
আমাদের দেশের অনেক মানুষ কেবল বক্তৃতা আর ভাষণে দেশ প্রেমিক। তাদের অনেকেই দেশের জন্য কাজ করেন না। অনেকের মাঝেই সততার দারুণ অভাব। অনেকেই বিবেকবোধকে জাগ্রত করেন না। অনেকরেই সমাজের প্রতি কোন অঙ্গীকার বা দায়বদ্ধতা নেই।
সাধারণ মানুষের সততার অভাব হলে, বিবেকবোধ না থাকলে সাধারণ মানুষটি নিজেই ভোগে। বড় জোর তার পরিবার ভোগে। কিন্তু অসাধারণ লোক- নেতা, উপনেতা এরা সততা থেকে দূরে সরে গেলে পুরো জাতি ভোগে। বাংলাদেশে বর্তমানে সেই দশাই চলছে।
সর্বত্রই সততার অভাব। দেশপ্রেমের অভাব। তাই ঠগ বাছতে এখন গাঁ উজার হবার দশা। তাই আশংকা- লোম বাছতে গিয়ে শেষ পর্যন্ত কিনা কম্বলটিই উজার হয়ে যায়।
আসুন, আমার সবাই বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জন্য কাজ করি। নিজের বিবেকবোধকে জাগ্রত করি। সব সময় সততাকে বক্ষে ধারণ করি। দেশপ্রেমকে অলঙ্কার হিসাবে ধারণ করি।
সারা পৃথিবীর সামনে আমাদের জাতিকে মাথা উচুঁ করে দাঁড়াতে হবে। সেটা করতে হলে ব্যক্তিগত সততা, বিবেকবোধ আর দেশপ্রেম খুব দরকার। নইলে কেবল কবিতা আউড়িয়ে আরো বক্তৃতা করে কোন লাভ হবে না।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


