ঈদে ৫৫,০০০ মানুষের সাথে করমর্দন করেছেন মাহাথির!
১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ ওপেন হাউস অনুষ্ঠানে সমবেত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির। বামে প্রধানমন্ত্রী পত্নী সিতি হাসমা ও ডানে উপপ্রধানমন্ত্রী উয়ান আজিজাহ। গতকাল ১৫ ই জুন ২০১৮ শুক্রবার মালয়েশিয়াতে আবার মাহাথির যুগের প্রথম ঈদ পালিত হয়। মাহাথির মানেই জনতার ভালোবাসা আর আবেগের বহিঃপ্রকাশ।
অনেক বছর পর আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা তুন ডাঃ মাহাথির মোহামাদ। আর দায়িত্ব নেবার পর এই প্রথম ঈদ উদযাপন করলেন তিনি। ঈদের দিন প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন Seri Perdana –তে আয়োজন করা হয় এক ‘ওপেন হাউস” অনুষ্ঠানের । হাজারো মানুষের সমাবেশ ঘটে এখানে।

হ্যান্ডশেক করার ছবিটিও নিতে চায় সবাই।
এই অনুষ্ঠানে ৮০ হাজার অতিথি প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। তাদের সাথে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করা ছাড়াও হ্যান্ডশেকক করেছেন প্রধানমন্ত্রী। তুন মাহাথির বলেন, ‘ আমি প্রায় ৫৫ হাজার জন অতিথির সাথে করমর্দন করেছি। আমি খুব আশংকা করছিলাম যে আমার হাত শরীর থেকে খসে পড়ে যাবে। আল্লাহকে ধন্যবাদ যে আমার হাত ঠিকই আছে। আমি এখনো আারো অতিথির সাথে হ্যান্ডশেক করতে সক্ষম’। যারা তার সাথে করমর্দনের সুযোগ পাননি তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বকশিস
সাইফুল ইসলাম সাঈফ
খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন