somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব চেয়ে আশ্চর্য জিনিস কি মৃত্যু?

২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশীর ভাগ মানুষই মৃত্যু নিয়ে ভাবে না। বিশেষ করে যারা অনেক ক্ষমতাবান তারা তো নয়ই। যারা রাজনীতি করে, মাস্তানী করে, চুরি করে, ছিনতাই করে, মানুষের টাকা পয়সা আত্নসাত করে, মানুষের ক্ষতি করে তারা তো মনে করে এ জীবন যেন চিরদিনের। যে কোন সময় চলে যেতে পারে ক্ষমতা। পৃথিবীতে অনেক বড় বড় রাজা মহারাজা ছিলেন। বীর ছিলেন। অনেক ধনবান লোক ছিলেন। তাদের কেউ আজ আর নেই। তাহলে কেন এতো অন্যায় আর খারাপ কাজ হতে থাকে মানুষের হাতে? যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে এতে কোন ভুল নেই। কবি বলেছেন- জন্মিলে মরিতে হবে/ অমর কে কোথা কবে?

কবি গুরু বলেছেন- মরণরে তুহু মম শ্যাম সমান।

প্রতিটি ঘটনারই সমাপ্তি আছে। মানুষের জীবন অনেক ঘটনা বহুল। মৃত্যু সে ঘটনা বহুল জীবনের সমাপ্তি ঘটায়। মানুষ সারা জীবন যা কামাই করে মৃত্যুর পর পরই তা সব হাত ছাড়া হয়ে যায়। সমাজ তাকে মৃত্তিকার নীচে গ্রথিত করিয়া রাখে। এই পৃথিবীতে তাহার আর কোন স্থান নাই।

আমার স্কুল জীবন তখন শেষ প্রায়। এক দিন জাবেদ আলী স্যার বললেন- তোমরা বলতো পৃথিবীর সব চেয়ে আশ্চর্য জিনিস কি?
আমি বরাবরই কিছুটা বোকাসোকা মানুষ। আমি কি করে জানব যে পৃথিবীর সব চেয়ে আশ্চর্য জিনিস কি?
আমাদের মধ্যের কোন এক জ্ঞানী ছেলে ঠিকই বলে ফেলল- স্যার, মৃত্যুই পৃথিবীর সব চেয়ে আশ্চর্য জিনিস।
জাবেদ আলী স্যার বললেন- তোমার উত্তর আংশিক সঠিক হয়েছে। পুরোপুরি সঠিক হয়নি।
আমি বললাম- স্যার, তাহলে সঠিক উত্তরটি কি?
স্যার বললেন, জন্মিলে মরিতে হবে। এটা সত্য। কিন্তু এই যে চরম সত্য মৃত্যু এই জিনিসটা আমাদের কারো মনে থাকে না। মানুষ কত খারাপ কাজ করছে। সামান্য লাভের জন্য খুন খারাবী পর্যন্ত করছে। কিন্তু তার যে মৃত্যু হবে যে কোন সময় এটা কেউ মনে রাখে না। ভুলে যায় । আর এটাই পৃথিবীর সব চেয়ে আশ্চর্য ঘটনা।

আজ জাবেদ আলী স্যার আর আমাদের মাঝে নেই। অনেক আগেই তিনি চলে গেছেন আমাদের পৃথিবী থেকে। তার কথাটি তো আসলেই অনেক সত্য। আমরা তো কেউ মৃত্যুকে মনে রাখি না। যদি মনে রাখতাম তাহলে তো কেউ কোন অন্যায় কাজ করত বলে আমার মনে হয় না।

মৃত্যু মহাসাম্য সংস্থাপক। ধনী গরীব সবাইকে এক কাতারে নিয়ে আসে। মৃত্যুর পর যদিওবা কারো কপালে মাটি জুটে কারো কপালে জুটে না। কিন্তু পরিনাম সবারই এক । সবাইকে মাটিতে মিশে যেতে হয়। যে মাটি দিয়ে মানুষ তৈরী সেই মাটিতেই বিলীন হয় তার দেহ।

১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আমি যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঈশা খাঁ হলে রেজাউল নামে আমাদের এক জন সহপাঠী থাকত। অনেক সহজ সরল ভাল ছেলে। পড়াশোনা শেষে সে সাব-রেজিস্ট্রার হিসাবে চাকরিতে যোগ দেয়। মাত্র ক-দিন আগে জানতে পারলাম ২০০৬ সালের শেষের দিকে কিংবা ২০০৭ সালের প্রথম দিকে সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে।

হায় রে মানুষের জীবন! এই জীবনে আমরা কেউ রাজনীতি, চুরি, ছিনতাই, মাস্তানী, রাহাজানি এহেন কোন কাজ নাই যা করি না। কিন্তু এক বারও ভাবি না এ জীবন কয় দিনের। শ্বাস বন্ধ করলেই তো আর কোন দাম নাই। এ মানব জীবন যেন নিশার স্বপন। এ মানব জীবন যেন পদ্ম পাতার শিশির বিন্দু।

১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×