানুষকে ভয় পেলেও অন্য বাঘ নিয়ে তার খুব বেশী চিন্তা নেই। কারণ অন্য বাঘ টি মানুষের মতো বিশ্বাস ঘাতক নয়। সে তার সর্বস্ব লুটে নেবে না। রাত আটটার পর ঢাকার যে কোন রাস্তায় একটি মানুষ হেটে যেতে ভয় পায়। তার ভয় অন্য কোন প্রাণীকে নয়। তাদেরই জাত ভাই আরেক মানুষই তার ভয়ের কারণ । যে কোন সময় ভয়ানক একটি মানুষ এসে তার সর্বস্ব কেড়ে নিতে পারে। এমনকি সামান্য একটি ঘড়ি কিংবা মোবাইলের জন্য জানও দিতে হতে পারে। এই সভ্যতার দাবীদার মানুষ ছাড়া আর কোন প্রাণীর কিন্তু স্বজাতি থেকে কোন ভয় নেই। তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?
প্রাণী জগৎ-এ কেবল মানুষই ইভ টিজিং করে। ধর্ষণ করে। অন্য প্রাণীরা মানুষের মতো এতো বেপরোয়া নয়। তারা জন্ম থেকে যে জুটি পায় সে জুটিবদ্ধ অবস্থায়ই সারা জীবন কাটিয়ে দেয়। আর মানুষ হাই স্কুলে উঠলেই ইভ টিজিং করতে শুরু করে। ইভ টিজিং এর কারণে অনেক নারী এমনকি মানব জাতির এক জন শিক্ষক মারা যাবার পরও অনেক মানুষ এখনো ইভ টিজিং এর পক্ষে সাফাই গায়। অন্য কোন প্রানীর পক্ষে এ ধরনের আচরন সম্ভব নয়। তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?
মানুষই এক মাত্র প্রাণী যে কিনা অন্য মানুষকে মারার জন্য নানান আধুনিক অস্ত্র বানায়। অন্য মানুষের বাড়ি-ঘর আর দেশে দখল করার জন্য সেনা বাহিনী বানায়। মানুষ মারার বিদ্যাকে আবার সমর বিদ্যা নাম দেয়। মানুষ ছাড়া আর কোন প্রাণী কি ট্যাঙ্ক, ফাইটার, কামান, বন্দুক, এটম বোমা বানিয়েছে? সেনাবাহিনী নামক যে বাহিনী মানুষ নামক প্রাণীটি বানিয়েছে তার এক মাত্র কাজই ধ্বংস। ট্যাঙ্ক, বন্দুক, এটম বোম সব কিছুরই লক্ষ্য ধ্বংস । মানুষই এক মাত্র প্রাণী যে কিনা এই সব ধ্বংসের পেছনে আবার মোট জাতীয় বাজেটের বেশীর ভাগ টাকা বরাদ্দ করে। তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?
মানুষই এক মাত্র প্রাণী যারা নিজেদের মাঝে ধনী,গরীব এই সব সৃষ্টি করেছে। কেউ খায় , কেউ খেতে পায় না। কেউ দামী জামা কাপড় পড়ে। গাড়ীতে চড়ে। আবার কারো খাবারই জুটে না। কেউ কেউ দামী দামী খাবার খায় । দামী গাড়ী হাকায়। নাইট ক্লাবে যায়। অন্যের টাকা মেরে দিয়ে নিজে বড় লোক হয়। অন্য কোন প্রাণীর মাঝে এই সব ঝামেলা নেই। তারা সবাই একই ভাবে থাকে । কারোই জামা-কাপড় নেই। নেই টাকা পয়সার ঝামেলা। তারা কেবলই শান্তির পিয়াসী। তারপরও কি আপনি বলবেন- মানুষ সৃষ্টির সেরা জীব?

মানুষের রয়েছে অনেক অনেক ভাল গুণ। একই সাথে তার আছে অনেক অনেক খারাপ দোষ। দোষগুলোকেই মানুষ বেশী ব্যবহার করে। ভাল গুণ ব্যবহার করতে চায় না। তার মাথায় উন্নত মগজ রয়েছে। আর কোন প্রাণীর তা নেই। তাই তো মানুষের হাত-পা ছাড়া অন্য কোন প্রাণীকে আক্রমণ করার মতো ধারালো কিছু নেই। কিন্তু বুদ্ধির জোরে সে অনেক ধারালো অস্ত্র বানিয়েছে। কিন্তু অস্ত্র আর লোভের কারণে মানুষ গেছে লোভী হয়ে। ষড়রিপুর তাড়নায় মানুষ তার ভাল গুণাবলী হারিয়ে অন্য প্রাণীর চেয়েও অধম হয়ে গেছে। তাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয়- মানুষ কি আসলেই সৃষ্টির সেরা জীব
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×