আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে...... এত বাজে খেলেও ৩-১ এ জয় সে কথাই প্রমাণ করে!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মেক্সিকো'র সাথে গতকালের খেলায় আগের ম্যাচের সেই আর্জেন্টিনাকে খুজে পেলাম না। এমনটা যে হতে পারে সেটা সকাল থেকেই মাথায় ঘুরঘুর করছিলো। গ্রুপ পর্বে তারা যেভাবে খেলেছে , অনেকটা নির্ভার খেলা যাকে বলে এবং ভালো খেলেছে কোন সন্দেহ নেই। তাতে নক আউট পর্বের প্রথম ম্যাচে কিছুটা গুটিয়ে যেতে পারে আশংকাটা ছিলো। হয়েছে ও তাই। কিন্তু কেউ যদি খেলা না দেখে থাকে, শুধু মাত্র রেজাল্ট দেখে সেটা বুঝার উপায় নেই, ৩-১ গোলের জয় দাপটের সংগেই খেলার আভাস দেয় । কিন্তু মাঠের চিত্র ছিলো ভিন্ন। মেক্সিকো শুরু থেকেই চমৎকার খেলেছে অবশ্য ফাউল করেছে অনেক বেশী। আক্রমনভাগে এক দুজন ভালো স্কোরার থাকলে ফলাফল অন্যরকম হতে পারতো। বিপরীতে আর্জেন্টিনা ছন্ন ছাড়া , ভুল পাস- বল নিজেদের পায়ে রাখতে না পারা এবং সমন্বয়হীনতা..... গতকালের খেলার এই চিত্রটাই বার বার চোখে ভাসছে। কিন্তু কাজের কাজ যেটা গোল সেটা তারা ঠিকই আদায় করে নিয়েছে। অবশ্য প্রথম গোলটা ক্লিয়ার অফসাইড ( রেফারীদের নিয়ে কিছু বলার নেই , এই বিশ্বকাপের মতো এত বাজে রেফারিং বোধ হয় আর কোন বিশ্বকাপে হয় নাই ) ।
সম্ভবত এই গোলটাই আর্জেন্টনার বাকী পথ ঠিক করে দেয় এবং ৩-১ গোলের বড় জয় নিয়েই তারা মাঠ ছাড়ে।
গতকাল এত বাজে খেলে ও আর্জেন্টিনার জয় আমাকে আশাবাদী করে তুলেছে, কেননা শুধু ভালো খেললেই বিশ্বকাপ জেতা যায়না, সেখানে ভাগ্যের সহায়তা লাগে। বিগত বছর গুলোতে সেটাই আর্জেন্টিনার ছিলোনা। কিন্তু এবার ভাগ্যদেবী আর্জেন্টিনার সাথে আছে।
কোয়ার্টার ফাইনালে জার্মানী , শক্ত প্রতিপক্ষ কিন্তু জার্মানী তাদের সেরা খেলাটা মনে হয় গতকাল ইংল্যান্ডের সাথে খেলে ফেলেছে। আর ম্যারাডোনা গতকালের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে বিশ্বকাপ মিশনে ঝাপিয়ে পড়বে সেই প্রত্যাশা করছি।
মেসির জন্য দুঃখ হয়, গোলের দেখা সে কি পাবেনা? মেসি গোল না পেলে মনটা যে কেমন খারাপ হয়ে যায়, জয়ের পরে ও কেমন যেন অপূর্ণ লাগে। এ বারের বিশ্বকাপ কি আমাদের অপূর্ণতা দিয়েই শেষ হবে? মেসি ম্যাজিক তখনি পূর্ণতা যখন তার পা থেকে গোল দেখতে পাবো।
২৬টি মন্তব্য ২৫টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।