somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কাজিনের এখন কি হবে? প্রাইভেট ছাড়া আর কোন গতি নাই!!!

০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাজিন ইতিমধ্যে হাফ ডজন এডমিশান টেষ্ট দিয়ে ফেলেছে। প্রতিবারই সে "খুব ভাল পরীক্ষা হয়েছে এবং এবার চান্স নিশ্চিত" আমাদের জানায়। আমরাও নিশ্চিন্ত হই, যাক বেচারীর একটা গতি হলো। অপেক্ষায় থাকি। কি হয়, কি হয়- ভাব চাচা-চাচীর মাঝে। রেজাল্ট হয়, রেজাল্ট শিটে চোখ বুলাই, রোল নাম্বার হাওয়া। হয়তো চোখের কোন দিয়ে বেরিয়ে গেলো কিনা, নিশ্চিত হওয়ার জন্য চোখের উপর আরেক দফা নির্যাতন চলে। কিন্তু ফলাফল শুণ্য।

এইবার সে আমার উপর চেপে বসে, তার একটা গতি করে দিতে হবে। চাচা-চাচীকে প্রাইভেটে পড়ানোর জন্য রাজী করাতে হবে। গতিহীন আমি কাজিনের গতির জন্য চাচ-চাচীর উপর প্রচন্ড গতিতে ঝাপিয়ে পড়ি। ওনারা বুঝে বা না বুঝে আমার গতির কাছে হার মানে। যাক, অবশেষে আমার কাজিনের একটা গতি বুঝি হলো।

কিন্তু না, আমি দূর্গতিতে পড়ি। কেননা প্রাইভেট ভার্সিটি সম্পর্কে আমার ধারনা খুবই কম। মান সম্মানের স্বার্থে প্রাইভেট থেকে আমি একটা ফ্যাশানেবল ডিগ্রী অবশ্য নিয়েছি এবং সেটা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা সমাপ্তির পর এবং যতটা না একাডেমিকসের জন্য তার ও বেশী অফিসের জুনিয়রদের চেয়ে পিছিয়ে পড়ার ভয়ে। আশা করি বুঝে ফেলেছেন।

আমি হলাম সবজান্তা টাইপের নো প্রবলেম ম্যান, আমার কাজিনের বিশ্বাস । যেটা আমি শিশুকালে আমার চাচার ব্যাপারে ভাবতাম। কিন্তু আমি তো জানি আমি কত অসহায় ম্যান। তাকে বললাম তুমি কিসে পড়তে চাও? সে অনেক ভেবে , বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে, সে ফার্মাসীতে পড়বে। মেয়ে মানুষ, জবের পরিবেশটা মাথায় রেখেই নাকি তার এই সিদ্ধান্ত। চিন্তা করেন এই পুচকে মেয়ের চিন্তা কত সম্প্রসারনশীল!!! বেচারী শুধু ভর্তি যুদ্ধেই টিকলো না, না হলে ওকে ঠেকায় এমন সাধ্য কার?

ব্লগের অনেকেরই ফার্মাসী সম্পর্কে জানাশোনা থাকতে পারে, মানে- পড়ার মান, খরচা পাতি ইত্যাদি বা কোন সাজেশান যা দিয়ে আমার মান সম্মানটা আপাতত বাঁচে আর কি!!!

পরিশেষে একটা ইনফরমেশান না দিয়ে পারছিনা, আমার কাজিন কিন্তু প্রাইভেটে এডমিশান টেস্ট দিতে ও এখন ভ্য় পাচ্ছে , পাছে কোন কেলেংকারী হয়ে যায়। সত্যিই ওর কোন গতি নাই!!!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
২৬টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×