somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়াতে যে ভাবে হয় কোরবানীর ঈদ

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে অবস্থিত পুত্রা মসজিদ (Putra Mosque) ।
[/sb

আগের পোস্টঃচীনে প্রোটন গাড়ীর কারখানা বানাবেন তুন মাহাথির !

এ বছর ২২ শে আগস্ট মালয়েশিয়াতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে। সরকারী ভাবে এই তারিখ নির্ধারিত হয়েছে।

কোরবানীর ঈদের ব্যাপারটি মালয়েশিয়াতে যে ভাবে হয় সেটা আমার ভালো লাগে। অনেকের ভালো নাও লাগতে পারে তবে আমার খুব ভালো লাগে।

এখানে বাংলাদেশের মতো গরু কেনার প্রতিযোগিতা বা উৎসব শুরু হয় না। এলাকায় এলাকায় বিরাট গরু ছাগলের হাটও বসে না। বাংলাদেশে তো এক ধরনের অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কয়টা গরু কোরবানী দিতে পারে। কিংবা কে কত দামী গরু কোরবানী দিতে পারে। সেই প্রতিযোগিতায় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে যায়।

মালয়েশিয়াতে ঈদুল আযহা খুবই কাছে। কিন্তু চারি দিকে সাজ সাজ কোন রব নেই। শহরতলীর কোন কোন রাস্তায় কদাচিৎ দুই একটা বিজ্ঞাপন চোখে পড়ে। তাতে কোন খামারে ঈদের গরু পাওয়া যায় তার খোঁজ দেয়া আছে। মুঠোফোনের নম্বর দেয়া আছে। এই সব নম্বর দেখে আগ্রহী মানুষ যোগাযোগ করে।

কোরবানীর পশু বিক্রির একটি পোস্টার বা ব্যানার

সব মসজিদেই ঈদের নামাজ হয়। বেশীর ভাগ জামাতই ৭ঃ৩০ থেকে ৮ টার ভেতরই অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার কোরবানীগুলো হয় মূলতঃ মসজিদ ভিত্তিক। একটি গরু যেহেতু ৭ জন মানুষ অংশ নিতে পারে তাই সেই হিসাবে সাত জন মানুষের নামে টাকা জমা নেয়া হয়। সেই টাকায় খামার থেকে গরু কিনে আনা হয়।

পশু বিক্রির আরো একটি বিজ্ঞাপনমূলক পোস্টার/ব্যানার

মসজিদ কর্তৃপক্ষ গরু জবাই ও মাংসম কাটার ব্যবস্থা করে । মাংস প্রস্তুত হবার পর বেশীর ভাগ ক্ষেত্রেই ৭ অংশীদারের বেশীর ভাগই মাংসের বড় কোন ভাগ নেন না। ২/৩ কেজি নিলেও পারেন । আর না নিলেও পারেন। বেশীর ভাগ মাংসই বিভিন্ন এতিম খানা ও দরিদ্র লোকদের মাঝে বিলি বন্টন করা হয়।

তবে প্রবাসী বাংলাদেশী যারা আছেন তারা তাদের দেশীয় নিয়মই মেনে চলার চেষ্টা করেন। ঈদুল আযহার দিন সকালে নামাজ শেষে সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এই বলেঃ সেলামাত হারি রায়া হাজি (Selamat Hari Raya Haji ) কিংবা সেলামাত হারি রায়া আইডিল আদহা (SELAMAT HARI RAYA AIDILADHA )। এ ছাড়া সেলামাত হারি রায়া কোরবান (Selamat Hari Raya Korban)বাক্যটিও দেখা যায়।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ফকির-দরবেশ কিংবা পীরে আমার আস্থা নেই, তবে...

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪


ব্যক্তিগত জীবনে আমি প্রথাগত ফকির-দরবেশ কিংবা পীর ধারনায় বিশ্বাস করি না। আমার ধারনা সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিত ওয়ান টু ওয়ান, মানে সরাসরি সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্ক, মাঝখানে... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও রাসূলের (সা.) অভিন্ন বুঝ এবং ইমাম শুরা ও আমিরের অভিন্ন বুঝ অভিন্ন ফিকাহ সঠিক ইসলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৪




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

×