মালয়েশিয়ার আলোচিত -সমালোচিত মালয়েশিয়ান চাইনিজ ব্যবসায়ী ঝো লাউ এর সুপারইয়াট খানা শেষ পর্যন্ত সরকারের জিম্মায় নিয়ে এসেছে মাহাথির এর পাকাতান হারাপান জোট সরকার।
কিন্তু ঝো লাউ যে কেবল পানিতে প্রমোদ তরী চালাতেন তা নয়। আকাশে ভ্রমণের জন্য ছিল তার নিজস্ব বিমান।
মাহাথির মোহামাদের নেতৃত্বে পাকাতান হারাপান সরকার ক্ষমতায় আসার পর ঝো লাউ দেশ থেকে পালিয়ে যান। তার সুপার ইয়াট আটকা পড়ে ইন্দোনেশিয়াতে। আর তার ব্যক্তিগত জেট টি এখন আটকা আছে সিঙ্গাপুরের সেলেতার বিমানন্দরে। বিমানটির মূল্য আনুমানিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার অথবা ১৪৩ মিলিয়ন রিঙ্গিত।
আজ (১২ আগস্ট ২০১৮ রবিবার) রাজধানী কুয়ালালামপুরের পারদানা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী পরির্দশনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির বলেন, সরকার এখন তার জেটটির দিকে দৃষ্টি রাখবে। তিনি জানান, ঝো লাউয়ের প্রাইভেট জেটটি ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন
সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ- ১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন
উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন